০২:৩৯ এম
ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস বর্তমানে শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করছে না। একই সঙ্গে, শেনজেন ভিসা সংক্রান্ত নির্দেশনা বা সহায়তা দেওয়ার ক্ষমতা দূতাবাসটির আর নেই বলে জানানো হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় সুইডেন দূতাবাস শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ করেছে। এর ফলে, শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র (ইনভাইটেশন লেটার), আপিল, নির্দিষ্ট আবেদনসংক্রান্ত বিষয় কিংবা এ সম্পর্কিত অন্যান্য যেকোনো প্রশ্নের জন্য সেবাগ্রহীতাদের সরাসরি ‘সুইডিশ মাইগ্রেশন এজেন্সি’-এর সঙ্গে যোগাযোগ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্যের জন্য প্রাসঙ্গিক ওয়েবসাইটের লিংকও প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় যে, শেনজেন ভিসা সংক্রান্ত নির্দেশনা, তথ্য বা সহায়তা প্রদানের অনুমোদন এখন আর দূতাবাসের হাতে নেই।
আরও পড়ুন: ‘বিজনেস ব্রেইন’ ও ‘জয়া’ দিয়ে ব্যবসা সামলাবে বিটোপিয়া
এ অবস্থায়, ভিসা আবেদনকারী এবং তাদের স্পন্সরদের শেনজেন ভিসা-সংক্রান্ত যাবতীয় প্রশ্ন ও যোগাযোগের জন্য দূতাবাসের পরিবর্তে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
শেনজেন ভিসা হলো ইউরোপের ২৯টি দেশে প্রবেশের জন্য একটি স্বল্পমেয়াদী অনুমতিপত্র। এটি ব্যবহার করে ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত শেনজেন চুক্তিভুক্ত দেশগুলোয় অবাধে ভ্রমণ করা যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন