ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নুসরাত হত্যা মামলার ১১২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ


নুসরাত হত্যা মামলার ১১২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সুপ্রিম কোর্ট দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছে এবং চারজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করেছে। এছাড়া, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ জনকে খালাস দেওয়ার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে মঙ্গলবার ১১২ পৃষ্ঠার এই রায় প্রকাশিত হয়। এর আগে ২৪ আগস্ট বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ড বহাল রাখা দুই আসামির মধ্যে রয়েছেন, সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা (৫৭) এবং শাহাদাত হোসেন শামীম (২০)। যাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন, নূর উদ্দিন, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন, সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের এবং উম্মে সুলতানা ওরফে পপি।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

খালাসপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন, কামরুন নাহার মনি, হাফেজ আব্দুল কাদের, মোহাম্মদ শামীম, মহিউদ্দিন শাকিল, ইমরান হোসেন ওরফে মামুন, আব্দুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও মাদ্রাসার সাবেক সহ-সভাপতি রুহুল আমিন, আবছার উদ্দিন এবং তৎকালীন কাউন্সিলার ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম ওরফে মোকসুদ কাউন্সিলার।

২০১৯ সালের ২৭ মার্চ, নুসরাতের মা শিরীন আখতার সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদদৌলার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন। এই মামলার পর অধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ।

পরে, অধ্যক্ষের অনুগত কিছু ক্যাডার জনমত গঠন করে সিরাজকে জেল থেকে মুক্ত করার চেষ্টা করে। ৩ এপ্রিল, খুনিরা সিরাজের সঙ্গে কারাগারে পরামর্শ করে ৪ এপ্রিল মাদ্রাসার ছাত্রাবাসে নুসরাতকে হত্যার পরিকল্পনা করে। এর পরিপ্রেক্ষিতে, ৬ এপ্রিল নুসরাত মাদ্রাসায় আলিম পরীক্ষা দিতে গেলে পরিকল্পিতভাবে সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে নুসরাতকে হত্যার চেষ্টা চালানো হয়। ঘটনাস্থল থেকে নুসরাতকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে, তাকে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে, নুসরাতকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল নুসরাত মারা যান।

এ ঘটনায়, নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান ৮ এপ্রিল মামলা দায়ের করেন। মামলায় ২৮ মে অভিযোগপত্র জমা দেওয়ার পর ২০ জুন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করা হয়। পরে, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে ৩০ সেপ্টেম্বর আদালত রায়ের জন্য ২৪ অক্টোবর নির্ধারণ করে। মামলাটিতে মাত্র ৬১ কার্যদিবসে ৮৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক গ্রহণ করা হয়। এরপর, একই বছরের ২৪ অক্টোবর আদালত ১৬ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনসেবা নিশ্চিতকরণ ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান গাইবান্ধার ডিসির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


জনসেবা নিশ্চিতকরণ ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান গাইবান্ধার ডিসির

গাইবান্ধা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : জেলার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম, চলমান উন্নয়ন কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভায় আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান এবং গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান গোবিন্দগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। 

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে পূর্ব ব্রাহ্মণগ্রাম মাদ্রাসায় ভর্তি চলছে: আদর্শ সুনাগরিক গড়ার প্রত্যয়

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


গোমস্তাপুরে পূর্ব ব্রাহ্মণগ্রাম মাদ্রাসায় ভর্তি চলছে: আদর্শ সুনাগরিক গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৪ নম্বর পার্বতীপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী ‘পূর্ব ব্রাহ্মণগ্রাম হাফিজিয়া কেরাতিয়া ও নূরানী মাদ্রাসা’-য় নতুন শিক্ষাবর্ষে সর্বস্তরের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম মহাসমারোহে শুরু হয়েছে। কোলাহলমুক্ত ও শান্ত নিবিড় পরিবেশে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার এক অনন্য সমন্বয় ঘটিয়েছে এই প্রতিষ্ঠানটি।

এখানে শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত আবাসিক ও অনাবাসিক—উভয় শাখায় ছাত্র ভর্তি নেওয়া হচ্ছে।

পড়াশোনার প্রধান বিভাগসমূহ

নূরানী বিভাগ (শিশু শ্রেণি হতে ৩য় শ্রেণি)

নাজেরা বিভাগ

হিফজুল কুরআন বিভাগ

হিফজ রিভিশন (দৌড়) বিভাগ

কেন বেছে নেবেন এই প্রতিষ্ঠানটি?

দ্রুত ও শুদ্ধ হিফজ: সঠিক তাজবীদ, মাখরাজ ও সিফাত অনুসরণ করে সুশৃঙ্খল নিয়মে দ্রুততম সময়ে কুরআন হিফজ সম্পন্ন করার বিশেষ ব্যবস্থা।

দক্ষ শিক্ষক মণ্ডলী: প্রশিক্ষণপ্রাপ্ত ও দেশবরেণ্য অভিজ্ঞ হাফেজ ও ক্বারীগণ দ্বারা সার্বক্ষণিক নিবিড় পাঠদান।

সমন্বিত শিক্ষা: আরবি ও দ্বীনি শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে সমান গুরুত্ব প্রদান। নিয়মিত ইংরেজি ও আরবি ভাষায় কথা বলা এবং লেখার বিশেষ অনুশীলন করানো হয়।

ব্যক্তিগত পরিচর্যা: দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের পড়া আদায়ে রয়েছে আলাদা যত্ন ও নজরদারির সুব্যবস্থা।

প্রতিযোগিতার প্রস্তুতি: সঠিক লাহানে তেলাওয়াতের মাশকের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক মানের কেরাত ও হিফজ প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী করে গড়ে তোলা হয়।

বিশেষ সুযোগ-সুবিধা: গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড় এবং আবাসিক ছাত্রদের জন্য সুসংগঠিত লজিং/জাগির খাওয়ার ব্যবস্থা।

দিনের পর দিন শিক্ষার গুণগত মান বৃদ্ধির ফলে বর্তমানে শুধু স্থানীয়ই নয়, দূর-দূরান্ত থেকেও অভিভাবকরা তাঁদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে এখানে ভর্তি করাচ্ছেন। ইলম, আমল ও উত্তম আখলাকের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই এই মাদ্রাসার মূল লক্ষ্য।

আজই যোগাযোগ করুন:
আপনার সন্তানের উজ্জ্বল ও দ্বীনি ভবিষ্যৎ নিশ্চিত করতে সরাসরি যোগাযোগ করুন নিচে দেওয়া নম্বরগুলোতে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : জেলার শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীর শাখা

দাদনচক নদীতে ডুবে ইউসুফ (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার দাদনচক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইউসুফ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দাদনচক এলাকার মৃত পলাশের ছেলে।

স্থানীয় ও আত্মীয় সূত্রে জানা যায়, ইউসুফ পদ্মার শাখা নদী দাদনচক নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারে খোঁজাখুঁজি চালালেও তার সন্ধান পাওয়া যায়নি।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার কাদেরী কিবরিয়া জানান, খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয় জনতা নদী থেকে ইউসুফের মরদেহ উদ্ধার করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপড়ের রোলের আড়ালে ৫ কোটি টাকার ফোনের চালান আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


কাপড়ের রোলের আড়ালে ৫ কোটি টাকার ফোনের চালান আটক

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেট ভ্যালুয়েবল কার্গো এলাকায় কাপড়ের রোলের ভেতর কৌশলে আনা প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ হাজার ৬৫৫টি মোবাইল ফোনের একটি বিশাল চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

আজ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কাস্টমস হাউসের এয়ারপোর্ট ও এয়ারফ্রেট সার্কেলের কর্মকর্তাদের বিশেষ তৎপরতায় ‘নিট ফেব্রিকস/পি কভার জি রোল’ হিসেবে মিথ্যা ঘোষণা দিয়ে আনা চালানটি পরীক্ষার সময় এসব লুকানো মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃত চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে নথিভুক্ত রয়েছে ‘থিয়ানিস অ্যাপারেলস লিমিটেড’। প্রাথমিক গণনা অনুযায়ী উদ্ধার করা ফোনের মধ্যে রয়েছে ‘রেডমি ১৪সি’ মডেলের ৪৫০টি, ‘রেডমি ১৫সি’ মডেলের ১৫০টি এবং পুরোনো বা ব্যবহৃত আইফোন ও অন্যান্য চীনা ব্র্যান্ডের আরও ১ হাজার ৫৫টি স্মারটফোন।

এনবিআর জানায়, এয়ার কার্গো সিস্টেমের ডেটাবেজ অনুযায়ী চালানটির মাস্টার এয়ার ওয়েবিল নম্বর ৮২৮-৫৬৭৮-২৪১২ এবং হাউস এয়ার ওয়েবিল নম্বর জেএল৫৭২০৩। হংকং থেকে আগত এ চালানের ঘোষিত বিবরণীতে শুধুই ‘নিট ফেব্রিকস’ উল্লেখ ছিল। চালানটির মোট ওজন ছিল ৮৯৫ কেজি এবং এটি ২০টি প্যাকেজে বিভক্ত ছিল।

চালানটি কার্গো ফ্লাইট আরএইচ-৬৬৫১ যোগে গত ৩১ আগস্ট ঢাকায় পৌঁছায়। এতে পণ্য প্রেরণকারী হিসেবে ‘ঝেজিয়াং শাওশিং জিনহুয়া নিটিং কোম্পানি’ এবং মাস্টার এয়ার ওয়েবিলে ‘জ্যাঙ্কো গ্লোবাল লজিস্টিকস লিমিটেড’-এর নাম রয়েছে। ফ্রেইট ফরওয়ার্ডার হিসেবে তথ্য পাওয়া গেছে ‘এফ এফ কার্গো সার্ভিস’-এর।

কাস্টমস কর্মকর্তারা জানান, ঘোষিত পণ্যের বর্ণনার সঙ্গে কায়িক পরীক্ষায় প্রাপ্ত পণ্যের চরম বৈসাদৃশ্য দেখা গেছে। এয়ার কার্গো নথিতে ‘নিট ফেব্রিকস’ ও ‘পি কভার জি রোল’ বলা হলেও মূলত কাপড়ের পেঁচানো রোলের সুনির্দিষ্ট ফাঁকা অংশে লুকিয়ে এই মূল্যবান ফোনগুলো চোরাচালানের চেষ্টা করা হয়।

এনবিআরের মতে, তৈরি পোশাক খাতের কাঁচামাল আমদানির সুযোগ ও সুবিধাকে কাজে লাগিয়ে মিথ্যা ঘোষণায় পণ্য গোপন করে বিপুল অঙ্কের সরকারি শুল্ক-কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যেই এ অপচেষ্টা চালানো হয়েছিল।

উদ্ধারকৃত ফোনগুলোর আইএমইআই নম্বর ও সঠিক বাজারমূল্য যাচাই-বাছাই, ফোনগুলো নতুন নাকি ব্যবহৃত তা নিরূপণ এবং ফাঁকিকৃত শুল্ক-করের পরিমাণ নির্ধারণের পর পুরো ঘটনার আর্থিক ব্যাপ্তি পুরোপুরি স্পষ্ট হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

এ ঘটনার সঙ্গে জড়িত আমদানিকারক প্রতিষ্ঠান, ফ্রেইট ফরওয়ার্ডার ও সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট সহ দায়ীদের চিহ্নিত করে কাস্টমস আইন অনুযায়ী কঠোর ফৌজদারি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%