০৭:২৯ পি.এম
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির ৬ তলাবিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বর্তমান ভবনের পাশে নতুন এই ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন শেষে মোনাজাত করা হয়।
উদ্বোধন শেষে জেলা আইনজীবী সমিতি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কাজী আবুল খায়ের। এতে বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সামছুল হক, সমিতির সাধারণ সম্পাদক এম এ আলম সেলিম প্রমুখ।
আরও পড়ুন: ছবি দিয়ে রাজনৈতিক চরিত্রহননের চেষ্টা! দীর্ঘ ত্যাগের পরও অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা রিপন বল্লভের
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের মধ্য দিয়ে গোপালগঞ্জের আইনজীবীদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। নতুন ভবনটি আইনজীবীদের পেশাগত কার্যক্রম আরও গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডিপ্রতিদিন/কেকে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন