০৯:৫৮ পি.এম
ময়মনসিংহের হালুয়াঘাট বাসস্ট্যান্ডে একটি অভিযানের মাধ্যমে উদ্ধার করা হলো ব্যাগবন্দি দুইটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর। বন অধিদপ্তরের দলের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। আজ শুক্রবার (২১ আগস্ট) বিকেলে নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের মাধ্যমে।
এই অভিযানের নেতৃত্ব দেন বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন পরিদর্শক অসীম মল্লিক। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন যে, হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মাধ্যমে দুটি বিপন্ন বন্যপ্রাণী পাচার করা হবে। এমন তথ্য পাওয়ার পর, শুক্রবার ময়মনসিংহে আসেন তাদের অভিযানিক দল। পরে সোর্সের মাধ্যমে তারা জানতে পারেন হালুয়াঘাট বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী বাসে পাচারকারী দলটি ঢাকায় যাওয়ার পরিকল্পনা করেছে।
এই খবরের ভিত্তিতে তারা হালুয়াঘাট বাসস্ট্যান্ডে পৌঁছালে পাচারকারীরা বিষয়টি বুঝতে পেরে বানর দুটি পরিত্যক্ত একটি দোকানের সামনে ফেলে পালিয়ে যায়। পরে বন অধিদপ্তরের কর্মকর্তারা সেগুলো উদ্ধার করেন।
আরও পড়ুন: লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের প্রতিবাদে চরফ্যাশনে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অসীম মল্লিক বলেন, ‘আমরা খবর পেয়ে বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে দুটি বানর উদ্ধার করি। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
এছাড়া সীমান্তের নিকটবর্তী কারণে এই ধরনের ঘটনা আরো ঘটছে। আমরা নজরদারি বাড়িয়েছি। এগুলো আটক করে পাচার করা একটি দণ্ডনীয় অপরাধ।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন