ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন বিষয়


পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন বিষয়

জুলাই অভ্যুত্থানের বিভিন্ন বিষয় পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে

 

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জাতীয় সংসদে জানিয়েছেন যে, জুলাই গণ-অভ্যুত্থান, জুলাই-আগস্টের গণহত্যা এবং শেখ হাসিনা সরকারের শাসনামলের বিভিন্ন বিষয় ২০২৭ শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগমের প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন: মতিঝিল বিভাগে বিশেষ অভিযানে পুলিশ গ্রেফতার করেছে ৮৮ জন

 

শিক্ষামন্ত্রীর অনুপস্থিতিতে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংসদে তার পক্ষে উত্তর প্রদান করেন। বৈঠকের শুরুতে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, ‘শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি অনুযায়ী জুলাই গণ-অভ্যুত্থানের কারণ, ঘটনাপ্রবাহ, গণহত্যা, শহীদদের আত্মত্যাগ, নারীদের ভূমিকা এবং অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা হবে।’

এছাড়া নবম-দশম শ্রেণির ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ পাঠ্যপুস্তকে আওয়ামী লীগের শাসনামলের বিভিন্ন ঘটনার অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সমাজ সংস্কারে দায়িত্বশীলদের এগিয়ে আসার আহ্বান : হুইপ আখতারুজ্জামান মিয়া

 

এতে গুম, গণহত্যা, অর্থ পাচার, নির্বাচনব্যবস্থা ধ্বংস, পিলখানা ট্র্যাজেডি, সাংবাদিক হত্যা এবং গণমাধ্যমে হস্তক্ষেপের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে।

শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট পাঠ্যপুস্তকে এসব বিষয় পড়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন: নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত নেতা তাইজুল ইসলাম, ভিডিও ভাইরালের পর স্ত্রী দাবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুনারুঘাটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ১২ সেপ্টেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

চুনারুঘাট, হবিগঞ্জ

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৬ এম


চুনারুঘাটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ১২ সেপ্টেম্বর

 সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার চুনারুঘাটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

পীর সাহেব চরমোনাই-এর পক্ষ থেকে জনকল্যাণমূলক এই উদ্যোগ নেওয়া হয়েছে। 'ইশা ব্লাড ব্যাংক চুনারুঘাট'-এর সার্বিক আয়োজনে এবং 'ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ' চুনারুঘাট থানা ও পৌর শাখার ব্যবস্থাপনায় ক্যাম্পেইনটি পরিচালিত হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, চুনারুঘাট পৌরসভার অন্তর্গত মধ্যবাজারে সকাল থেকে দিনব্যাপী এই ক্যাম্প চলবে। এখানে সর্বসাধারণের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হবে।

আয়োজকরা জানান, জরুরি প্রয়োজনের সময় দ্রুত রক্তের ব্যবস্থা করতে এবং রক্তদানে মানুষকে উৎসাহিত করতেই এই উদ্যোগ। পাশাপাশি নিজের রক্তের গ্রুপ আগে থেকে জানা থাকার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করাও এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।

ক্যাম্পেইন সফল করতে এলাকার সর্বস্তরের মানুষকে নির্ধারিত দিনে মধ্যবাজারে উপস্থিত হয়ে সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে ইশা ব্লাড ব্যাংক চুনারুঘাট।

আয়োজকরা আশা করছেন, এই ফ্রি ক্যাম্পের মাধ্যমে চুনারুঘাটের বহু মানুষ উপকৃত হবেন এবং রক্তদান সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে।
ইশা ব্লাড ব্যাংক চুনারুঘাট উপজেলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরাসরি সম্প্রচারকালে ইউক্রেনের টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত বেড়ে ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩০ এম


সরাসরি সম্প্রচারকালে ইউক্রেনের টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত বেড়ে ৫

কিয়েভ, ইউক্রেনের রাজধানীতে একটি টেলিভিশন চ্যানেলের প্রধান কার্যালয়ে সরাসরি সম্প্রচার চলাকালীন রাশিয়া একটি বিধ্বংসী ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় ঘটনাস্থলে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। রাতভর এবং দিনভর চলা এই হামলার ফলে কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে অন্তত পাঁচজনে পৌঁছেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনার পর হামলাকে রাশিয়ার নৈতিক অধঃপতনের একটি নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন এবং পশ্চিমা ও বিশ্ব মিত্রদের একযোগে এগিয়ে আসার জন্য আবেদন জানিয়েছেন। অপরদিকে, দেশের দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনে রুশ বিমান হামলার ফলে এক নারী কর্মী প্রাণ হারিয়েছেন।

সংবাদ সংস্থা ও প্রশাসনিক সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধিদল মস্কো ও কিয়েভ সফরের সময় উভয় দেশই তিন দিনের জন্য একে অপরের রাজধানীতে হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছিল। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার পর মঙ্গলবার কিয়েভজুড়ে বিমান হামলার সতর্কসংকেত বাজতে শুরু করে এবং রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ ডিএসএনএস জানিয়েছে, কিয়েভে রাতভর হামলায় আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে সলোমিয়ানস্কি জেলার একটি পাঁচতলা ভবনও রয়েছে। এছাড়া পোদিলস্কি জেলায় বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। আতঙ্কিত সাধারণ মানুষ জীবন বাঁচাতে রাতভর মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেন। দিন গড়ালে নিহতের সংখ্যা ৫-এ দাঁড়ায় এবং ২৫ জন মারাত্মক আহত হন।

বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণ অনুযায়ী, রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরু হওয়ার পর থেকে কিয়েভে প্রতিদিন যে পরিমাণ বিমান হামলার সতর্কসংকেত বাজছে, তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।

ইউক্রেনের টেলিভিশন চ্যানেল ‘উই আর ইউক্রেন’-এ দিনের বেলার হামলা প্রসঙ্গে জেলেনস্কি উল্লেখ করেন, "আজ রাশিয়া সরাসরি সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। এটি রাশিয়ার নৈতিক পতন ও অবনমনের এক নতুন পাতা। যৌথ প্রচেষ্টা ছাড়া রাশিয়াকে থামানো সম্ভব নয়।" অন্যদিকে, ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার সারাতোভ শহরের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন স্থানীয় আঞ্চলিক গভর্নর রোমান বুসারগিন।

ট্রাম্পের শীর্ষ দুই দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে মস্কো ও কিয়েভে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আলোচনা কোনো বড় ধরনের চুক্তি বা অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। মার্কিন প্রতিনিধিদের ২০২২ সালের পর প্রথম ইউক্রেন সফর শেষে জেলেনস্কি জানান, চলমান এই যুদ্ধ সামনের পুরো শীতকালজুড়ে স্থায়ী হতে পারে বলে তিনি ধারণা করছেন। অন্যদিকে, ট্রাম্পের প্রতিনিধি উইটকফ কোনো বিস্তারিত বিবরণ না দিয়েই দাবি করেছেন যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ইউক্রেন, ইউরোপ এবং আমেরিকার কর্মকর্তারা যেন শিগগিরই আলোচনায় বসতে পারেন, সে ব্যাপারে তিনি সম্মত হয়েছেন বলে জেলেনস্কি জানান। একই সঙ্গে তিনি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে একটি ত্রিপক্ষীয় বৈঠকেরও আহ্বান জানান।

তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ভূখণ্ডগত দাবি বা সর্বোচ্চ শর্তগুলো থেকে পিছু হটার কোনো ইঙ্গিত দেননি। মস্কোয় পুতিনের জ্যেষ্ঠ উপদেষ্টা ইউরি উশাকোভ জানান, মার্কিন প্রতিনিধিদের ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ‘রুশ সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য অগ্রগতির’ কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। ক্রেমলিন তার নির্ধারিত সব লক্ষ্য অর্জন করবে বলেও প্রতিনিধিদলকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কামড় দিয়ে পালানোর চেষ্টা, পুলিশের তৎপরতায় ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৩ এম


কামড় দিয়ে পালানোর চেষ্টা, পুলিশের তৎপরতায় ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুংগামারীতে স্থানীয় এক ব্যক্তিকে কামড় দিয়ে আহত করে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি শামীম মিয়া (৩২) নামে এক মাদককারবারির। পুলিশের তৎপরতায় তাকে চিকিৎসা নেওয়ার সময় গ্রেফতার করা হয়েছে। এ সময় তার সহযোগী মেহেদী হাসান (১৯)কেও গ্রেফতার করা হয়।

 
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার কুড়ারপাড় এলাকার এলটিবি ইটভাটা সংলগ্ন নির্জন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ভূরুংগামারী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রি ও পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
 
গ্রেফতার ব্যক্তিরা হলেন—শামীম মিয়া (৩২), মৃত সিরাজুল ইসলামের ছেলে এবং মেহেদী হাসান (১৯), আজিম উদ্দিনের ছেলে। দুজনের বাড়িই উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকায়।
 
পুলিশ জানায়, মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের প্রস্তুতিকালে স্থানীয় সচেতন জনতা ও মাদক নির্মূল কমিটির সদস্যদের সহায়তায় পুলিশ তাদের আটক করতে গেলে শামীম মিয়া এক স্থানীয় ব্যক্তিকে কামড় দিয়ে ক্ষত-বিক্ষত করে পালিয়ে যান। পালানোর সময় তিনি পায়ে আঘাত পান। পরে পুলিশকে ফাঁকি দিয়ে চিকিৎসা নেওয়ার চেষ্টা করলে তাকে ধরতে উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ভূরুংগামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেনামে চিকিৎসা নেওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।
 
ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এসআই আল আমিনের নেতৃত্বে মাদকবিরোধী টহল চলাকালে এ অভিযান পরিচালিত হয়।
 
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, গ্রেফতার দুজন পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত। তারা পরিবহন শ্রমিকের ছদ্মবেশে মূলত ইয়াবা ট্যাবলেট বিক্রি করে। সোনাহাট স্থলবন্দরকেন্দ্রিক ট্রাক শ্রমিকদের মধ্যে ইয়াবা সেবন ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও অভিযান চালানো হচ্ছে। মাদককারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে ৪৫০ কিশোরী ও গর্ভবতী নারী পেলেন ‘ডিগনিটি কিট’

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৪ এম


কুড়িগ্রামে ৪৫০ কিশোরী ও গর্ভবতী নারী পেলেন ‘ডিগনিটি কিট’
 
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুটি ইউনিয়নের ৪৫০ কিশোরী ও গর্ভবতী নারীকে ‘ডিগনিটি কিট’ ও পানির জার দেওয়া হয়েছে। সামগ্রীর মধ্যে রয়েছে সাবান, টুথপেস্ট, টুথব্রাশ, ব্যাগ, টর্চলাইট, স্যান্ডেল, চিরুনি, নেইল কাটার, আন্ডারগার্মেন্টস, গামছা ও স্যানিটারি প্যাড।
 
মঙ্গলবার দুপুরে উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নে বেসরকারি সংস্থা এএফএডির ‘টুগেদার হোফা’ প্রকল্পের উদ্যোগে বন্যাকবলিত এসব নারীর মধ্যে উপকরণগুলো বিতরণ করা হয় বলে জানান উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ।
 
বুড়াবুড়ি ইউনিয়নের দাড়ারপাড় গ্রামের কিশোরী মমতাজ বলেন, “একটি বালতিতে ১৩ ধরনের উপকরণ পেয়েছি। এর মধ্যে রয়েছে সাবান, টুথপেস্ট, টুথব্রাশ, ব্যাগ, টর্চলাইট, স্যান্ডেল, চিরুনি, নেইল কাটার, আন্ডারগার্মেন্টস, গামছা ও স্যানিটারি প্যাড।”
 
হাতিয়া ইউনিয়নের গুজিমারী চরের কিশোরী সোনিয়া বলেন, “বন্যার সময় নিরাপদ পানি সংরক্ষণের জন্য একটি করে পানির জার পেয়েছি। এটি বন্যার সময় কাজে লাগবে।”
 
ইউএনও এ টি এম আরিফ বলেন, “জরুরি বা সংকটের সময়ে নারী ও কিশোরীদের পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সুরক্ষা ও সম্মান বজায় রাখতে ডিগনিটি কিট দেওয়া হয়। এতে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী থাকে।”
 
অনুষ্ঠানে হাতিয়া ইউনিয়ন পরিষদের সচিব হারুন অর রশিদ, বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কুদ্দুস, এএফএডির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, সমন্বয়কারী রেশমা সুলতানা ও প্রকল্পের ফোকাল পারসন রোজিনা আক্তার উপস্থিত ছিলেন।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%