০৬:২৪ পি.এম
রাজধানীর বনানীর কাকলি ক্রসিংয়ে এক মোবাইল ছিনতাইকারী পুলিশের হাতে ধরা পড়েছেন। বুধবার সকালে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগীর অত্যন্ত বাধ্যকর চিৎকার শুনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক সার্জেন্ট শাহীন মিয়া ঘটনাস্থলে ছুটে যান। তিনি দৌড়ে গিয়ে ছিনতাইকারীকে ধরে বনানী থানায় হস্তান্তর করেন।
ডিএমপির ট্রাফিক সার্জেন্ট আনিসুর রহমান বলেন, প্রতিদিনের মতো কাকলি ক্রসিংয়ে ব্যস্ত ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট শাহীন। এক মুহূর্তে, চারপাশের গাড়ির হর্নের শব্দকে ছাপিয়ে তার কানে আসে এক পথচারীর আর্তচিৎকার— চোর, চোর। আমার মোবাইল নিয়ে গেল।
আরও পড়ুন: ফ্যাসিবাদ ও বিএনপি একাকার হয়ে গেছে: সাদিক কায়েম
এই চিৎকার শুনেই সার্জেন্ট শাহীন দায়িত্বে থাকা ফোর্সকে সঙ্গে নিয়ে ছিনতাইকারীর পিছু নিতে শুরু করেন। সার্জেন্টকে ছিনতাইকারীর পেছনে দৌঁড়াতে দেখে আশপাশের সাধারণ মানুষও তাকে ধরতে এগিয়ে আসেন। সার্জেন্ট শাহীন মিয়া এবং উপস্থিত জনতার যৌথ চেষ্টার মাধ্যমে শেষ পর্যন্ত পালানোর কোনো সুযোগ না পেয়ে ছিনতাইকারী ধরা পড়ে। পরে তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। নিজের মোবাইল ফিরে পেয়ে ওই পথচারী সার্জেন্ট শাহীন ও পুলিশের প্রতি তাঁর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ছিনতাইকারীকে তাৎক্ষণিকভাবে বনানী থানায় সোপর্দ করা হয়েছে, এই কথা জানান আনিসুর রহমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন