০৮:২২ পি.এম
চট্টগ্রামের রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়ায় হরিপদ দাশের বাড়ি ও মনমোহন দাশের বাড়ির সড়কের উন্নয়নকাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকালে ছত্রপাড়া অধরচাঁদ গোস্বামী রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দির প্রাঙ্গণে সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়নকাজের উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছত্রপাড়া অধরচাঁদ গোস্বামী রাধাকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা কমিটির সাবেক সভাপতি এবং শিক্ষানুরাগী অরুণ বিজয় দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভা যুবদলের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ নেওয়াজ।
ছত্রপাড়া অধরচাঁদ গোস্বামী রাধাকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি সাগর শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা সহকারী প্রকৌশলী মোহাম্মদ সোহান, বিএনপি নেতা নুরুল আমিন, ইকবাল জামান, ওয়াহিদ মিয়া ও মোহাম্মদ মাছুম, যুবদল নেতা জাবেদ, কামরুল হাসান, আবু বক্কর রানা, কাজল দাশ ও মোজাফফর। এসময় আরও উপস্থিত ছিলেন বাবু তুষার কান্তি দাশ, শিবু প্রসাদ দাশ, কাজল দাশ সানা, জহলাল দাশ, বাপ্পু দাশ, মানিক দাশ, বলরাম দাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন: কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর আগমনে দৌলতপুরে বিএনপির আনন্দ মিছিল
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন যে, সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন হলে ছত্রপাড়া এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন