০২:১০ পি.এম
মানিকগঞ্জ পৌরসভার নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) মৌসুমী খানম।
বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
এ দায়িত্ব গ্রহণের উপলক্ষে মানিকগঞ্জ পৌরসভার পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। একই অনুষ্ঠানে সদ্য বিদায়ী প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খানকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়।
আরও পড়ুন: ঢাকার ধামরাইয়ে আজ সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যারা
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. অহিদুল মিয়াসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
নবনিযুক্ত প্রশাসক মৌসুমী খানম দায়িত্ব গ্রহণের পর পৌরবাসীর প্রত্যাশা অনুযায়ী নাগরিক সেবার মান নিশ্চিত করা, সেবা সহজীকরণ এবং সেবার গুণগত মান আরও উন্নত করার বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, মৌসুমী খানমের নেতৃত্বে মানিকগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আরও গতি আসবে এবং পৌরবাসীর প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে।
আরও পড়ুন: আলফাডাঙ্গায় হিফজুল কুরআন প্রতিযোগিতায় নিজস্ব অর্থায়নে ৭৫ বিজয়ীকে পুরস্কার দিলেন মেয়র প্রার্থী মুন্সী বিল্লাল হুসাইন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন