০১:৩২ এম
আশাশুনি উপজেলার বুধহাটা এবিসি কেজি স্কুলে ২০২৫ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অত্যন্ত কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানটি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এড. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিচালনা করেন অধ্যক্ষ আলমিন হোসেন ছট্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি ও সাংবাদিক মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব কবির আহম্মেদ ঢালী, আলহাজ্ব কামরুল ইসলাম, অবঃ প্রধান শিক্ষক আকরামুজ্জামান খান, জিএম আমিনুর রশিদ, সিরাজুল ইসলাম, আব্দুস সাত্তার, আবু সালেহ, জিএম লাল মাহমুদ, কৃষ্ণ মণ্ডল বৈদ্য এবং জয়নুল আবেদিন।
অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উম্মে হাবিবা ট্যালেন্টপুলে এবং ইসমিকা আফরিন রুকু সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করায় অতিথিবৃন্দ তাদের হাতেও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
আরও পড়ুন: (ছবি আছে) জিয়ানগরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন