০৮:০৮ পি.এম
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন।
এই বৈঠকের পর হাইকমিশনার এবং উপাচার্য একত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগে পাকিস্তান হাইকমিশনের অর্থায়নে স্থাপিত একটি কম্পিউটার ল্যাব এবং সংস্কারকৃত শ্রেণিকক্ষের উদ্বোধন করেন।
মঙ্গলবার (২১ জুলাই) ঢাবি উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ, গবেষণায় অংশীদারিত্ব এবং শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার উল্লেখ করেন যে, তিনি ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর’ উদ্যোগের আওতায় আল্লামা ইকবাল স্কলারশিপে বাংলাদেশের শিক্ষার্থীদের আগ্রহের বিষয়টি উপাচার্যকে জানিয়েছেন। উভয় পক্ষের মতামত হচ্ছে, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের দীর্ঘদিনের সম্পর্ক আরো সুদৃঢ় করতে শিক্ষা অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি।
এই সময় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত উর্দু বিভাগটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিভাগ। এক শতাব্দীরও বেশি সময় ধরে এই বিভাগটি ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তিনি পাকিস্তান হাইকমিশনের সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ প্রশংসা করেন।
হাইকমিশনার ইমরান হায়দার বলেন, ‘এটি শিক্ষা উন্নয়ন, সাংস্কৃতিক সেতুবন্ধ জোরদার এবং তরুণ প্রজন্মের ভবিষ্যতে বিনিয়োগের ক্ষেত্রে দুই দেশের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন। ভাষাগত বৈচিত্র্য, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক বিনিময়ের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতির প্রতীক হিসেবে উর্দু বিভাগের সংরক্ষণ ও বিকাশে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা করেন তিনি।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন