প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মেট্রোরেলের চলন্ত অবস্থায় দরজা খুলে যাওয়ার একটি ঘটনা ঘটেছে। এই কারণে নিরাপত্তার স্বার্থে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল প্রায় ২৬ মিনিটের জন্য বন্ধ রাখা হয়। পরে যান্ত্রিক ত্রুটি মেরামত করার পর ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়ে ওঠে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে।
এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের দিকে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেলের পেছনের দরজা হঠাৎ খুলে যায়।
এই অবস্থায় নিরাপত্তার অংশ হিসেবে সকাল ৭টা ৩৭ মিনিটে ট্রেন চলাচল তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়।
পরবর্তীতে মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটি সমাধান করে সকাল ৮টা ৩ মিনিটে সার্ভিস পুনরায় চালু করা হয়।
এই কারণে ওই রুটে ট্রেন চলাচল ২৬ মিনিটের জন্য সাময়িকভাবে ব্যাহত হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন