০৯:১৬ পি.এম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যের রুটিন দায়িত্ব অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, যিনি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন, পেয়েছেন। উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলম বর্তমানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভায় অংশ নিতে ঢাকায় অবস্থান করছেন, যার কারণে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) একটি ই-মেইল বার্তায় রুটিন দায়িত্বের বিষয়টি জানানো হয়। ওই বার্তায় উপাচার্য উল্লেখ করেন, ২ নভেম্বর ইউজিসির একটি সরকারি সভায় অংশ নিতে তিনি ঢাকায় থাকবেন। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে অধ্যাপক দেলোয়ার হোসেনকে উপাচার্যের রুটিন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালনের অনুরোধ ও ক্ষমতা দেওয়া হয়েছে।
আজ সন্ধ্যায় চুয়েট শিক্ষার্থীরা এক জরুরি বিবৃতিতে বলেন, "কিন্তু অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, আমাদের পূর্বঘোষিত অবস্থানকে সম্পূর্ণ উপেক্ষা করে অন্য একজনকে উপাচার্যের ‘রুটিন দায়িত্ব’ প্রদানের মতো প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিজে উপস্থিত না থেকে অন্যের মাধ্যমে ক্যাম্পাসে কর্তৃত্ব প্রতিষ্ঠার এই অপচেষ্টাকে আমরা দ্ব্যর্থহীনভাবে ও ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।
আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আজ, জেমসের কনসার্টসহ নানা আয়োজন
এ প্রতিবাদের অংশ হিসেবে আগামীকাল ২ নভেম্বর ২০২৬, একদিনের জন্য ছুটির সর্বাত্মক একাডেমিক শাটডাউন ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীরা আগামীকাল সকল ক্লাস, পরীক্ষা এবং উক্ত রুটিন দায়িত্বের ভিত্তিতে পরিচালিত যেকোনো প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণরূপে বয়কট করবেন।"
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন “এটি একটি রেগুলার ইস্যু” বলে কল কেটে দেন।
উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন, “দাপ্তরিক কাজে আমি ঢাকা গমন করছি। আমার অনুপস্থিতিতে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. দেলোয়ার হোসেন রুটিন দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: চলতি বছরে উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে সাড়ে আট লাখ আসন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন