ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

পরিচ্ছন্নতা ও নান্দনিকতায় বদলে যাচ্ছে পতেঙ্গা সমুদ্রসৈকত


পরিচ্ছন্নতা ও নান্দনিকতায় বদলে যাচ্ছে পতেঙ্গা সমুদ্রসৈকত

পতেঙ্গা সমুদ্রসৈকতকে পরিচ্ছন্ন ও নান্দনিক করার উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। আধুনিক ডাস্টবিন ও ওয়াশ ব্লক স্থাপন করে সৈকতকে নিরাপদ এবং পর্যটকবান্ধব করা হবে। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো হবে সৈকত এলাকা।

 

সংশ্লিষ্ট দোকানগুলো যদি খাবারের মান, স্যানিটেশন ও পরিচ্ছন্নতার নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে তাদের নোটিশ দেওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দোকানের সংখ্যা প্রয়োজনের তুলনায় বেশি থাকলে সেটাও কমানো হবে।

আরও পড়ুন: কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন

শনিবার (২৯ আগস্ট) বিকেলে পতেঙ্গা সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে এসব কথা বলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ‘নান্দনিক চট্টগ্রাম’ গড়ার কর্মসূচির ধারাবাহিকতায় বিচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

 

কর্মসূচির শুরুতে সৈকত এলাকায় একটি র‌্যালি বের করা হয়। পরে পর্যটক ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জেলা প্রশাসকের নেতৃত্বে সরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও নাগরিকেরা ঝাড়ু হাতে সৈকতের ওয়াকওয়ে ও আশপাশের এলাকা পরিষ্কার করেন।

অভিযান চলাকালে জেলা প্রশাসক সৈকতের বিভিন্ন দোকান পরিদর্শন করেন।

আরও পড়ুন: পূর্বধলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উদ্বোধন

 

দোকানগুলোর বর্জ্য কোথায় ফেলা হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের কাছে জানতে চান তিনি। প্রতিটি দোকানের বর্জ্য নির্ধারিত ডাস্টবিনে ফেলার পাশাপাশি পর্যটকদের যাতে যত্রতত্র ময়লা না ফেলতে হয়, সে বিষয়ে সচেতন করতে দোকানমালিকদের নির্দেশ দেন।

পরে জেলা প্রশাসক বলেন, দেশি-বিদেশি পর্যটকদের কাছে পতেঙ্গা সমুদ্রসৈকতের বিশেষ আকর্ষণ রয়েছে। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করা যায়। তবে সৈকতের পরিবেশ, পরিচ্ছন্নতা ও খাবারের মান নিয়ে পর্যটকদের মধ্যে প্রায়ই অসন্তোষ দেখা যায়।

 

আরও পড়ুন: পুষ্টি ও গবেষণায় সহযোগিতা বাড়াতে বাকৃবি-নিউট্রিশন ইন্টারন্যাশনালের সমঝোতা

তিনি আরও বলেন, সৈকতের পরিবেশ সুন্দর রাখতে আধুনিক ডাস্টবিন ও ওয়াশ ব্লক স্থাপন করা হবে। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে সৈকত এলাকা সাজানো হবে। একই সঙ্গে খাবারের মান, স্যানিটেশন ও পরিচ্ছন্নতার বিষয়টি কঠোরভাবে নজরদারি করা হবে। নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দোকানকে নোটিশ দেওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, জেলা প্রশাসন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠন ক্লিন বাংলাদেশের স্বেচ্ছাসেবক এবং স্থানীয় নাগরিকেরা।

 

আরও পড়ুন: কামরুজ্জামান জুয়েলের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে ৪ হত্যা: ডিবি হেফাজতে অভিযুক্ত সিদ্ধার্থের ভাই ও বাবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


রংপুরে ৪ হত্যা: ডিবি হেফাজতে অভিযুক্ত সিদ্ধার্থের ভাই ও বাবা

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় অভিযুক্ত সিদ্ধার্থ দাসের বাবা ও ভাইকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, অনেকদিন ধরে তাদের ডাকা হচ্ছিল। পরে শনিবার বিকেলে সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস এবং ভাই পার্থ দাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে।

তাদের গ্রেপ্তার করা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

এর আগে ২২ আগস্ট রাতে ওই বাসা থেকে গণপতি (৬০), তার স্ত্রী প্রীতিলতা (৫০), স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মেয়ে আগামী (২৫) এবং পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে প্রীয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়।

চারজনকে হত্যার এ ঘটনায় নিহতের বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

ওই দিন ভোরে একই এলাকা থেকে মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯) নামে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালের ভয়াবহ বন্যায় চারপাশ ভেসে গেলেও অক্ষত সেই বাড়ি, শেষ পর্যন্ত বাঁচল সবাই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


নেপালের ভয়াবহ বন্যায় চারপাশ ভেসে গেলেও অক্ষত সেই বাড়ি, শেষ পর্যন্ত বাঁচল সবাই

নেপালের ভয়াবহ বন্যায় চারপাশের সবকিছু যখন পানির তীব্র স্রোতে ভেসে যাচ্ছিল, তখন একটি বাড়ির বাসিন্দারা নিরুপায় হয়ে তাকিয়ে ছিলেন সেই ধ্বংসযজ্ঞের দিকে। শেষ পর্যন্ত অক্ষত থাকে বাড়িটির ওপরের অংশ, বেঁচে যান ভেতরে থাকা পরিবারের সদস্যরা।

গত বুধবার নেপালের বিভিন্ন এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় সাড়ে ছয়শরও বেশি মানুষ নিহত হয়েছেন। ওই বন্যার তীব্র স্রোতে ঘরবাড়িসহ বিভিন্ন অবকাঠামো ভেসে যায়।

তবে এর মধ্যেই একটি সবুজ রঙের বাড়ির ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বাড়ির বাসিন্দারা এক পাশে দাঁড়িয়ে ভয়াবহ স্রোতের দিকে তাকিয়ে আছেন। পরিস্থিতি এমন ছিল যে তাদের সামনে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না।

তীব্র স্রোতের মধ্যেও বাড়িটির ওপরের অংশ অক্ষত থাকায় ভেতরে থাকা পরিবারের সদস্যরা প্রাণে বেঁচে যান।

ভিডিওটি দেখে নেটিজেনদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। চারপাশের অবকাঠামো ভেসে গেলেও কীভাবে বাড়িটি দাঁড়িয়ে রইল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

একজন মন্তব্য করেন, এমন পরিস্থিতিতে ওই পরিবারের সদস্যদের মনে কী চলছিল, তা জানার আগ্রহ রয়েছে। তারা একে অপরকে বিদায় জানাচ্ছিলেন কি না, এমন প্রশ্নও তোলেন তিনি।

আরেকজন বাড়িটির অক্ষত থাকার বিষয়টি উল্লেখ করে বলেন, এমন শক্তিশালী অবকাঠামো তৈরির জন্য বাড়িটি যারা নির্মাণ করেছেন, তাদের অভিবাদন প্রাপ্য।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টক্সিকের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক, কিয়ারার পাশে স্বস্তিকা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


টক্সিকের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক, কিয়ারার পাশে স্বস্তিকা

‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তির পর থেকেই ইয়াশ ও কিয়ারা আদভানীকে ঘিরে আলোচনা চলছে। বিশেষ করে সিনেমাটিতে দুই তারকার ঘনিষ্ঠ দৃশ্য এবং ‘তবাহী’ গান প্রকাশের পর কিয়ারাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। এবার সেই বিতর্কে কিয়ারার পাশে দাঁড়ালেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী।

এক বিশেষ সাক্ষাৎকারে স্বস্তিকা প্রশ্ন তুলেছেন, কোনো অভিনেত্রী বিয়ে করলে বা মা হলেই কেন পর্দায় ঘনিষ্ঠ কিংবা সাহসী চরিত্রে অভিনয় করতে পারবেন না। তার মতে, কোনো সিনেমা মুক্তির আগেই অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে সিদ্ধান্তে পৌঁছে যাওয়া ঠিক নয়। বিশেষ করে নারী শিল্পীদের ক্ষেত্রে এমন মানসিকতা বেশি দেখা যায়।

স্বস্তিকার যুক্তি, কোনো চরিত্র বা সিনেমার প্রেক্ষাপট না জেনে শুধু একটি অন্তরঙ্গ দৃশ্য দেখেই অভিনেতা-অভিনেত্রীকে বিচার করা উচিত নয়। দর্শক জানেন না, ওই দৃশ্যের প্রেক্ষাপট কী, গল্পে এর গুরুত্ব কতটা কিংবা পরিচালক কীভাবে সেটি পর্দায় উপস্থাপন করেছেন। অথচ একটি ঘনিষ্ঠ দৃশ্য দেখেই অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য শুরু করেন।

কিয়ারাকে নিয়ে সমালোচনার প্রসঙ্গেও সরব হন স্বস্তিকা। তার বক্তব্যের মূল প্রশ্ন- একজন অভিনেত্রী কি দর্শকের কাছে শুধু নির্দিষ্ট ধরনের ‘ভদ্র’ চরিত্রে অভিনয়ের জন্য দায়বদ্ধ? রসিকতার সুরে তিনি প্রশ্ন তোলেন, কিয়ারা কি দর্শকদের সঙ্গে এমন কোনো চুক্তি করেছিলেন যে তিনি শুধু মাদার টেরেসার মতো চরিত্রেই অভিনয় করবেন?

কিয়ারা আদভানী ও সিদ্ধার্থ মালহোত্রা ২০২৫ সালের জুলাইয়ে কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। এরপর ‘টক্সিক’-এ ইয়াশের সঙ্গে কিয়ারার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বেশি আলোচনা শুরু হয়। একজন মা হয়ে কীভাবে তিনি এমন দৃশ্যে অভিনয় করতে পারেন, এমন প্রশ্নও তুলেছেন অনেকে।

এই ধারণার বিরোধিতা করেছেন স্বস্তিকা। তার মতে, মাতৃত্ব ও যৌনতাকে পরস্পরের বিপরীত হিসেবে দেখার প্রবণতা থেকেই এ ধরনের মন্তব্য আসে।

স্বস্তিকা মনে করিয়ে দেন, সন্তান পৃথিবীতে আসে বাবা-মায়ের ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমেই। অথচ সমাজ এখনো যৌনতাকে মানুষের জীবনের স্বাভাবিক একটি অংশ হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে পুরোপুরি স্বচ্ছন্দ নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কসবায় নায়েব আলী হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


কসবায় নায়েব আলী হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তঘেঁষা ধজনগর গ্রামের মো. নায়েব আলীর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার কসবা সুপার মার্কেটের সামনে এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী শ্রেণির মানুষ ও ধজনগর গ্রামের বাসিন্দারা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদল সদস্য সোহেল আহমেদ মিলন, অবসরপ্রাপ্ত সেনাসদস্য শফিকুল ইসলাম ও মনির হোসেন, গোলাম মোস্তফা, পল্লী চিকিৎসক মো. কাজল মিয়া ও নিহতের ছেলে মো. শাহজালাল পলাশসহ আরও অনেকে।

বক্তারা বলেন, মো. নায়েব আলী একজন সহজ-সরল ও শান্তিপ্রিয় মানুষ ছিলেন। তার এমন মৃত্যু পরিবার ও এলাকাবাসীকে গভীরভাবে মর্মাহত করেছে। তারা অভিযোগ করেন, ঘটনার পর দীর্ঘসময় পেরিয়ে গেলেও প্রকৃত অপরাধীরা এখনো আইনের আওতায় আসেনি। ফলে নিহতের পরিবার চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

গত ২১ আগস্ট ইউনিয়নের ধজনগর এলাকায় নিখোঁজের দুইদিন পর একটি ডোবা থেকে ৬০ বছর বয়সি নায়েব আলীর মরদেহ উদ্ধার করা হয়।

কসবা থানা অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ জানান, ওই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে রিমান্ডে আনার জন্য আবেদন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অন্য জড়িতদের আইনের আওতায় নেওয়ার প্রচেষ্টা অব্যাহত আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%