ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

রিয়াদ বিমানবন্দরে হামলায় আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী কায়কোবাদ


রিয়াদ বিমানবন্দরে হামলায় আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী কায়কোবাদ

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বর্বরোচিত হামলার ফলে বাংলাদেশি নাগরিকসহ প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

এ সময় ধর্মমন্ত্রী হামলায় ভুক্তভোগী উমরাহ কাফেলার জিম্মাদার মোহাম্মদ আলী কাশেমীর সঙ্গে কথা বলেন এবং আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি আহত বাংলাদেশিদের চিকিৎসা, সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। গতকাল রাতেও তিনি উমরাহযাত্রীদের নিরাপদ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা করেন।

ধর্মমন্ত্রী বলেন, সৌদি আরব মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র ও আবেগের স্থান। এখানে অবস্থিত পবিত্র কাবা শরিফ আল্লাহর ঘর এবং মদিনা মুনাওয়ারায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক। সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা সমগ্র মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরবের ওপর যেকোনো ধরনের হামলা মুসলিম বিশ্ব কখনোই মেনে নেবে না।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছেছে ১ লাখ ৭৫ হাজার টন গম

তিনি আরও বলেন, এ ধরনের হামলার বিরুদ্ধে মুসলিম বিশ্বের দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে এবং সহিংসতার বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নিতে হবে। বাংলাদেশও এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। পবিত্র ভূমিতে আগত আল্লাহর মেহমানদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরীহ মানুষ ও উমরাহযাত্রীদের জীবন বিপন্ন করে এমন কোনো সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ধর্মমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও উমরাহযাত্রীদের নিরাপত্তা, চিকিৎসা, আবাসন এবং নির্বিঘ্নে পবিত্র মক্কা ও মদিনায় যাতায়াত নিশ্চিত করার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। যাতে কোনো বাংলাদেশি নাগরিক অনাকাঙ্ক্ষিত ভোগান্তির শিকার না হন এবং সবাই নিরাপদে ও নির্বিঘ্নে তাঁদের উমরাহ পালন শেষে দেশে ফিরতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে।

ধর্মমন্ত্রী বলেন, আল্লাহর মেহমানদের ওপর হামলা কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে রয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।

তিনি আরও বলেন, উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। আহত বাংলাদেশিদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সৌদি আরবে অবস্থানরত অন্য বাংলাদেশি নাগরিক ও উমরাহযাত্রীদের সার্বিক পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার সাপুটিয়া বিলে মাছ ধরতে শত শত নৌকার আগমন, আর্থিক ক্ষতির মুখে ইজারাদার

ধর্মমন্ত্রী উমরাহযাত্রীদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা, নিরাপদ আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সৌদি আরব সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি বলেন, যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সরকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সৌদি আরবের সরকার ও জনগণের পাশে থাকবে। দুই দেশের দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃহত্তর সোবহানার সেঞ্চুরি বৃথা, ৯ উইকেটে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


বৃহত্তর সোবহানার সেঞ্চুরি বৃথা, ৯ উইকেটে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

সোবহানা মোস্তারির অসাধারণ সেঞ্চুরি কোনো কাজে আসেনি। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ নারী দলকে ৯ উইকেটে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া নারী দল। বাংলাদেশের ২২০ রানের লক্ষ্যকে ১৩১ বল হাতে রেখে অস্ট্রেলিয়া অতিক্রম করেছে।

ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে আজ টস হেরে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে সফরকারীরা, ৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।

সেখান থেকে দলের হাল ধরেন সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। চতুর্থ উইকেটে তারা গড়েন ১৯৫ রানের একটি দুর্দান্ত জুটি, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডেতে যেকোনো উইকেটে সর্বোচ্চ।

সোবহানা মোস্তারি ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি অর্জন করেন। ছবি: সংগৃহীত

সোবহানা ১৩৪ বল খেলে ১১৮ রান করেন, তার ইনিংসে ছিল ১৮টি চার। এটি তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি। অপর প্রান্তে নিগার ১১৪ বল খেলে ৭৪ রান করে অপরাজিত থাকেন। তাদের ব্যাটিংয়ের ওপর ভর করে বাংলাদেশ ৫০ ওভারে ৬ উইকেটে ২২০ রান করে। অস্ট্রেলিয়ার মেগান শুট ৩৬ রানে ৪ উইকেট নেন।

অস্ট্রেলিয়া শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। উদ্বোধনী জুটিতে জর্জিয়া ভল ও ফোবি লিচফিল্ড ১৬২ রান যোগ করেন।

লিচফিল্ড ৫১ বলে ৭০ রান করে আউট হলেও ভোলকে থামানো সম্ভব হয়নি। তিনি ৯৭ বলে ১৩১ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ১৯টি চার। এলিসি পেরির সঙ্গে মিলিত হয়ে ২৮.১ ওভারে অস্ট্রেলিয়াকে জয় এনে দেন ভোল।

তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে এগিয়ে গেল। আগামী ১৪ অক্টোবর একই মাঠে দুই দলের মধ্যে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছুটির আমেজে অন্তঃসত্ত্বা কিয়ারা, ভক্তরা মুগ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


ছুটির আমেজে অন্তঃসত্ত্বা কিয়ারা, ভক্তরা মুগ্ধ

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি দ্বিতীয়বার মা হতে চলেছেন। সুখবরটি জানানোর পর, তিনি পারিবারিক ছুটির সময়ের একাধিক ছবি প্রকাশ করেছেন। ছবিগুলোতে কখনো পুলে জলকেলি, কখনো রোদ পোহানো এবং কখনো স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সেলফি তোলার মুহূর্ত দেখা যাচ্ছে। ছুটির আমেজে কিয়ারার মাতৃত্বের আভায় মুগ্ধ হয়েছেন তার অনুরাগীরা।

কিয়ারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরযাপনের ছবিগুলো শেয়ার করেছেন। তবে, সিদ্ধার্থ ও তাদের মেয়ে সারায়াকে নিয়ে কোথায় ছুটি কাটাচ্ছেন, সে সম্পর্কে তিনি কিছু জানাননি। ছবিগুলোর পটভূমিতে পাহাড় ও সমুদ্র দেখা যাচ্ছে, যা দেখে অনেকে ধারণা করছেন, তারা প্রকৃতির কাছে কোনো জায়গায় সময় কাটাচ্ছেন।

একটি ছবিতে সমুদ্রসৈকতে ছোট্ট মেয়ের বালিমাখা পায়ের ছাপ দেখা গেছে। অন্যদিকে, সিদ্ধার্থের সঙ্গে সেলফিতে কিয়ারা রংমিলান্তি হলুদ পোশাক পরে ধরা দিয়েছেন। অভিনেত্রীর উজ্জ্বল মুখ দেখে তার ভক্তরা মন্তব্যের ঘরে ভালোবাসা জানিয়েছেন। একজন লিখেছেন, “মায়ের মুখে মাতৃত্বের আভা।” আরেকজন মন্তব্য করেছেন, “মাতৃত্ব যেন তোমার মধ্যে কবিতার মতো ফুটে উঠেছে, কিয়ারা।” অন্য এক অনুরাগী লিখেছেন, “মা, তোমাকে কী দারুণ উজ্জ্বল দেখাচ্ছে!”

গত ৭ অক্টোবর, ইনস্টাগ্রামে একটি মিষ্টি পারিবারিক ছবি প্রকাশ করে দ্বিতীয়বার মা-বাবা হতে যাওয়ার খবর জানান সিদ্ধার্থ ও কিয়ারা। ছবিতে দেখা যায়, দুজনের হাতের মাঝে তাদের কন্যাসন্তানের হাত রয়েছে। ছোট্ট সেই হাতে একটি জোড়া মোজা ধরা আছে। ছবির ক্যাপশনে তারা লিখেছেন, “আবারও জীবনের সর্বশ্রেষ্ঠ উপহারটা পেলাম। আমাদের মন ভালোবাসা, কৃতজ্ঞতায় ভরে উঠেছে।”

২০২৫ সালের জুলাইয়ে প্রথম সন্তানের মা-বাবা হন সিদ্ধার্থ ও কিয়ারা। বিয়ের প্রায় দুই বছর পর তাদের ঘরে আসে কন্যাসন্তান সারায়া। তারা এখনও মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি। তবে মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েকে ঘিরে বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন এই তারকা দম্পতি।

কিয়ারা ব্যক্তিগত জীবন ছাড়াও কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে আপাতত পরিবারের সঙ্গে অবসরযাপনের সময় কাটাচ্ছেন তিনি। দ্বিতীয়বার মা হওয়ার খবরের পর অভিনেত্রীর নতুন ছবিগুলো নিয়ে ভক্তদের আগ্রহও বেড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট স্পোলজারিচ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট স্পোলজারিচ

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যা ঘটেছে এবং যা এখনো ঘটছে, তা আইন, নৈতিকতা ও মানবিকতার সব মানদণ্ডকে অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট মিরজানা স্পোলজারিচ।

তিনি দ্য নিউইয়র্ক টাইমসে একটি সাক্ষাৎকারে গাজায় আন্তর্জাতিক আইন এবং মানবিক নীতিমালার ধারাবাহিক লঙ্ঘন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

যুদ্ধের নিয়মকানুন গাজায় যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে স্পোলজারিচ বলেন, সেখানে যা ঘটছে এবং যা ঘটেছে, তাতে অনেক মানুষ জড়িত রয়েছে।

তিনি আরো বলেন, গাজা এবং গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে যা ঘটেছে, তা প্রতিটি আইনি, নৈতিক ও মানবিক মানদণ্ডকে অতিক্রম করেছে।

আইসিআরসি প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতির সবচেয়ে ভয়াবহ দিক হলো, মানুষকে মানবিক মর্যাদা থেকে বঞ্চিত করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছে।

রবিবার (১১ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এই আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এই দিন আসামিপক্ষে আইনজীবী মাহবুবুর রহমান আপোসের শর্তে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এ আবেদনের বিরোধিতা করে।

এর আগে, ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ এই ঘটনার পর শেরে বাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকসুদা বেগম এবং শ্যালক ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

এই মামলায় গ্রেপ্তারের পর ২১ সেপ্টেম্বর গাজী নজরুলের চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে ২২ সেপ্টেম্বর মাকসুদাকে কারাগারে পাঠানো হয়। ২৩ সেপ্টেম্বর মরিয়মের মামা ওবায়দুর রহমানকেও কারাগারে পাঠানো হয়। চার দিনের রিমান্ড শেষে ২৪ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামকে ফের ৪ দিনের রিমান্ডে পাঠানো হয়। পরে ৩০ সেপ্টেম্বর মাকসুদা ইসলামকে জামিন দেন ঢাকার একটি আদালত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%