১২:৫০ এম
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় মো: রিফাতুল ইসলাম ইউএনও হিসেবে যোগদান করেছেন। তিনি গতকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। ৪ আগষ্ট মঙ্গলবার সকালে মো: রিফাতুল ইসলাম যখন লক্ষ্মীছড়ি উপজেলা আসেন, তখন স্থানীয় জনপ্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারিরা ফুল দিয়ে তাকে বরণ করেন।
পরে নবাগত ইউএনও উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন। তিনি একে একে পরিচিত হন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে। যোগদানের প্রথম দিনই নবাগত ইউএনও’র কর্মব্যস্ত দিন কাটে। জানা যায়, তিনি ছোট ছোট বৈঠক করার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে চলমান প্রকল্প ফ্যামিলি কার্ড জরীপের সুপার ভাইজার ও তথ্য সংগ্রকারীর নিয়োগের মৌখিক পরীক্ষা বোর্ডে বেশিরভাগ সময় ব্যস্ত কাটান। এর আগে মো: রিফাতুল ইসলাম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
গত ৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশক্রমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পোষ্টিং নিয়োগ প্রাপ্ত হন। জানা যায়, তিনি ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। নবাগত মো: রিফাতুল ইসলামের জন্ম মাগুরা জেলার শ্রীপুর উপজেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করে ৩৭তম বিসিএস-এর মাধ্যমে রাজশাহীতে প্রথম কর্মে যোগদান করেন।
আরও পড়ুন: দিনাজপুরে ডিবির অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার
উল্লেখ্য, লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ গত ২০ জুলাই ফেনী জেলার ফুলগাজী উপজেলায় বদলি হয়েছেন। মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া লক্ষ্মীছড়ির উপজেলার ইউএনও হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন