ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহী মহানগরীতে ৩টি ফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক


রাজশাহী মহানগরীতে ৩টি ফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

রাজশাহী, ১ অক্টোবর, ২০২৬ : রাজশাহী মহানগরীর বন্ধগেট, নতুন বিলসিমলা ও হড়গ্রাম রেলক্রসিংয়ে তিনটি ফ্লাইওভারের নির্মাণকাজ পরিদর্শন করেছেন মো. মাহফুজুর রহমান রিটন, যিনি রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এর প্রশাসক।

আজ বৃহস্পতিবার দুপুরে তিনি রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন ফ্লাইওভারের কাজের অগ্রগতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। এ সময় তিনি কাজের গুণগত মান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার তাগিদ দেন।

প্রথমে, রাসিক প্রশাসক নগরীর বন্ধগেট রেলক্রসিংয়ে নির্মাণাধীন ফ্লাইওভার পরিদর্শন করেন। সেখানে তিনি নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। এরপর তিনি নতুন বিলসিমলা রেলক্রসিংয়ে নির্মাণাধীন ফ্লাইওভার পরিদর্শন করেন। পরে তিনি হড়গ্রাম রেলক্রসিংয়ে নির্মাণাধীন ফ্লাইওভারের কাজও পরিদর্শন করেন।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

এ সময় উপস্থিত ছিলেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব নিবিড়, সহকারী প্রকৌশলী সজিবুর রহমান, সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান মারুফ, সহকারী প্রকৌশলী সাকিব আরাফাত বিহগসহ অন্যান্য সংশ্লিষ্ট প্রকৌশলী এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজারবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাশের বাড়িতে বিয়ের জন্য বিদ্যালয়ে তালা, অভিভাবক ও শিক্ষার্থীদের অসন্তোষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


পাশের বাড়িতে বিয়ের জন্য বিদ্যালয়ে তালা, অভিভাবক ও শিক্ষার্থীদের অসন্তোষ

শিক্ষা কার্যক্রমে মাত্র দুটি ক্লাস সম্পন্ন হয়েছে। কিছু সময় পর তৃতীয় ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা ভবনে তালা ঝুলিয়ে বাড়িতে চলে যান।

এটি ঘটেছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ী ডুমুরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের পাশে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়। এই ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে।

অভিভাবকরা অভিযোগ করেছেন, শিক্ষকদের দায়িত্ব হল নির্ধারিত সময় পর্যন্ত পাঠদান করা। কোনো সামাজিক বা ব্যক্তিগত অনুষ্ঠানের কারণে বিদ্যালয় ছুটি দেওয়া উচিত নয়। আগাম ছুটি দেওয়ার ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে।

বিদ্যালয় বন্ধের এই ঘটনার পর দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ অভিভাবক এবং স্থানীয়রা।

বিদ্যালয়ের এক ছাত্র জানায়, স্কুল ১১টা ৪০ মিনিটে বন্ধ করে স্যাররা বাড়িতে চলে যান।

দেউলবাড়ী ডুমুরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক আলাউদ্দিন আকন বলেন, ‘আমরা স্কুলে গিয়েছিলাম। পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকায় দুটি ক্লাস নেওয়া হয়। এরপর প্রধান শিক্ষক স্কুল ছুটি দিয়ে দেন।’

যখন শিক্ষকরা ওই বিয়ের অনুষ্ঠানে যাবেন কিনা জানতে চাওয়া হয়, তখন তিনি বলেন, ‘কোনো শিক্ষকই অনুষ্ঠানে যাবেন না’ বলেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ মিত্রের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ‘কথা শুনতে পাচ্ছি না’ বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

নাজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল আলম বলেন, ক্লাস চলাকালে এভাবে বিদ্যালয় বন্ধ রাখার বা নির্ধারিত সময়ের আগে ছুটি দেওয়ার সুযোগ নেই। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। সত্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে ১২ পুলিশ সদস্য আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে ১২ পুলিশ সদস্য আহত

চট্টগ্রামের রাউজানে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

এই ঘটনায় ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় দিলদার হোসেন (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দিলদারের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, ১১৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ছয় রাউন্ড সীসা কার্তুজসহ বিভিন্ন দেশীয় অস্ত্র।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য জানান। এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কদলপুর জয়নগর বড়ুয়া পাড়ায় অভিযানটি পরিচালিত হয়।

পুলিশের দাবি, ২৫ সেপ্টেম্বর আবু বক্কর চৌধুরী নামের এক ব্যক্তির বাড়িতে গিয়ে চাঁদা দাবি করা হয়। জানে আলমের বসতঘরের সামনে অভিযান চালানোর সময় পুলিশ উপস্থিতি টের পেয়ে ঘরের ভেতর থেকে জানে আলম, আজিজ বস, দিলদার হোসেন, মো. রুবেল (২৭), মো. মামুন-অর-রশিদ ওরফে মামুন (৩৫) এবং মো. বাঁচা (৪৫) সহ কয়েকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। অভিযানের একপর্যায়ে দিলদার হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহতের সংখ্যা ২২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহতের সংখ্যা ২২

আফগানিস্তানের কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২২ জনে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় এ হামলা সংঘটিত হয়।

সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে ইসলামাবাদ দাবি করেছে যে, নিহতদের মধ্যে সকলেই সন্ত্রাসী।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, অভিযানের সময় সশস্ত্র গোষ্ঠীর গোপন আস্তানায় মজুদ থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস করা হয়েছে।

তবে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, পাকিস্তান বাহিনী কুনার ও হেলমান্দ প্রদেশে তিনটি বাড়িতে হামলা চালিয়েছে। এ হামলায় নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনরত তিন কলেজছাত্র আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনরত তিন কলেজছাত্র আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ক্যাম্পাসে মাদক সেবনরত অবস্থায় তিন কলেজছাত্রকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ক্যাম্প পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো একজন দৌড়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডেইরি ফার্ম এলাকায় এক অভিযানে তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

ক্যাম্প পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডেইরি ফার্ম এলাকায় অভিযান চালানো হয়। ঘটনাস্থলে গিয়ে চারজনকে মাদক সেবন করতে দেখা যায়। তিনজনকে হাতেনাতে ধরলেও একজন দৌড়ে পালিয়ে যায়। আটক তিনজনের কাছ থেকে গাঁজাসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক তিনজন ও পালাতে সক্ষম ব্যক্তি, সকলেই বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে ক্যাম্প পুলিশ ইনচার্জ সাইফুল হক বলেন, "প্রক্টর স্যারের মাধ্যমে জানতে পারি ডেইরি ফার্মের একটি নির্জন জায়গায় কয়েকজন নিয়মিত গাঁজাসহ মাদক সেবন করে। এর আগেও অভিযান চালানো হলেও তাদের দেখা পাওয়া যায়নি। আজকে দুপুরের দিকে প্রক্টরিয়াল বডির সঙ্গে অভিযান চালানো হয়। এসময় তাদের চারজনকে দেখতে পাই। একজন ব্যাগ রেখে দৌড়ে পালাতে সক্ষম হলেও তিনজনকে হাতেনাতে আটক করা হয়।"

অভিনব পদ্ধতিতে মাদক সেবনের বিষয়ে তিনি বলেন, "এরা এক বোতলে দুই ছিদ্র করে হুক্কার মতো করে মাদক সেবন করে। বোতলের নিচে ছিদ্র করে পাইপে মাদকের স্টিক ঢুকিয়ে পানি দিয়ে অর্ধেক বোতল ভর্তি করে। পরে উপরের দিকে একটা ছিদ্র করে। চিপি বন্ধ করে উপরের ছিদ্র দিয়ে হুক্কার মতো করে টানে। অবাক করা বিষয় এরা মাত্র কলেজের শিক্ষার্থী।" পরে আটক তিনজনকে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পে নেওয়া হয় বলে জানান তিনি।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল আলীম বলেন, "ডেরি ফার্ম এলাকা আছে অভিযান চালিয়ে তিনজকে ধরা ধরা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে মাদক সেবনের কথা স্বীকার করে। যে পালিয়ে ব্যাগ রেখে পালিয়ে গেছে তার ব্যাগের মধ্যে মাদকের সরঞ্জাম পাওয়া যায়।" তিনি বলেন, "তারা মাত্র কলেজে পড়াশোনা করছে। এদের অনেকের অভিভাবক বিশ্ববিদ্যালয়ে চাকরি করছে। বিষয়টি আসলেই হতাশাজনক।"

প্রক্টর আরো বলেন, "আটক শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সামনে এ ধরনের কাজ না করার অঙ্গীকার নেওয়া হয়েছে। তাদের অভিভাবকদের ডাকা হয়। পরে মুচলেকা নিয়ে লিখিতভাবে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে অভিভাবকদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে, যাতে তারা সন্তানদের নিয়মিত কাউন্সেলিং ও নজরদারিতে রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%