ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর বাস রুটে বড় পরিবর্তনের উদ্যোগ


গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর বাস রুটে বড় পরিবর্তনের উদ্যোগ

রাজধানীর গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে বাস রুটে বড় পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে।

ওই লক্ষ্যে বর্তমানে সচল প্রায় ৯৮টি বাস রুট কমিয়ে সার্কুলার ও কমিউটার সার্ভিসসহ প্রায় ৬০টি রুটে আনা হবে। ইতিমধ্যে ডিটিসিএ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং বাস মালিক-শ্রমিক সংগঠনগুলো ৩২টি রুটের বিষয়ে ঐকমত্য হলেও খুব দ্রুতই বাকি রুটগুলোও বিষয়ে চূড়ান্ত করা হবে।

মূলত একই সড়কে একাধিক কোম্পানির বাস চলাচল, যাত্রী টানাটানি, বেপরোয়া প্রতিযোগিতা, অবৈধ রুট পরিচালনা এবং সড়কের ওপর বাস পার্কিংয়ের মতো সমস্যার স্থায়ী সমাধানের জন্য ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) নতুন রুট কাঠামো প্রণয়ন করছে। পরিবহণ খাত এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) সংশ্লিষ্ট সূত্র থেকে এসব তথ্য জানা যায়।

আরও পড়ুন: দুর্গাপূজা সামনে রেখে পাইকগাছায় পুলিশের অভিযান, ৯ জন আটক

সংশ্লিষ্ট সূত্র মতে, বর্তমানে রাজধানীতে ৯৮টি সচল বাস রুট রয়েছে। যদিও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদিত বাস রুটের সংখ্যা ৪১৮টি। তার মধ্যে মাত্র ৮০টির বৈধ রুট পারমিট রয়েছে। বর্তমানে হাতিরঝিলে দুটি সার্কুলার রুটসহ আরো ১৬টি রুটে কোনো পারমিট ছাড়াই নিয়মিত চলাচল করছে বাস। অনুমোদিত ও অননুমোদিত রুট ঘিরে রাজধানীর গণপরিবহণ ব্যবস্থাকে করে তুলেছে বিশৃঙ্খল। প্রতিদিন রাজধানীতে প্রায় ৩৭ লাখ মানুষ বাসে যাতায়াত করেন। তার মধ্যে উত্তরা, গাজীপুর, সাভার, যাত্রাবাড়ী, গুলিস্তান ও সদরঘাট করিডরে সবচেয়ে বেশি যাত্রী ওঠানামা করেন। সেজন্য নতুন পরিকল্পনায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে ওসব করিডরকে।

সূত্র জানায়, রাজধানীর গণপরিবহণের রুট ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে একই পথে কমে আসবে অপ্রয়োজনীয় বাস চলাচল। ফলে হ্রাস পাবে যাত্রী তোলাকে কেন্দ্র করে প্রতিযোগিতা ও বিশৃঙ্খলাও। পাশাপাশি নতুন পরিকল্পনায় যাত্রীদের জন্য অপেক্ষার সময় কমানো, নির্ধারিত সময়সূচি নিশ্চিত করা এবং সেবার মান উন্নয়নের সুযোগ তৈরি করা হবে। বিগত ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত চার মাসব্যাপী পরিচালিত জরিপের ভিত্তিতেই ডিটিসিএ রাজধানীর নতুন রুট পরিকল্পনা তৈরি করেছে। জরিপে ৫ হাজার অফিসগামী যাত্রী, ১০ হাজার শিক্ষার্থী এবং ১০ হাজার মেট্রোরেল ব্যবহারকারীর মতামত নেয়া হয়। বর্তমানে রাজধানীর অধিকাংশ বাস রুটই ৩০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ। যদিও নগর পরিবহনের জন্য এতো দীর্ঘ রুট কার্যকর নয়।

সূত্র আরো জানায়, বর্তমানে রাজধানীর উত্তরা-গাজীপুর, আবদুল্লাহপুর, সাভার, যাত্রাবাড়ী, গুলিস্তানসহ বিভিন্ন করিডরে একই পথে একাধিক কোম্পানির বাস চলাচল করছে। ফলে বাড়ছে যাত্রী টানাটানি, বেপরোয়া প্রতিযোগিতা এবং যানজট। নতুন পরিকল্পনায় একটি করিডরে সীমিতসংখ্যক অপারেটরের মাধ্যমে বাস পরিচালনার ব্যবস্থা করা হবে। প্রয়োজন অনুযায়ী কয়েকটি রুটে সীমিত ওভারল্যাপ রাখা হলেও কমিয়ে আনা হবে অপ্রয়োজনীয় রুটের পুনরাবৃত্তি। তাছাড়া রাজধানীতে বাস টার্মিনাল ও ডিপোর সংকটও যানজটের অন্যতম কারণ। বর্তমানে যাত্রাবাড়ী, সদরঘাট, মোহাম্মদপুর, রিং রোড, শনিরআখড়া, মিরপুর-১২, আবদুল্লাহপুর, টঙ্গী ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় দিনের শেষে সড়কের ওপরই বাস পার্কিং করে রাখা হয়। তাতে গুরুত্বপূর্ণ সড়কের কার্যকর প্রস্থ কমে গিয়ে তীব্র হচ্ছে যানজট। সেজন্যই নতুন পরিকল্পনায় বাস রুটের শুরু ও শেষ প্রান্ত নগরীর কেন্দ্রীয় অংশের বাইরে নির্ধারণ, নতুন টার্মিনাল ও ডিপো নির্মাণ এবং পর্যাপ্ত পার্কিং সুবিধা তৈরির সুপারিশ করা হয়েছে।

পাশাপাশি বর্তমানে সচল নয় এমন অনুমোদিত বাস রুট বাতিলের উদ্যোগ নেয়া হবে। বর্তমানে রাজধানীর জন্য প্রায় ৬০টি বাস রুটই যথেষ্ট বলে সংশ্লিষ্টরা মত দিয়েছেন। তাছাড়া সড়ক থেকে দ্রুত ফিটনেসবিহীন ১ হাজারের বেশি বাস অপসারণের উদ্যোগ নেয়া হবে। আর রুট চূড়ান্ত হওয়ার পর কোন কোম্পানি কোন রুট পরিচালনা করবে তা নির্ধারণ করা হবে। সেক্ষেত্রে একটি রুটে একটি অপারেটর রাখার নীতি অনুসরণ করা হবে এবং প্রতিটি রুটে প্রয়োজন অনুযায়ী বাসের সংখ্যাও নির্ধারণ করে দেয়া হবে। আর অনুমোদিত রুটে ফিটনেস, রুট পারমিট ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেই অনুমতি দেয়া হবে বাস চলাচলের।

আরও পড়ুন: গুজব ও বিশৃঙ্খলা রোধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান আনসার-ভিডিপির মহাপরিচালকের

এদিকে পরিবহণ বিশেষজ্ঞদের মতে, রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাস রুট রেশনালাইজেশনের কোনো বিকল্প নেই। তবে তা বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা ও সুপরিকল্পিত প্রস্তুতি সবচেয়ে বেশি প্রয়োজন। সরকার পরিচালন ব্যয় নির্ধারণ করে টেন্ডারের মাধ্যমে নির্দিষ্ট রুট পরিচালনার দায়িত্ব অপারেটরদের দিতে পারে। একই সঙ্গে বাসগুলোকে নির্ধারিত রুট, স্টপেজ, সময়সূচি ও গতিসীমা মেনে চলতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে বরযাত্রীবাহী অটোরিকশা খালে, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৬ এম


পাকিস্তানে বরযাত্রীবাহী অটোরিকশা খালে, নিহত ১২

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোট আদ্দু জেলায় একটি বরযাত্রীবাহী অটোরিকশা খালে পড়ে যাওয়ার কারণে ১২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ছয়টি শিশু রয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাতে মুজাফফরগড় খালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। উদ্ধাকারীরা জানায় যে, তারা দুই দিনে ১২ জনের লাশ উদ্ধার করেছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম পাকিস্তান টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এই দুর্ঘটনায় বরযাত্রীরা ৩টি অটোরিকশায় করে লোমার ওয়ালা থেকে বাসিত আরিনে যাচ্ছিলেন। তবে এগুলোর মধ্যে অতিরিক্ত যাত্রী ছিল। অস্বাভাবিক গতির কারণে একটি অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে তার রিকশাটি খালে পড়ে যায়।

দুর্ঘটনার সময় রিকশাটিতে ২৪ জন যাত্রী ছিলেন। এর মধ্যে তিনজন সাঁতরে ওপরে ওঠে অন্যদের খবর দেন। উদ্ধার অভিযান রাতভর চলে এবং প্রাথমিক অবস্থায় ছয়জন জীবিত এবং তিনটি লাশ উদ্ধার করে উদ্ধারকারীরা। উদ্ধারের দায়িত্বে থাকা দলনেতা ওসামা জিসান জানিয়েছেন, মঙ্গলবার তারা ৯টি লাশ আরো উদ্ধার করেছেন। এর ফলে মৃতের সংখ্যা ১২ জনে পৌঁছেছে। কিছুজন এখনো নিখোঁজ রয়েছে, তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ২০ কিলোমিটার দূরের একটি স্থান থেকে একজনের লাশ পাওয়া গেছে। এছাড়া, ৫, ৭ এবং ১৫ কিলোমিটার দূর থেকেও বরযাত্রীদের নিথর দেহ উদ্ধার হয়েছে। খালটির গভীরতা প্রায় ১৫ থেকে ২০ ফুট এবং প্রস্থ ১০০ থেকে ১২০ ফুট। ওই অঞ্চলের কৃষকরা সেঁচের কাজে খালটির পানি ব্যবহার করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের খেলা: ১২ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৮ এম


আজকের খেলা: ১২ আগস্ট ২০২৬

আগামীকাল ভোরে অস্ট্রেলিয়াতে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে আজ বাংলাদেশ অ-২৩ দল মালয়েশিয়ার বিরুদ্ধে মুখোমুখি হবে।

বিভিন্ন খেলার জন্য টেলিভিশন সম্প্রচার তালিকা রয়েছে।

ক্রিকেটের জন্য ডারউইন টেস্ট, প্রথম দিন বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার খেলা সরাসরি সম্প্রচার হবে আগামীকাল সকাল ৬টা ৩০ মিনিটে স্টার স্পোর্টস ১ চ্যানেলে।

এছাড়া, প্রথম ওয়ানডে বাংলাদেশ অ-২৩ বনাম মালয়েশিয়া সরাসরি সম্প্রচারিত হবে সকাল ৯টা ৩০ মিনিটে টি স্পোর্টস চ্যানেলে।

সিপিএল-এর জ্যামাইকা ও বার্বাডোজের খেলা সরাসরি সম্প্রচার হবে সকাল ৬টায় স্টার স্পোর্টস ২-তে।

দ্য হান্ড্রেডের ওয়েলস ফায়ার ও লন্ডন স্পিরিটের খেলাও প্রচারিত হবে, যা সরাসরি রাত ৮টায় হবে এবং বার্মিংহাম ফনিক্স ও এমআই লন্ডনের খেলা রাত ১১ টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস ২-তে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিপিআই’র প্রতিবেদন: জুলাইয়ে কমেছে মূল্যস্ফীতি, শহরের চেয়ে গ্রামে বেশি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫০ এম


সিপিআই’র প্রতিবেদন: জুলাইয়ে কমেছে মূল্যস্ফীতি, শহরের চেয়ে গ্রামে বেশি

অর্থবছরের শেষ মাস, জুলাইয়ে দেশের সাধারণ মূল্যস্ফীতির পারদ কিছুটা কমে এসেছে। সদ্য বিদায়ী এ মাসে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। এর আগের মাস জুনে এটি ছিল ৯ দশমিক ১৬ শতাংশ।

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক প্রকাশিত ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মূল্যস্ফীতি ৮ দশমিক ৩২ শতাংশের অর্থ এই যে ২০২৫ সালের জুলাই মাসে যে পণ্য কিনতে ১০০ টাকা ব্যয় করা হয়েছিল, সেই একই পণ্য ২০২৬ সালের জুলাই মাসে কিনতে হচ্ছে ১০৮ টাকা ৩২ পয়সা। অর্থাৎ একটি বছরের ব্যবধানে ব্যয় বেড়েছে ৮ টাকা ৩২ পয়সা।

সাধারণ মূল্যস্ফীতির পাশাপাশি এই জুলাই মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও কিছুটা কমেছে। জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে এখন দাঁড়িয়ে আছে ৭ দশমিক ১৬ শতাংশে, যা জুনে ছিল ৮ দশমিক ৬০ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনো তা ৯ শতাংশের ঘরেই অবস্থান করছে। জুলাই মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ২৮ শতাংশে দাঁড়িয়েছে, আগের মাসে এটি ছিল ৯ দশমিক ৬১ শতাংশ।

এদিকে, শহরের তুলনায় গ্রামে এখনও মূল্যস্ফীতির পারদ অনেক চড়া। জুলাই মাসে গ্রামাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। অপরদিকে, শহরাঞ্চলে এর হার ছিল ৮ দশমিক ২৪ শতাংশ।

সিপিআই প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গ্রামাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ১৪ শতাংশে, যেখানে আগের মাসে এই হার ছিল ৮ দশমিক ৫২ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি জুলাই মাসে কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫৩ শতাংশে, যা জুনে ছিল ৯ দশমিক ৮৯ শতাংশ।

অন্যদিকে, শহরে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ২১ শতাংশে। জুন মাসে এটি ছিল ৮ দশমিক ৭৬ শতাংশ। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি জুলাই মাসে কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯০ শতাংশে, যা জুনে ছিল ৯ দশমিক ১৬ শতাংশ।

মূল্যস্ফীতি কমার পাশাপাশি সাধারণ মানুষকে জুলাই মাসে স্বস্তি দিয়েছে মজুরি বৃদ্ধির হার। এ মাসে মজুরি সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২২ শতাংশে, যেখানে জুন মাসে এটি ছিল ৮ দশমিক ১৮ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ আগস্ট ঘিরে বরিশালে পুলিশের বিশেষ অভিযান: ছাত্রলীগ কর্মী 'রাইডার রাব্বি' গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

​মাছুদুর রহমান আসলাম

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫১ এম


১৫ আগস্ট ঘিরে বরিশালে পুলিশের বিশেষ অভিযান: ছাত্রলীগ কর্মী

১৫ আগস্ট কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা, জালাও-পোড়াও ও ঝটিকা মিছিল ঠেকাতে বরিশাল নগরজুড়ে বিশেষ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরবাসীর জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের চিহ্নিত নেতাকর্মীদের বাসাবাড়িতে এ চিরুনি অভিযান চালানো হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত রাতে নগরীর নানি বুড়ী ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একাধিক মামলার আসামি 'রাইডার রাব্বি'কে গ্রেপ্তার করেছে পুলিশ। ফাঁড়ির ইনচার্জ এসআই কাজী শাউনের নেতৃত্বে পরিচালিত একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত রাইডার রাব্বির বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা এবং স্থানীয় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বরিশাল নগরীকে অশান্ত করার যেকোনো অপচেষ্টা রুখতে পুলিশ কমিশনারের সরাসরি নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৫ আগস্ট ঘিরে জনগণের মনে যেন কোনো ধরনের আতঙ্ক সৃষ্টি না হয় এবং নগরবাসীর জানমালের ক্ষতি না ঘটে, সেজন্য গোয়েন্দা নজরদারির পাশাপাশি তথ্য-প্রমাণের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় আগামী ১৫ আগস্ট পর্যন্ত এ ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ পদক্ষেপে সাধারণ ও নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। মানবাধিকার সংগঠনের এক সদস্য বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে আইনশৃঙ্খলার অপব্যবহার ও নিরপরাধ স্বজনদের হয়রানি করার নানা অভিযোগ ছিল। তাই বর্তমান পরিস্থিতিতেও অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি কোনো নিরীহ পরিবার যেন অযথা হয়রানির শিকার না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখা প্রয়োজন।

বর্তমানে বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%