ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরে এসেছে: নুরুল হক নুর


রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরে এসেছে: নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর ‘রগকাটা’ জামায়াত-শিবির স্বরূপে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন।

তিনি শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে একটি পোস্টে এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে নুরুল হক নুর অভিযোগ করেন যে কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের ‘সন্ত্রাসীরা’ রামদা, হকিস্টিক, ছুরি, চাপাতি নিয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে।

আরও পড়ুন: রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রীর মন্তব্য

‘রগকাটা জামায়াত-শিবির তার স্বরূপে ফিরেছে!’ শিরোনাম দিয়ে তিনি লিখেন, কুষ্টিয়া (কুষ্টিয়ায়) গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা রামদা, হকিস্টিক, ছুরি, চাপাতি নিয়ে উপর্যুপরি হামলা করেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া সরকারি কলেজের সভাপতি সোহান আহমেদসহ অর্ধশত নেতাকর্মী।

প্রতিমন্ত্রী নুরুল হক নুর আরও লিখেন, জামাত-শিবিরের এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে জামাত-শিবিরকে স্মরণ করিয়ে দিতে চাই, গত দেড় দশক যেভাবে গুপ্ত ছিলেন, বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে।

পোস্টে তিনি তার দলের এক নেতার এবং একজনের পায়ের রক্তাক্ত ছবিও অন্তর্ভুক্ত করেছেন।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারতের দুর্গাপূজার মধ্যে গভীর মিলের কথা বললেন ডেপুটি হাই কমিশনার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরে এসেছে: নুরুল হক নুর
পরবর্তী খবর

ছাত্রদল নেতা হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


ছাত্রদল নেতা হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম হত্যার ঘটনায় প্রধান আসামী সাফাদি মির্জা বিজয় সহ মোট ৫ জনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের মধ্যে রয়েছে হত্যার প্রধান আসামী সাফাদি মির্জা বিজয় (২৫), শাহ আলম ফকির (৩০), রিফাত ওরফে বাবু ফکির (২২), তুষার (২৫) ও মেহেদী (২০)। সকল আসামির বাড়ি পলাশের ডাঙ্গা ইউনিয়নের হাসানহাটা (ফকিরবাড়ী) গ্রামে।

শনিবার পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম সহ পুলিশের একটি টিম শুক্রবার (১৪ আগস্ট) রাত ৩ টায় কক্সবাজার জেলার মহেশখালীর ঠাকুরপাড়া এলাকার হোটেল গ্রীন প্যালেস নামে একটি আবাসিক হোটেল থেকে এজাহারভুক্ত হত্যা মামলার প্রধান আসামী সাফাদি মির্জা বিজয় ও মোট ৫ জনকে সিপিএসসি নরসিংদী, র‍্যাব-১১ এর সহায়তায় গ্রেফতার করার কাজ সম্পন্ন করে।

গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার বাকি আসামীদেরও গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত (২ আগস্ট) রাতে পলাশের ডাঙ্গা ইউনিয়নে হাসানহাটা (ফকিরবাড়ী) এলাকায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসামী সাফাদি মির্জা বিজয় সহ তার সহযোগীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইব্রাহিম আল মাসুম ও তার সঙ্গী জয়নাল মাস্টার, মামুন আহম্মেদ, আমজাদ, কাউছার, মামুন, আকাশ, রুবেল এবং ইমরানের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুলি বর্ষণ করে।

এ ঘটনায় ইব্রাহিম আল মাসুম (৩৩) গুলিবিদ্ধ হন এবং অন্যান্যরা গুরুতর আহত হন। পরে আহত ইব্রাহিম আল মাসুমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে (পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল) ভর্তি করা হলে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর (১০ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় মাসুম মারা যান।

এ ঘটনার পর পলাশ থানায় নিহত মাসুমের শ্যালক হাসান মো. মহসিন বাদী হয়ে (গত ৪ আগস্ট) ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

বাংলাদেশ সেনাবাহিনী একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে টেকনিক্যাল শাখায় ‘সৈনিক’ পদে জনবল নিয়োগ দেওয়ার জন্য আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ আগস্ট, যা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করার সুযোগ পাবেন। আবেদন করার জন্য অনলাইনে আবেদন ফি পরিশোধ করতে হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর ২০২৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তির উপর একটি দ্রুত নজর:

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানের (মাদরাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় প্রার্থীকে কমপক্ষে জিপিএ- ৩.০০ থাকতে হবে। সেইসঙ্গে কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে উল্লেখিত বিষয়ে ৩ মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্স থাকতে হবে।

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে রয়েছে:

আবেদন শুরু হয়েছে ১৫ আগস্ট ২০২৬ তারিখে এবং আবেদন সম্পন্ন হবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত। আবেদন পদ্ধতি অনলাইনে করা হবে। চাকরির ধরন হবে স্থায়ী, এবং প্রার্থীর ধরন পুরুষ হতে হবে। কর্মস্থল হবে যে কোনো স্থানে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন মেসেজের মাধ্যমে (এসএমএস) অথবা অনলাইনে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ করা হয়েছে, আবেদন সম্পন্ন করার ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে তা প্রিন্ট করা যাবে না। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং রেজিস্ট্রার ফি বাবদ ১০০ টাকা, মোট ৩০০ টাকা জমা দিতে হবে।

