ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে ৪৫ অভিযানে মাদকসহ ১৬৬ জন গ্রেপ্তার


রাজশাহীতে ৪৫ অভিযানে মাদকসহ ১৬৬ জন গ্রেপ্তার

রাজশাহী, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : রাজশাহী রেঞ্জ পুলিশের একটি অভিযানে ১৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ অভিযান চালিয়ে ১৬৬ জনকে গ্রেপ্তার করার পাশাপাশি মাদকদ্রব্যও উদ্ধার করেছে।

আজ বুধবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রেঞ্জজুড়ে মোট ৬২টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে দস্যুতা ১টি, সাইবার সুরক্ষা আইন ১টি, চুরি ৩টি এবং অন্যান্য খাতে ৫৭টি মামলা অন্তর্ভুক্ত রয়েছে। স্বস্তির বিষয় হলো, এই সময়ে কোনো খুন, ডাকাতি, যৌতুকের জন্য হত্যা অথবা নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনা ঘটেনি। তবে এই সময়ে ৩টি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধ, মাদারীপুরে ৭ বাড়িতে আগুন, ৪০ ঘরে ভাঙচুর-লুটপাট

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে রাজশাহী রেঞ্জের পুলিশ গত ২৪ ঘণ্টায় মোট ৪৫টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে পরোয়ানাভূক্ত ৫৮ জন, সাজাপ্রাপ্ত ৭ জন, তদন্তাধীন মামলায় ৯১ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য ১০ জনসহ মোট ১৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পৃথক অভিযানে ২৫ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৬ গ্রাম হেরোইন, ১৫৪ বোতল ইস্কাপ সিরাপ, ১৭৯ পিস ইয়াবা, ২৫৫ পিস ট্যাপেন্টাডল, ২০ গ্রাম গাঁজা এবং ৯ লিটার চোলাই মদ। অন্যদিকে, সাধারণ মানুষকে পুলিশি সেবা প্রদানেও তৎপরতা অব্যাহত রয়েছে। যার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ১,০৫৫ জন সেবাগ্রহীতা থানায় সেবা গ্রহণ করেছেন এবং চলতি মাসে এই সেবার মোট সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ১৯৮ জনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরা-মতিঝিল রুটে চলন্ত মেট্রোরেলের দরজা খুলে ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


উত্তরা-মতিঝিল রুটে চলন্ত মেট্রোরেলের দরজা খুলে ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ

মেট্রোরেলের চলন্ত অবস্থায় দরজা খুলে যাওয়ার একটি ঘটনা ঘটেছে। এই কারণে নিরাপত্তার স্বার্থে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল প্রায় ২৬ মিনিটের জন্য বন্ধ রাখা হয়। পরে যান্ত্রিক ত্রুটি মেরামত করার পর ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়ে ওঠে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে।

এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের দিকে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেলের পেছনের দরজা হঠাৎ খুলে যায়।

এই অবস্থায় নিরাপত্তার অংশ হিসেবে সকাল ৭টা ৩৭ মিনিটে ট্রেন চলাচল তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়।

পরবর্তীতে মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটি সমাধান করে সকাল ৮টা ৩ মিনিটে সার্ভিস পুনরায় চালু করা হয়।

এই কারণে ওই রুটে ট্রেন চলাচল ২৬ মিনিটের জন্য সাময়িকভাবে ব্যাহত হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রাশেদ খানের পোস্ট

ছাত্রদল না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


ছাত্রদল না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন, ছাত্রদল যদি রাজপথে সক্রিয় না থাকে, তাহলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে।

তিনি বুধবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ কথা বলেন।

পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, ‘ছাত্রলীগের ভয়ে যারা একসময় গোপনে ছিল কিংবা ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল, তারা কীভাবে ছাত্রদলকে পিটিয়ে রাজশাহী ছাড়া করতে চায়? ছাত্রদল রাজপথে না থাকলে তো ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে। এই বাস্তবতা কেন এরা বুঝতে চায় না?’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, ‘দেখেন, এরা বিরোধী দল হয়েই কুত্তার মতো পিটিয়ে সরকারি দলের লোকজনকে এলাকা ছাড়া করতে চায়। ভবিষ্যতে ক্ষমতায় গেলে কি করবে, তা নিশ্চয়ই অননুমেয় না?’

জামায়াত-শিবিরের সমালোচনা করে রাশেদ খান বলেন, ‘বিরোধী দল হয়েই জামায়াত-শিবির মজলুম থেকে জালিম হয়ে গেছে। সুতরাং, জামায়াত জালিমের পরিণতি আওয়ামী জালিমের মতোই হবে!’

তিনি আরও বলেন, ‘এদেরকে কাঁচুমাচু করে দেশ পরিচালনার সুযোগ নেই। শেখ হাসিনা যেমন বলেছিলেন বিএনপিকে এক দিনও শান্তিতে দেশ চালাতে দেবেন না, জামায়াত-শিবিরও একই পথ অনুসরণ করছে।’

রাশেদ খান সতর্ক করে বলেন, ‘জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে এরা শেখ হাসিনার থেকেও ভয়ংকর হয়ে উঠবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে পরাজিত বাংলাদেশ নারী হকি দল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে পরাজিত বাংলাদেশ নারী হকি দল

নাগোয়া (জাপান), ২৩ সেপ্টেম্বর ২০২৬ - এশিয়ান গেমসে তাদের অভিষেকের সময় বাংলাদেশ নারী হকি দল কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। আজ জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত পুল ‘এ’-এর ম্যাচে তারা দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে পরাজিত হয়েছে।

প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশ দল শুরু থেকেই দক্ষিণ কোরিয়ার আক্রমণাত্মক খেলার চাপ মোকাবেলা করতে ব্যর্থ হয়। কোরিয়ার খেলোয়াড়রা বারবার বাংলাদেশের রক্ষণভাগকে চ্যালেঞ্জ করে এবং ম্যাচে আটটি গোল করে।

এর আগে বাংলাদেশ দল চীনের বিরুদ্ধে ১৩-০ গোলে পরাজিত হয়েছিল, কিন্তু মালয়েশিয়ার বিরুদ্ধে তারা তুলনামূলকভাবে ভালো খেলে। তবে শেষ পর্যন্ত ওই ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হেরে যায়।

তিনটি ম্যাচ শেষে বাংলাদেশের গোলসংখ্যা মাত্র একটি, যেখানে তারা ২৪টি গোল হজম করেছে। ফলে তাদের গোল ব্যবধান দাঁড়িয়েছে ১-২৪।

পুল ‘এ’-তে বাংলাদেশের বাকি দুটি ম্যাচ কাজাখস্তান ও চাইনিজ তাইপের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কবুতরের ঘরে আস্তানা, ২০ সিসিটিভি দিয়েও গ্রেপ্তার ‘হ্যাকার সম্রাট’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


কবুতরের ঘরে আস্তানা, ২০ সিসিটিভি দিয়েও গ্রেপ্তার ‘হ্যাকার সম্রাট’

নাটোরের লালপুরে সাইবার অপরাধের অভিযোগে ‘হ্যাকার সম্রাট’ হিসেবে পরিচিত ওহিদুল মোল্লা (৩২) এবং তার সহযোগীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার এড়াতে ওহিদুল নিজের বাড়ি থেকে গ্রামের প্রধান সড়ক পর্যন্ত অন্তত ২০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছিলেন। লুকিয়ে থাকার জন্য তিনি বাড়ির একটি কবুতরের ঘর ব্যবহার করতেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ওহিদুলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। অভিযানের সময় তার কাছ থেকে বিভিন্ন অপারেটরের ৬৮টি সিম কার্ড উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এসব সিম সাতটি মুঠোফোনে অদলবদল করে ব্যবহার করা হতো।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ওহিদুল মোল্লা লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের রব্বেল মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রের মতে, তিনি এলাকায় ইমো হ্যাকিং চক্রের ‘গুরু’ বা ‘সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তার নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমোসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতারণার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার অন্যদের মধ্যে রয়েছেন মোহরকয়া গ্রামের জহুরুল বিশ্বাসের ছেলে সাব্বির হোসেন (২৩), মৃত বেলাল আলীর ছেলে মোতাকাব্বির আলী (২৩), বিলমাড়িয়া গ্রামের মৃত কফের আলীর ছেলে শুকুর আলী (৫০), পানসিপাড়া গ্রামের আধার প্রামাণিকের ছেলে মো. আলামিন (২৩) এবং রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের সামাদ মণ্ডলের ছেলে মুক্তার আলী (৩৪)।

পুলিশ জানায়, গ্রেপ্তার এড়াতে ওহিদুল নিজের বাড়িকে নিরাপত্তাবেষ্টিত করে রেখেছিলেন। বাড়ি থেকে গ্রামের প্রধান সড়ক পর্যন্ত অন্তত ২০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়ির দিকে এগিয়ে এলে আগেভাগেই তা বুঝতে পারতেন তিনি।

তবে সবচেয়ে অদ্ভুত ব্যবস্থা ছিল তার থাকার জায়গা। বাড়ির একটি কক্ষে কয়েকশ কবুতর রাখার জন্য তৈরি করা হয়েছিল ঘর। বাইরের দিকে সেটি সাধারণ কবুতরের ঘর মনে হলেও ভেতরে ছিল ওহিদুলের থাকার ব্যবস্থা। সেখানে একটি খাট, দামি আসবাব, সিসিটিভি মনিটর ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রও ছিল। পুলিশ বলছে, ওই ঘরে বসেই সাইবার অপরাধের কর্মকাণ্ড পরিচালনা করতেন তিনি।

অভিযানের সময় ওই ঘর থেকে ৬৮টি সিম কার্ড উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সিমগুলো আলাদা করে একটি সাদা কাগজে ছক আকারে লেখা ছিল। কোন সিমে বিকাশ ও কোনটিতে নগদ ব্যবহার করা হতো, তা বোঝাতে বিভিন্ন সাংকেতিক চিহ্নও ব্যবহার করা হয়েছিল।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ওহিদুল দীর্ঘদিন ধরে ডিজিটাল মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলে তথ্য পাওয়া যায়। তার নেতৃত্বে এলাকায় একটি সাইবার অপরাধী চক্র সক্রিয় থাকার তথ্যের ভিত্তিতে পুলিশ অনুসন্ধান শুরু করে।

ওসি বলেন, ওহিদুল গ্রেপ্তার এড়াতে বেশ কিছু কৌশল অবলম্বন করেছিলেন। বাড়ির চারপাশে সিসিটিভি স্থাপন এবং কবুতরের ঘরের ভেতরে থাকার ব্যবস্থাও তারই অংশ। তবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় লালপুর থানার উপপরিদর্শক (এসআই) আল মাসুম বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন। মামলায় ওহিদুলসহ ছয়জনকে আসামি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%