ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

কুড়িগ্রামে দরিদ্র মানুষদের ছাগল, ধান ও সবজি বিতরণ


কুড়িগ্রামে দরিদ্র মানুষদের ছাগল, ধান ও সবজি বিতরণ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়, চরের দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে ছাগল, জলবায়ু সহনশীল ফসল এবং শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ১১টায় রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচিটি বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটির উদ্যোগে আয়োজিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, উপকারভোগীদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। এ সময় তিনি বলেন, ‘উপকারভোগীরা যেন এসব সহায়তা সঠিকভাবে কাজে লাগিয়ে পরিবারভিত্তিক আয়বর্ধক কর্মকা- গড়ে তুলতে পারেন। এর মাধ্যমে তারা শুধু নিজেদের পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করবেন না, সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সিনিয়র শিক্ষক জাকির হোসেন, এনসিপির উপজেলা সভাপতি জমায়েত হোসেন চৌধুরী খোকন, সলিডারিটির প্রকল্প সমন্বয়কারী মোর্শেদ বদরুন্নেছা (বীথি), ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার লাভলী রানী সাহা, ফিল্ড অফিসার আব্রাহাম লিংকন এবং স্বেচ্ছাসেবক সুজিৎ কুমার রায়সহ অন্যান্য অতিথিবৃন্দ। জানা যায়, বেসরকারি সংস্থা সলিডারিটি “চরের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা জোরদারকরণ” প্রকল্পের আওতায় ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, বার্লিন (জার্মানি)-এর আর্থিক সহযোগিতায় বিদ্যানন্দ ও ছিনাই ইউনিয়নে দীর্ঘদিন ধরে হতদরিদ্র মানুষের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ জুন) সকালে, ৪৬ জন উপকারভোগীর মাঝে ৪৬টি ছাগল বিতরণ করা হয়। এছাড়া, ৩৪ জন উপকারভোগীকে জনপ্রতি ৪ কেজি ব্রিধান-৫২ ধানের বীজ, ২ কেজি সরিষার বীজ, ৫ কেজি মাষকলাই ডাল বীজ, ২ কেজি ভুট্টার বীজ, ৩ কেজি বাদামের বীজ এবং ২৫ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়। পাশাপাশি, ৫৮ জন উপকারভোগীর মাঝে জলবায়ু সহনশীল ১৫ ধরনের শাক-সবজির বীজ, একটি ঝরনা (ওয়াটারিং ক্যান), একটি পাশুন, একটি ঘন জাল এবং ৪টি করে জিও ব্যাগ বিনামূল্যে বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ, বাউফলে আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১২:০৪ এম


বিএনপির মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ, বাউফলে আহত ১০

পটুয়াখালীর বাউফলে বিএনপির মিছিলে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের বিরুদ্ধে। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টায় ওই উপজেলার দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে।

হামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। এসময় ২৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

আহতদের মধ্যে আছেন দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০)। তাঁদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে শতাধিক নেতাকর্মী একটি মিছিল বের করেন। যখন মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলি ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছায়, তখন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোটরসাইকেল বহরে হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক।

এই হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ১০ নেতাকর্মী আহত হন এবং ২৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

মিছিলে উপস্থিত উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফিরোজ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও দাশপাড়া ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন কয়েকদিন থেকে নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছেন। এরই অংশ হিসেবে তাঁর নির্দেশে এই হামলা হয়।

ঘটনাটি জানার পর উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১২:০৬ এম


মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার সকালে পৌরসভার বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন পৌর প্রশাসক মোহাম্মদ মেহেদী হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক বলেন, পরিচ্ছন্ন শহর গড়ে তোলা শুধু পৌর কর্তৃপক্ষের একার দায়িত্ব নয়, বরং এটি সকল নাগরিকের সম্মিলিত দায়িত্ব। তিনি পৌরবাসীকে নির্ধারিত স্থানে ময়লা ফেলার আহ্বান জানান এবং পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করেন।

পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা এদিন বিভিন্ন সড়ক, ড্রেন, বাজার এলাকা ও জনসমাগমস্থলে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন। পৌর সহকারি প্রকৌশলী ববি মজুমদার জানান, এ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে। একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক কার্যক্রম এবং নাগরিকদের সহযোগিতা নিশ্চিত করা হবে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালিত হলে পৌর এলাকার পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যকর হয়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ে ট্রাকের আ-ঘাতে নিহতের সংখ্যা দুই, একজন চিকিৎসাধীন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১২:০৭ এম


ঠাকুরগাঁওয়ে ট্রাকের আ-ঘাতে নিহতের সংখ্যা দুই, একজন চিকিৎসাধীন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিয়ের অনুষ্ঠান উপলক্ষে যাওয়ার পথে একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এখন দুইজনে দাঁড়িয়েছে। এই ঘটনার ফলে আহত অপর একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই দুর্ঘটনাটি ঘটেছিল শনিবার (২৭ জুন) বিকেল বেলা বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কের লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয়ের সামনে। স্থানীয় সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলের এক আরোহী সুধবালা (৪৮)। গুরুতর আহত হন তার ছেলে সারজেন সিংহ ও বোন মেজানি রানী। পরে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সারজেন সিংহের মৃত্যু ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানিয়েছেন, তিনজন একসাথে একটি মোটরসাইকেলে করে পীরগঞ্জ উপজেলার একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে মোটরসাইকেলটি সম্পূর্ণ ভেঙে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই সুধবালার মৃত্যু ঘটে। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের অন্য দুই আরোহীকে উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, 'দুর্ঘটনার পর ট্রাকচালক এবং তার সহকারী পালানোর চেষ্টা করলে স্থানীয় জনগণ তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আহতদের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সিলেটে মিডওয়াইফদের নিয়ে এফআইভিডিবির কর্মশালা

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নাই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১২:০৭ এম


মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নাই

সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরার উদ্দেশ্যে সিলেটে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সিলেটের খাদিমপাড়াস্থ এফআইভিডিবি মিডওয়াইফারি ইনস্টিটিউটের হলরুমে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মিডওয়াইফদের ভূমিকা’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। যুক্তরাজ্যের কীল ইউনিভার্সিটি এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করেছে।

ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে পরিচালিত ট্রান্সন্যাশনাল এডুকেশন (টিএনই) অংশীদারত্ব কর্মসূচির আওতায় অনুষ্ঠিত এই কর্মশালায় স্বাস্থ্যখাতের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা গুরুত্বারোপ করে বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার স্বাস্থ্য-সংশ্লিষ্ট লক্ষ্য অর্জনে দক্ষ ও প্রশিক্ষিত মিডওয়াইফদের অবদান অতি গুরুত্বপূর্ণ। “মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ ও স্বাভাবিক প্রসব নিশ্চিত করার জন্য মিডওয়াইফদের আধুনিক জ্ঞান, ব্যবহারিক দক্ষতা এবং মানসম্মত সেবা প্রদানের সক্ষমতা অর্জন করতে হবে।

দক্ষ মিডওয়াইফই মাতৃ ও নবজাতকের মৃত্যুহার কমাতে এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এই লক্ষ্য অর্জনের জন্য নিয়মিত প্রশিক্ষণ, পেশাগত দক্ষতার উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সবার একযোগে কাজ করা প্রয়োজন।”

এ কারণে, পেশাগত সক্ষমতা বৃদ্ধি, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং প্রমাণভিত্তিক সেবাচর্চা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় প্রেজেন্টেশন প্রদান করেন কিল ইউনিভার্সিটির ইউকের সিনিয়র ডেপুটি ডিরেক্টর অব এডুকেশন অ্যান্ড ফেলো ডা. নাজিম আলী এবং এফআইভিডিবির লাইভলিহুড ইনভেস্টমেন্ট প্রোগ্রামের ডিরেক্টর মো. ফাহিম সারওয়াত।

দ্বিতীয় পর্বে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ধাত্রীদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচনার সূচনা করেন ডা. আমিনুর রহমান শাহীন। এছাড়াও অন্যান্যদের মধ্যে আলোচনা করেন রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের প্রিন্সিপাল রেনুয়ারা আক্তার, আল-আমীন নার্সিং কলেজের প্রিন্সিপাল শিউলী আক্তার, সীমান্তিক কলেজের প্রিন্সিপাল পিংকী চৌধুরী, সিলেট নার্সিং কলেজের ইন্সট্রাক্টর রোকেয়া খাতুন এবং বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির জেনারেল সেক্রেটারি হাসনা আক্তার।

লার্নিং মেথড উপস্থাপন করেন কোর্স কো-অর্ডিনেটর শারমিন বেগম, ইন্সট্রাক্টর কণা নাথ রায়, মনিকা দাস এবং মিডওয়াইফারি ইন্সট্রাক্টর প্রনামিকা তাতী। কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেটের উপ-পরিচালক মো. নিয়াজুর রহমান, সহকারী পরিচালক আবুল মনসুর আসজাদ, আইসিডিডিআর,বির বিজ্ঞানী ডা. আমিনুর রহমান এবং এফআইভিডিবির আইএফএসপির ডিরেক্টর রুহেল কবীর।

এছাড়াও, উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার মো. আশফাক হোসেন, প্রিন্সিপাল ইলা রানী দেব এবং এফআইভিডিবির প্রকল্প সমন্বয়কারী আবু বকর শিকদার।

আয়োজকরা জানান, কিল ইউনিভার্সিটি ও এফআইভিডিবির এই যৌথ উদ্যোগ মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দেশে মিডওয়াইফারি শিক্ষা এবং পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, কর্মশালাটি সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে অভিজ্ঞতা ও জ্ঞানের আদান-প্রদান করার সুযোগ সৃষ্টি করেছে এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%