প্রার্থী নির্বাচন পদ্ধতি: প্রার্থী নির্বাচন প্রক্রিয়া একাধিক ধাপে পরিচালিত হবে, যার মধ্যে থাকবে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) এবং সাক্ষাৎকার।

বাংলাদেশ সেনাবাহিনীর সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবিতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


জবিতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬ : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা পর্বে মরহুমা বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, আমাদের এই বিশ্ববিদ্যালয় যার কল্যাণে আমরা পেয়েছি, বেগম খালেদা জিয়া তাঁর জন্য আমরা সবসময় দোয়া করব। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

এতে আরও বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মোশাররাফ হোসেন। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল এবং সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব শামছুল আরেফিন।

এসময় দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে নারীদের নামাজের স্থানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, জকসু প্রতিনিধি, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং অন্যান্যরা উপস্থিত হয়ে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান মিশন অসম্পূর্ণ রেখেই ফিরছে ‘আব্রাহাম লিংকন’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


ইরান মিশন অসম্পূর্ণ রেখেই ফিরছে ‘আব্রাহাম লিংকন’

পশ্চিম এশিয়ায় টানা ২০০ দিনের বেশি রণক্ষেত্রে কাটানোর পরে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ অবশেষে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হতে যাচ্ছে।

বর্তমানে ২৬৬ দিন ধরে মোতায়েন থাকা এই রণতরীটির দীর্ঘমেয়াদি যুদ্ধ অভিযান নিয়ে আন্তর্জাতিক মহল এবং যুক্তরাষ্ট্রের ভেতরে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করছেন যে, টানা সামরিক অভিযানের ফল হিসেবে জাহাজে থাকা হাজার হাজার নাবিক ও সামরিক কর্মী মানসিক চাপ, নিম্ন মনোবল এবং সার্বিক কল্যাণের সমস্যার মুখে পড়েছেন। এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন মার্কিন কংগ্রেসের সদস্য ও ক্রুদের পরিবারবর্গ।

এদিকে, মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাঙ কাও নিশ্চিত করেছেন যে, নিয়মিত সেনাবদল প্রক্রিয়ার অংশ হিসেবে জাহাজটি শিগগিরই যুক্তরাষ্ট্রে ফিরে আসবে।

গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের সান দিয়াগো বন্দর থেকে চলন্ত শুরু করেছিল ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এরপর এটি মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের প্রেক্ষাপটে পশ্চিম এশিয়ার রণক্ষেত্রে পুনঃমোতায়েন করা হয়। বর্তমানে ইরান সংঘাত ষষ্ঠ মাসে প্রবেশ করেছে।

এই রণতরীটি দীর্ঘ আড়াইশ দিনেরও বেশি সময় সমুদ্রসীমায় অবস্থান করছে এবং বিগত ২০০ দিনে কোনো বন্দরে ভিড়তে বা বিরতি নেওয়ার সুযোগ পায়নি। এই দীর্ঘ সময়ের যুদ্ধকালীন অবস্থান ক্রুদের শারীরিক ও মানসিকভাবে মারাত্মক ক্লান্তির মধ্যে ফেলেছে।

অভিযানের সময় মার্কিন সেনা সদস্যরা চরম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। নিরাপত্তার স্বার্থে অনেক সময় ক্রুদের স্বজনদের সাথে যোগাযোগের সুযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

এছাড়া সমুদ্রে দীর্ঘ সময় অবস্থানের কারণে রসদের স্বাভাবিক সরবরাহ বিঘ্নিত হলে নাবিকদের খাবারের তালিকাতেও পরিবর্তন আনা হয়। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে এই রণতরী থেকে এক নাবিক সমুদ্রে পড়ে যাওয়ার ঘটনা ঘটে, যদিও তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে, তথাপি ঘটনার বিস্তারিত এবং নাবিকের শারীরিক অবস্থার বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাঙ কাও স্বীকার করেছেন যে, রণক্ষেত্রে দীর্ঘ অবস্থান ক্রুদের মানসিক ও শারীরিকভাবে চরম সীমানায় পৌঁছে দিয়েছিল। যদিও অভিযানের সময় কয়েকজন সেনাকে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত চিকিৎসা দেওয়া হয়েছিল, তবে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি বলে তিনি জানান। কিন্তু প্রতিকূল পরিস্থিতিতেও মার্কিন সেনাদের অটল মনোবলের প্রশংসা করে তিনি বলেন, ক্রুরা শারীরিক ও মানসিকভাবে চরম পরীক্ষার মধ্য দিয়ে গেলেও তাদের মনোবল ভেঙে পড়েনি।

সূত্র: খালিজ টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%