০৬:১২ পি.এম
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে কোনো রোহিঙ্গা নাগরিকের মালয়েশিয়া ত্যাগের দাবির বিরুদ্ধে পর্যাপ্ত ও জোরালো প্রমাণ না থাকলে সে বিষয়ে মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি সরকারের এই স্পষ্ট অবস্থান তুলে ধরেন।
এর আগে, এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে এক ব্যক্তির সাক্ষাৎকার প্রকাশ করার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
আরও পড়ুন: শামোন্ডা নামের ভাইরাসটি কতটা ভয়ংকর?
ওই সাক্ষাৎকারে উক্ত ব্যক্তি দাবি করেন, মালয়েশিয়ায় অবস্থানকালে তার কোনো জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) কার্ড ছিল না এবং তিনি পরিবারের সহযোগিতায় বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করে দেশে ফিরেছেন।
এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া যেকোনো ধরনের গুঞ্জন বা দাবির ওপর ভিত্তি করে প্রতিক্রিয়া জানানো সমীচীন নয়।
তিনি পরিষ্কারভাবে জানান, কেবলমাত্র জোরালো ও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা হলে এ বিষয়ে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া জানানো হবে।
আরও পড়ুন: টাইফুন ‘চাম্পি’র আঘাতে তাইওয়ানে নিহত ১, আহত পাঁচ শতাধিক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন