০৬:২১ পি.এম
কুমিল্লায় বিয়ের উপহার হিসেবে বরকে ব্রাজিল ফুটবল দলের জার্সি তুলে দেয়া হয়েছে, অন্যদিকে কনের জন্য উপহার হিসেবে দেওয়া হয়েছে আর্জেন্টিনা দলের জার্সি। এ ধরনের ব্যতিক্রমী বিয়ের আয়োজন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন), কুমিল্লার মুরাদনগর উপজেলার বিল্লাল হোসেন একই জেলার হোমনা উপজেলা মাধবপুর গ্রামের রুবাইয়াত জাহান ফাইজার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
পেশাগতভাবে বিল্লাল হোসেন জাতীয় দৈনিক ‘ডেইলি সান’-এর কুমিল্লা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত এবং ‘কুমিল্লার জমিন’ পত্রিকার স্টাফ রিপোর্টারও আছেন।
আরও পড়ুন: প্রজন্মকে অপরাধী নয়, মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: ফখর উদ্দিন এমপি
সাংবাদিক সহকর্মীদের উপস্থিতিতে জমকালো এই বিয়ের অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন ‘আমার দেশ’ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি এম. হাসান। তিনি বরকে ব্রাজিলের জার্সি এবং কনে র জন্য আর্জেন্টিনার জার্সি তুলে দেন উপহার হিসেবে। উপহার গ্রহণের সময় বর এবং কনের হাস্যোজ্জ্বল মুহূর্ত সবাইকে আকৃষ্ট করে।
জার্সি উপহারকে কেন্দ্র করে উপস্থিত অতিথিদের মধ্যে শুরু হয় মজার আলোচনা এবং খুনসুটি। কিছু অতিথি ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন, আবার অন্যরা আর্জেন্টিনার পক্ষে যুক্তি তুলে ধরেন।
অতিথিদের মধ্যে একজন মন্তব্য করেন, ফুটবল হলো শুধুমাত্র একটি খেলা নয়; এটি আবেগ, ভালোবাসা এবং বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। বিয়ের মতো আনন্দঘন এই আয়োজনের ক্ষেত্রে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের জার্সি উপহার দেয়ার বিষয়টি সেই বার্তাকেই প্রকাশ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘এখন টিভি’-এর কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, ‘বাসস’ কুমিল্লা উত্তর প্রতিনিধি কামরুল হাসান, ‘আকাশ টিভি’-এর সম্পাদক মহিউদ্দিন আকাশ, সাংবাদিক সাইফ উদ্দিন, আব্দুর রহিম এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আরও পড়ুন: নোয়াখালী সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য বিআরটিসির দুটি ডাবল ডেকার বাস উদ্বোধন
ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে কুমিল্লার এই ব্যতিক্রমী বিয়ে প্রমাণ করে দিয়ে যে মাঠের বাইরেও ফুটবল মানুষের আনন্দ, আবেগ এবং সম্প্রীতির অন্যতম সুন্দর ভাষায় রূপান্তরিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন