প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বজুড়ে সমুদ্রগামীদের প্রতিনিধিত্বকারী সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর সাম্প্রতিক ‘বেপরোয়া হামলার’ তীব্র নিন্দা জানিয়েছে।
মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গোয়েজ বুধবার এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে বাণিজ্যিক জাহাজ এবং নির্দোষ নাবিকরা বারবার আক্রমণের শিকার হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক।
গত দুই দিনে হরমুজ প্রণালি অতিক্রমকারী বেশ কয়েকটি জাহাজে হামলার ঘটনার পেছনে দায়ীদের তিনি কঠোর জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান। মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ইরান হরমুজ প্রণালির কাছে ওমানের জলসীমায় তিনটি বাণিজ্যিক জাহাজে গুলিবর্ষণ করেছে।
এই হামলার জেরে তুরস্কের ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে, মার্কিন-ইরান যুদ্ধবিরতির চুক্তি এখন ‘ভেস্তে গেছে’ এবং ইরানের সঙ্গে আলোচনা করা কেবলই সময়ের অপচয়।
উদ্ভূত এই চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আইএমও প্রধান সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং দ্রুত পরিস্থিতি শান্ত করার তাগিদ দিয়েছেন, যাতে সংকট শুরুর পর থেকে পারস্য উপসাগরে আটকে থাকা জাহাজগুলো নিরাপদে বের হয়ে যেতে পারে।
আইএমও মহাসচিব জাহাজ মালিক ও পরিচালনাকারীদের আপাতত এই প্রণালি দিয়ে সব ধরনের যাতায়াত স্থগিত রাখার পরামর্শ দিয়েছেন, জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে। তিনি উল্লেখ করেন, এই সপ্তাহের নতুন হামলার আগে হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল কিছুটা বাড়তে শুরু করেছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে নাবিকদের অনাবশ্যক বিপদের মুখে ঠেলে দেওয়া ঠিক হবে না।
আর্সেনিও ডোমিঙ্গোয়েজ জানান, বর্তমানে প্রায় ৬ হাজার নাবিক পারস্য উপসাগরে তাদের জাহাজে অবরুদ্ধ অবস্থায় আছেন। এই ধারাবাহিক হামলাগুলোর কারণে তাদের মধ্যে চরম আতঙ্ক, অনিশ্চয়তা ও মানসিক চাপ তৈরি হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন