১২:৪৫ এম
নেত্রকোনা জেলার কেন্দুয়ায় জমিসংক্রান্ত বিরোধের কারণে দুই পক্ষের সংঘর্ষে, আসিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলি গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত বৃদ্ধা আসিয়া খাতুন ওই গ্রামের আমজদ আলী ফকিরের স্ত্রী।
আরও পড়ুন: লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের প্রতিবাদে চরফ্যাশনে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
স্থানীয় ও নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, সাগুলি গ্রামের বুরুজ আলী এবং রফিক গংদের সঙ্গে তাইজ্জ মিয়া গংদের ২১ শতাংশ জমি নিয়ে দীর্ঘস্থায়ী বিরোধ চলছিল। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিস-বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে, তাইজ্জ মিয়া পক্ষ বিরোধপূর্ণ জমিতে দখল নেওয়ার চেষ্টা করলে, অপর পক্ষ এই দখল দিতে বাধা দেয়। এর ফলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে গুরুতর আহত হন আসিয়া খাতুন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর কাজ চলছে।
আরও পড়ুন: নোয়াখালী সদর উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা
এলাকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন