ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলচালকের মৃত্যু


জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকার একটি দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী সেলিম শেখ (৩৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মহাখালী থেকে আসা ইউটার্নের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সেলিম শেখ ছিলেন একজন পেশাদার প্রাইভেটকারচালক। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ফুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি আদাবরের ১৭-সি নম্বর বাসায় বসবাস করতেন।

ঘটনার সততা নিশ্চিত করে তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বলেন, রাস্তা পারাপারের সময় দ্রুতগতিশীল কাভার্ডভ্যানটি তার মোটরসাইকেলকে চাপা দিলে সেলিম শেখ ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয় জনতা কাভার্ডভ্যানটিকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করে এবং এর চালককে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: সাদিক কায়েম: ফ্যাসিবাদ ও বিএনপি একাকার হয়ে গেছে

পুলিশ জানায়, সেলিমের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জাতীয় ফুপু’ হয়ে গেলাম: দীপা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০২ এম


‘জাতীয় ফুপু’ হয়ে গেলাম: দীপা

অভিনয় জগতে দীপা খন্দকারের পথচলা আড়াই দশকেরও বেশি সময় ধরে। দীর্ঘ এই ক্যারিয়ারে তিনি অসংখ্য নাটক ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন। এই সময়ের মধ্যে কখনো মা, কখনো ফুপু, আবার কখনো স্ত্রীর চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসিত হচ্ছেন। বর্তমানে চ্যানেল আইতে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ নাটকে ‘ফাতেমা ফুপু’ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়াচ্ছেন দীপা। অভিনয় নিয়ে তিনি তাঁর প্রতিক্রিয়া বাংলাদেশ প্রতিদিন-এর কাছে তুলে ধরেছেন।

দীপা বলেছেন, "এটা আমাদেরই গল্প ধারাবাহিকে অভিনয় দারুণভাবে উপভোগ করছি। আমার ক্যারিয়ারে প্রায় ২৬-২৭ বছরে আমি কখনো দেখিনি যে, কোনো নাটকের কোনো এপিসোডের জন্য মানুষ অপেক্ষা করে। এটা আসলে ভালো লাগার প্রতিফলন।"

দেশের এই নাটকটির যে এত বড় আকারে মানুষের হৃদয়ে নাড়া দেবে, সেটি দীপার জন্য একটি চমক। তিনি বলেন, "এ জন্য রাজের সবচেয়ে বড় কৃতিত্ব। একই সঙ্গে দর্শকের কাছেও আমি অনেক কৃতজ্ঞ। তারা আমাদের সাদরে গ্রহণ করেছেন।"

দীপা বর্তমানে সামাজিক মাধ্যমে তিনি এই চরিত্রের জন্য ‘জাতীয় ফুপু’ হিসেবে পরিচিতি পাচ্ছেন। তিনি জানিয়েছেন, "মানে জাতীয় ফুফু হয়ে গেলাম। দর্শকের এমন প্রতিক্রিয়ায় ভালো লাগাটা আসলেই অসাধারণ। এতে আমার অভিনীত ফুপু চরিত্রটি বাস্তব জীবনের এক বিশেষ অপূর্ণতা ঘুচিয়ে দিয়েছে।"

অভিনয়ের ভিন্নতা নিয়ে দীপা বলেন, "আমার কাছে মনে হয়, পারফেক্ট চরিত্র করতে পারছি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে, বয়সের সঙ্গে মিলিয়ে, পারফেক্ট চরিত্র করতে পারছি। কোনো নাটকে ২০ বছরের সন্তানের মা হচ্ছি, আবার অন্য নাটকে ফুফুর চরিত্র করছি। এখন দর্শকের চাওয়া ভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই।"

তার প্রত্যাশা যত রকম ব্যতিক্রমী চরিত্র আছে, তা করাই তার লক্ষ্য। দীপা শেষ করেছেন, "ভিন্নতা আনতে চাই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আতলেতিকো ছেড়ে রিভার প্লেটে আলমাদা, দলবদলে নতুন ইতিহাস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৫ এম


আতলেতিকো ছেড়ে রিভার প্লেটে আলমাদা, দলবদলে নতুন ইতিহাস

আর্জেন্টিনার দলবদল বাজারে নতুন ইতিহাসের অধ্যায় লিখেছেন থিয়াগো আলমাদা। আতলেতিকো মাদ্রিদ থেকে রেকর্ড ২ কোটি ২০ লাখ ডলারের ট্রান্সফার ফিতে রিভার প্লেট এই আর্জেন্টাইন তারকাকে দলে ভিড়িয়েছে। চুক্তিটি অঙ্কের দিক থেকে নয়, দেশের ফুটবল অঙ্গনেও একটি নতুন আলোড়ন তৈরি করেছে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে-র প্রতিবেদন অনুযায়ী, এটি দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বা রেকর্ড ট্রান্সফার হতে চলেছে। গত মৌসুমে আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন আলমাদা। তবে স্পেনে নিজের সেরাটা মেলে ধরতে এবং শুরুর একাদশে নিয়মিত জায়গা নিশ্চিত করতে তাঁকে বেশ সংগ্রাম করতে হয়েছে। গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ৪০টি ম্যাচে মাঠে নামার সুযোগ পান তিনি। আতলেতিকোর হয়ে মোট ৪ গোল ও দুটি অ্যাসিস্ট করেন ২৫ বছর বয়সী উইঙ্গার।

রিভার প্লেটের সাথে চুক্তি সম্পন্ন করে, শতভাগ ট্রান্সফার ফি নিশ্চিত হওয়ার পর আলমাদা ইনস্টাগ্রাম স্টোরিতে রিভার প্লেটের একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, ক্লাবের সঙ্গে যোগ দিতে ইতোমধ্যেই আর্জেন্টিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

আগামী সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিতে পারে রিভার প্লেট কর্তৃপক্ষ। শুধু তাই নয়, সেদিনই 'রিভার ক্যাম্প'-এ কোচ এদুয়ার্দো কোউদেতের অধীনে অনুশীলনে নেমে পড়তে পারেন আলমাদা। এরপর কোপা সুদআমেরিকানায় ইন্ডিপেনদিয়েন্তে সান্তা ফেরের বিরুদ্ধে মুখোমুখি হতে সতীর্থদের সাথে কোলম্বিয়া সফরের সম্ভাবনাও রয়েছে তাঁর।

ভেলেজ সার্সফিল্ডের অ্যাকাডেমি থেকে উঠে আসা আলমাদা চুক্তির শর্ত অনুযায়ী আগামী সাড়ে তিন বছর রিভার প্লেটে থাকবেন। তবে আগামী ১৮ মাসের মধ্যে আতলেতিকো মাদ্রিদ চাইলে ৪ কোটি ইউরোর বাই-ব্যাক ক্লজ কার্যকর করে তাঁকে আবার ফিরিয়ে নিতে পারবে।

ইতিমধ্যে নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে আলমাদাকে বিদায় জানিয়ে আতলেতিকো মাদ্রিদ লিখেছে, ‘আলমাদাকে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের কাছে হস্তান্তরের বিষয়ে দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে। থিয়াগো, তোমার জীবনের নতুন এই চ্যালেঞ্জ এবং পেশাদার ও ব্যক্তিগত ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা!’

২৫ বছর বয়সী আলমাদা নিজের শৈশবের ক্লাব ভেলেজ সার্সফিল্ড ছাড়ার চার বছরেরও বেশি সময় পর আবারও আর্জেন্টিনার ফুটবলে ফিরলেন। ব্রাজিলের ক্লা বোতাফোগো থেকে ধারে ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ফ্রান্সের ক্লাব লিওঁ-তে কাটান তিনি। এরপর গত গ্রীষ্মে ২১ মিলিয়ন ইউরোর বিনিময়ে আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন আলমাদা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবা হোর্হেকে নিয়ে মেসির আবেগঘন স্মৃতিচারণ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৬ এম


বাবা হোর্হেকে নিয়ে মেসির আবেগঘন স্মৃতিচারণ

ফুটবল বিশ্ব যার পায়ের জাদুতে বুঁদ হয়ে থাকে, যার পায়ের মায়াবী শিল্পে কোটি প্রাণ নতুন করে ফুটবলকে ভালোবেসেছে, যার শূন্যে আঁকা ক্যানভাসে বারবার ধন্য হয়েছে সবুজ গালিচা। সেই লিওনেল মেসির জন্ম কিন্তু শুধুমাত্র বিধাতার একার সৃষ্টি নয়। সাধারণ এক কিশোর লিওনেল থেকে আজকের কিংবদন্তি 'মেসি' হয়ে ওঠার পেছনে যিনি নিজের রক্ত-ঘাম জল করেছেন, সেই বাবা হোর্হে মেসির জন্য শুধু লিওনেল মেসিই নয়, ফুটবলও চিরকাল কৃতজ্ঞ। মাঠের সবুজ ঘাসে যখন লিও একের পর এক গোলের আনন্দে ভাসতেন, তখন নিঃশব্দে ছায়া হয়ে দাঁড়িয়ে থাকতেন একজনই—তার বাবা, তার মেন্টর, তার সবচেয়ে বড় আশ্রয় জোর্হে মেসি। আজ সেই পরম ছায়াবৃক্ষ হারিয়ে গেছে ওপারে, রয়ে গেছে কেবল বাবার শেখানো পাঠ ও একবুক স্মৃতির দীর্ঘশ্বাস। বাবার বিদায়ের আগেই স্মৃতির ঝাঁপি খুলে আবেগ-ভরা কণ্ঠে মহাতারকা মেসি যেন ফিরে গিয়েছিলেন হারানো সেই শৈশবে, শোনালেন বাবা ও ছেলের অকৃত্রিম ভালোবাসার মহাকাব্য। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’তে বাবার হোর্হে মেসিকে নিয়ে মেসির কিছু স্মৃতিচারণ প্রকাশ পেয়েছে। বাবার গঠনমূলক সমালোচনা নিয়ে মেসি বলেছেন: ‘আমার বাবা আমাকে অনেক সাহায্য করেছেন। তিনি ছিলেন আমার ব্যাপারে ভীষণ কঠোর সমালোচক, যা আমাকে সব সময় আরও ভালো করার তাগিদ দিত। তিনি জেনে ছিলেন যে আমি নিজেই নিজের সবচেয়ে বড় সমালোচক। তবে আমার মায়ের কাছে আমিই সবসময় সেরা—এমনকি যখন আমি জঘন্য খেলতাম তখনও! মায়ের চোখে আমি প্রতিটি ম্যাচেই দুর্দান্ত খেলি, কোনো কিছুতেই আমার দোষ থাকে না। আর দশটা মায়ের মতো উনি।’ বাবার হাড়ভাঙা খাটুনি ও আদর্শ বিষয়ে মেসি জানিয়েছেন: ‘আমি বাবার অনেক স্বভাবই পেয়েছি। তবে তিনি সারাদিন কাজ করতেন বলে আমাদের সঙ্গে খুব বেশি সময় কাটাতে পারতেন না। তিনি ভোর ৪টায় উঠতেন এবং রাতের খাবারের সময় ফিরতেন। যখনই দেখা হতো, উনি সেই সময়টা বেশ উপভোগ করতেন; কখনো আমার ওপরে চিৎকারও করেননি। আমি ওনাকে খুব মিস করতাম। আজ আমি ভাগ্যবান যে আমার সন্তানদের সঙ্গে অনেক বেশি সময় কাটাতে পারি। নিজের বাচ্চাদের মানুষ করার ক্ষেত্রে আমি আমার বাবা-মাকেই অনুসরণ করার চেষ্টা করি।’ ফুটবল নিয়ে নিজের বোঝাপড়া প্রকাশ করে মেসি বলেন: ‘হোর্হে ফুটবল দেখতে ও খেলতে ভীষণ ভালোবাসেন, আমার সঙ্গে এ নিয়ে কথা বলতে পছন্দ করেন। বার্সেলোনা এবং জাতীয় দলের হয়ে আমার ম্যাচগুলো নিয়ে আমাদের কথা হয়, এর বাইরে আর কিছু নয়। তিনি ফুটবল ভালোই বোঝেন... (হেসে)। ব্যক্তিজীবনে এবং দলগতভাবে—দুই জায়গাতেই আমরা বিষয়গুলোকে একইভাবে দেখি।’ উন্নতির তাগিদ সম্পর্কে মেসি বলেছেন: ‘ধরা যাক আমি একটা অসাধারণ ম্যাচ খেলেছি, তবুও তিনি আমাকে বলতেন, “তুই তো একটা সুযোগ মিস করেছিস!”—এ কথা বলে আমাকে একটু খেপিয়ে দিতেন। এতে আমার ভালোই লাগত, নিজের ভুলগুলো শুধরে আরও ভালো করার জিল বা তাগিদ পেতাম। আমরা দুজনই নিজের কাজের কঠোর সমালোচক।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিউরেটর উন্নয়নে নতুন দিগন্ত, লেভেল-১ কোর্স আনছে বিসিবি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৯ এম


কিউরেটর উন্নয়নে নতুন দিগন্ত, লেভেল-১ কোর্স আনছে বিসিবি

প্রথমবারের জন্য কিউরেটরদের জন্য লেভেল-১ কোর্স নিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে যে, এই কোর্স পরিচালনার দায়িত্বে থাকবেন বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিং।

এই কোর্সটি দুটি ভাগে অনুষ্ঠিত হবে। প্রথমে চট্টগ্রামে একটি দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হবে। পরে ঢাকাতে আরেকটি দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হবে।

বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর গ্রাউন্ডস কমিটি ক্রিকেট গ্রাউন্ড ও টার্ফ ব্যবস্থাপনায় পেশাদার দক্ষতা উন্নয়নের কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো কিউরেটর লেভেল-১ কোর্স আয়োজন করতে যাচ্ছে। কোর্সটি পরিচালনা করবেন বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট এবং আইসিসি-স্বীকৃত কিউরেটর টনি হেমিং।’

একনজরে কোর্সের দিনক্ষণ সম্পর্কে তথ্য প্রদান করা হলো।

কোর্সটি দুটি কর্মশালায় অনুষ্ঠিত হবে:

চট্টগ্রাম কর্মশালা

ভেন্যু: বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম

তারিখ: ১১–১২ আগস্ট ২০২৬

সময়: সকাল ৯টা – বিকেল ৫টা

অংশগ্রহণকারী: কক্সবাজার, চট্টগ্রাম, পূর্বাচল, বিকেএসপি ও ফতুল্লার গ্রাউন্ড স্টাফ

অংশগ্রহণকারীর সংখ্যা: ৩০ জন

ঢাকা কর্মশালা

ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর

তারিখ: ২৩–২৪ আগস্ট ২০২৬

সময়: সকাল ৯টা – বিকেল ৫টা

অংশগ্রহণকারী: মিরপুর, বিকেএসপি, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া ও রাজশাহীর গ্রাউন্ড স্টাফ

অংশগ্রহণকারীর সংখ্যা: ৪০ জন।

বিসিবি আরও জানিয়েছে, ‘কোর্সটির উদ্দেশ্য হলো গ্রাউন্ড স্টাফদের জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা আরও শক্তিশালী করা এবং দেশের ক্রিকেট ভেন্যুগুলোর রক্ষণাবেক্ষণকে আরও উন্নত করে আরও ভালো ঘরোয়া ও আন্তর্জাতিক মানে নিয়ে যেতে সহায়তা করা। যারা সফলভাবে কোর্সটি সম্পন্ন করবেন, তারা বিসিবির পক্ষ থেকে একটি সনদ পাবেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%