প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা স্পেনের বিপক্ষে লড়াই করছে। এই ম্যাচ খেলতে নেমে তিনি নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। মেসি এখন প্রথম পুরুষ ফুটবলার যিনি বিশ্বকাপ ফাইনালে শুরুর একাদশে তিনবার নামছেন।
এর আগে, ব্রাজিলের কাফু তিনটি ফাইনালে খেলেছেন, তবে তিনি সব ম্যাচে শুরুর একাদশে ছিলেন না।
এই ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশের গড় বয়স হলো ৩০ বছর ১০১ দিন। এটি বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গড় বয়সের একাদশ। এর আগে ১৯৬২ সালে, চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশের গড় বয়স ছিল ৩০ বছর ২১৬ দিন, সেটাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি। সেবার ব্রাজিল বিশ্বকাপটি জিতেছিল, আর্জেন্টিনাও নিশ্চয়ই তাদের পদাঙ্ক অনুসরণ করতে চায়!
আর্জেন্টিনার আটজন খেলোয়াড় ২০২২ সালে ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালেও শুরুর একাদশে ছিলেন। তারা হলেন এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিশ্চিয়াল রোমেরো, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দে পল, এনজো ফের্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ।
অন্যদিকে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা একাদশে যারা রয়েছেন, তারা হলেন— এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস মাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেজ, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন