০৪:১৮ পি.এম
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট অফিসে একদল মাস্ক পরিহিত অজ্ঞাতনামা দুর্বৃত্ত একটি হামলা চালিয়েছে। হামলার সময় তারা অফিসে কর্মরত দুই কর্মকর্তা-কর্মচারীকে পিটিয়ে আহত করে এবং মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে এই ঘটনায় ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অবস্থিত লালমাটিয়া ই-ব্লকের একটি ভবনের তৃতীয় তলায় প্রতিষ্ঠানটির অফিসে ২০-২৫ জনের একটি দল মাস্ক পরা অবস্থায় জোরপূর্বক প্রবেশ করে। দুর্বৃত্তরা তখন অনধিকার প্রবেশ করে প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর প্রদীপ ঢালী এবং সিটিও মো. মিঠুন হাওলাদারকে খুঁজতে থাকে।
সে সময় অফিসে উপস্থিত অ্যাকাউন্ট ম্যানেজার মো. ইব্রাহিম হাওলাদার এবং ইলেকট্রিশিয়ান মো. জালাল যখন তাদের আসার কারণ জানতে চাইলে, দুর্বৃত্তরা উত্তেজিত হয়ে অকস্মাৎ তাদের ওপর হামলা চালায়। এতে তাঁরা শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে যান এবং পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
আরও পড়ুন: মাদক সংশ্লিষ্টদের প্রতি কঠোর বার্তা দিলেন মির্জা ফয়সল
হামলাকারীরা অফিস থেকে একটি সিপিইউ, একটি ওয়াইফাই রাউটার এবং একটি মোবাইল ফোন চুরি করে, যার আনুমানিক মূল্য ২ লাখ ২৩ হাজার ৫০০ টাকা। যাওয়ার সময় তারা স্টাফদের বিভিন্ন ভয়ভীতি এবং হুমকি দেয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের কর্পোরেট কো-অর্ডিনেটর অফিসার মো. ছগির হোসেন আসিফ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ আসামিদের শনাক্ত করার কাজ এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন