০৬:৫০ পি.এম
রাশিয়া ইউক্রেনজুড়ে তীব্র শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বেসামরিক জনজীবন অচল করার নতুন কৌশল গ্রহণ করেছে। বর্তমানে মস্কো ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোর বিরুদ্ধে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। এর উদ্দেশ্য হলো, আসন্ন হাড়কাঁপানো শীতের মধ্যে ইউক্রেনকে বিদ্যুৎ ও উত্তাপহীন করে ফেলা।
রাশিয়া নতুন প্রযুক্তির জেট চালিত ড্রোন এবং উচ্চ-ক্ষমতাসম্পন্ন বোমার ব্যবহার বৃদ্ধি করেছে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংস করার জন্য। কিয়েভসহ অন্যান্য বড় শহরগুলোর বিদ্যুৎ কেন্দ্র ও সাবস্টেশনগুলোতে ক্রমাগত হামলার ফলে ইতোমধ্যেই বিদ্যুৎ বিভ্রাট বা ব্ল্যাকআউট শুরু হয়ে গেছে। ইউক্রেনীয় বিশেষজ্ঞদের মতে, পাওয়ার গ্রিড ও হাই-ভোল্টেজ লাইন কেটে দেওয়ার লক্ষ্যেই মস্কো শীতের ঠিক আগমুহূর্তে এই নতুন ধাঁচের হামলা জোরদার করেছে।
অন্যদিকে, দুই দেশই প্রতিরক্ষা বাজেট অতিক্রম করায় আর্থিক সংকটে পড়েছে। কিয়েভ বর্তমানে ইইউ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে অতিরিক্ত ২৭ বিলিয়ন ডলারের সহায়তা চাচ্ছে, অপরদিকে ক্রেমলিন ২০২৭ সালের জন্য প্রতিরক্ষা বাজেট প্রায় ২৭ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে।
আরও পড়ুন: হরমুজে মাইনের আঘাতে চার তেলবাহী ট্যাংকারে আগুন: ইরান
যুদ্ধক্ষেত্রের এই ভয়াবহ পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, আসন্ন শীতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলাই এখন পুতিন বাহিনীর মূল কৌশলে পরিণত হয়েছে। সূত্র: আল-জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন