ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

ডেমরায় মাদরাসায় বিস্ফোরণে পাঁচ শিক্ষার্থী আহত


ডেমরায় মাদরাসায় বিস্ফোরণে পাঁচ শিক্ষার্থী আহত

ঢাকার ডেমরার একটি মাদরাসায় বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে একজন শিক্ষার্থীর অবস্থা গুরুতর বলে পুলিশ জানিয়েছে।

মাদরাসার শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, এই বিস্ফোরণের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ঘটেছে। পুলিশ জানায়, ডেমরা পূর্ব বক্সনগর এলাকার ‘দারুল আজাদ তাকসিসি মাদরাসা’র ষষ্ঠ তলায় সোমবার বিকেল ৩টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে মাদরাসার পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।

ডেমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মামুন হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘এই আবাসিক মাদরাসাটিতে শিক্ষার্থীরা খাওয়া-দাওয়া করে ঘুমাচ্ছিল। সেখানের একটি কক্ষে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বিস্ফোরণের এই ঘটনা ঘটে।’

আরও পড়ুন: আগারগাঁও মেট্রো স্টেশন ও ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত শিক্ষার্থীদের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করে কালের কণ্ঠকে জানান, আহতরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে রেদোৱান নামের একজনের অবস্থা গুরুতর।

ওই মাদরাসার শিক্ষার্থী মো. আকাশ জানিয়েছে, ষষ্ঠ তলায় বৈদ্যুতিক বোর্ড থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দেয়ালের বেশ কিছু অংশ ভেঙে পড়েছে। শিক্ষার্থীরা জানিয়েছে, ঘটনার সময় ওই কক্ষে শিক্ষার্থীরা ঘুমাচ্ছিল। ঘুমে থাকা শিক্ষার্থীরাই আহত হয়েছে। অন্যরা দ্রুত কক্ষ থেকে বের হয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাল্লার ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাজিমাত: ১২ শিক্ষার্থীর ট্যালেন্টপুল বৃত্তি লাভ

আন্তর্জাতিক ডেস্ক

​শাল্লা সুনামগঞ্জ প্রতিনিধি

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


শাল্লার ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাজিমাত: ১২ শিক্ষার্থীর ট্যালেন্টপুল বৃত্তি লাভ

শাল্লার ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবার ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় একটি উজ্জ্বল সাফল্য অর্জন করেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ১২ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি লাভ করার স্বীকৃতি পেয়েছে।

জানুয়ারি মাসের ১২ তারিখে মঙ্গলবার প্রকাশিত ফলাফলে এই গৌরবময় খবরটি জানা যায়। বিদ্যালয়ের এই অসাধারণ সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর বিদ্যালয়ে এক আনন্দময় ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই ১২ জন শিক্ষার্থীর নাম হলো: ১. সৌমিত্র রায় বিশ্বাস পূর্ণ, ২. অর্ঘ্য দা, ৩. দিগন্ত সরকার, ৪. সৌমচাঁদ স্মরণ, ৫. স্বর্ণালী দাশ রাই, ৬. অনন্যা সরকার, ৭. পৌষী দাশ, ৮. আরোহী সরকার, ৯. শ্রেয়া রাণী দাশ, ১০. তনুশ্রী দাশ, ১১. প্রত্যাশা দাস তন্দ্রা এবং ১২. চৈতি দাস।

এ বছর শাল্লা উপজেলায় মোট ৩২ জন শিক্ষার্থী সরকারি প্রাথমিক বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তির জন্য ২৭ জন এবং সাধারণ বৃত্তির জন্য ৫ জন শিক্ষার্থী আছেন। উল্লেখ্য, উপজেলার মোট ট্যালেন্টপুল বৃত্তির প্রায় অর্ধেকই অর্জন করেছে ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত চৌধুরী গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন: "মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম এবং অভিভাবকদের সচেতনতার ফলেই এই চমৎকার সাফল্য অর্জিত হয়েছে। আমি সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ভবিষ্যতেও আমাদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইআরজিসিকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে নিষিদ্ধ করল যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


আইআরজিসিকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে নিষিদ্ধ করল যুক্তরাজ্য

যুক্তরাজ্য ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে। সোমবার (১৩ জুলাই) স্কাই নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ব্রিটিশ সম্প্রচারকারী সংস্থাটির মতে, যুক্তরাজ্যে ইহুদি সম্প্রদায়ের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটার পর, মন্ত্রীরা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিপুল প্রতিশ্রুতির মাধ্যমে ‘জাতীয় নিরাপত্তা (রাষ্ট্রীয় হুমকি) বিল’টি দ্রুত পাস করার ব্যবস্থা নিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এই পদক্ষেপের ফলস্বরূপ, এই গোষ্ঠীর সদস্য হওয়া, এর সভায় যোগদান করা কিংবা জনসমক্ষে এর প্রতীক বহন করার কাজকে একটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে।

আইআরজিসি, যা ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতার প্রতি অনুগত একটি অভিজাত সামরিক বাহিনী হিসেবে কাজ করে আসছে।

স্কাই নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এর উদ্দেশ্য হলো ‘নির্দিষ্ট সংস্থাগুলোর স্বার্থ ও উদ্দেশ্য সাধনে নিয়োজিত ব্যক্তিদের বাধা দেয়া’।

এতে আরও বলা হয়েছে যে, নতুন এই আইন লঙ্ঘনের কারণে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড অথবা জরিমানা হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে অভিযান, ফ্ল্যাট থেকে উদ্ধার পৌনে ৩ কোটি টাকার ইয়াবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


কক্সবাজারে অভিযান, ফ্ল্যাট থেকে উদ্ধার পৌনে ৩ কোটি টাকার ইয়াবা

কক্সবাজার সদর থানার এলাকা থেকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা।

সোমবার (১৩ জুলাই) বিকেলে, কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৩টার দিকে কক্সবাজার সদর থানাধীন জুমছড়ি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ক্রিয়াশীল ছিল। অভিযান চলাকালীন ওই এলাকার একটি তালাবদ্ধ ফ্ল্যাট রুমে তল্লাশি করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭৫ লাখ টাকা। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এই ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মানসিক পুনর্বাসনে বিশেষ কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মানসিক পুনর্বাসনে বিশেষ কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, সরকার তরুণ সমাজের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, বিশেষ করে মানসিক চাপ, হতাশা এবং আত্মহত্যা প্রতিরোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।

এছাড়াও, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের মানসিক পুনর্বাসন এবং ট্রমা-পরবর্তী সেবা নিশ্চিত করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আজ জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিরোধী দলের সদস্য মু. মিজানুর রহমানের প্রশ্নের জবাব দেন মন্ত্রী।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, প্রতিবার দেশে আনুমানিক ১ হাজার থেকে ১ হাজার ৪০০ জন আত্মহত্যার কারণে মৃত্যু হয়, যাদের একটি উল্লেখযোগ্য অংশ তরুণ ও কিশোর-কিশোরী।

তিনি আরো জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতদের জন্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা এবং সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর মনোরোগ বিভাগের মাধ্যমে বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা, কাউন্সেলিং এবং ট্রমা কেয়ার প্রদান করা হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে শহীদ পরিবার ও আহতদের জন্য দীর্ঘমেয়াদি মানসিক পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাভুক্ত এমএইচজিএপি প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকদের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে ট্রমা-পরবর্তী মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে যশোর, ঝিনাইদহ, সিলেট ও চাঁপাইনবাবগঞ্জÑ এই চারটি জেলায় আত্মহত্যা প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। এ কর্মসূচির আওতায় জনসচেতনতা বৃদ্ধি, স্কুল-কলেজ পর্যায়ে কাউন্সেলিং, ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শনাক্তকরণ এবং প্রয়োজনীয় রেফারেল সেবা প্রদান করা হচ্ছে।

তিনি আরো জানান, এমএইচজিএপি প্রশিক্ষণ কর্মসূচির আওতায় খুলনা, যশোর, ঝিনাইদহ, নোয়াখালী, বান্দরবান, সিলেট, শেরপুর, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ ও কুড়িগ্রামÑ এই ১০ জেলার প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ের চিকিৎসকদের মানসিক স্বাস্থ্যসেবা প্রদানে দক্ষ করে তোলা হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘কাইন্ড টু মাইন্ড’সহ বিভিন্ন জাতীয় সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে তরুণদের মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক কুসংস্কার দূর করতে চেষ্টা চালানো হচ্ছে। তদুপরি, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ও বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালনসহ জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

তিনি জানান, আগে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) এক শতাংশেরও কম স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হতো। তবে, বর্তমান সরকারের বিশেষ উদ্যোগের মাধ্যমে চলতি অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির প্রায় ১ দশমিক ০১ শতাংশে উন্নীত করা হয়েছে। এর ফলে মানসিক স্বাস্থ্য খাতের বরাদ্দও আনুপাতিক হারে বৃদ্ধি পাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা বিভাগের বার্ষিক পরিচালন বাজেটে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল এবং পাবনা মানসিক হাসপাতালের জন্য পৃথক বরাদ্দ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%