ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বারে রোগী দেখছেন ডা. আশরাফুল আমিন চৌধুরী


সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বারে রোগী দেখছেন ডা. আশরাফুল আমিন চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) পদে অতিরিক্ত দায়িত্বে থাকা চিকিৎসক ডা. আশরাফুল আমিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সরকারি কর্মঘণ্টায় কর্মস্থলে অনুপস্থিত থেকে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার।

অভিযোগে বলা হয়েছে, তিনি প্রতি শনিবার সকাল থেকে রাত পর্যন্ত নাসিরনগর উপজেলা সদরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন। সপ্তাহের অন্যান্য দিনেও দুপুর আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার অভিযোগ রয়েছে।

সরকারি নিয়ম অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত তার সরকারি দায়িত্ব পালন করার কথা। এই সময়ে বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখার সুযোগ নেই।

আরও পড়ুন: রডের বদলে বাঁশ দিয়ে দুর্নীতি করলে যত গভীরে যেতে হয় যাব: হুইপ গউছ

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রে তার সরকারি চেম্বারে গিয়ে দেখা যায়নি তাকে। তবে একই সময়ে নাসিরনগর উপজেলা সদরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখতে পাওয়া যায়। সেখানে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ভিডিও ধারণেও বাধা দেন চিকিৎসক আশরাফুল আমিন।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ২টার দিকে সরেজমিন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গিয়েও তাকে পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, সেদিনও সরকারি কর্মঘণ্টার মধ্যে তিনি বেসরকারি চেম্বারে রোগী দেখছিলেন।

মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসা নিতে আসা কয়েকজন জানান, এখানে তিনজন চিকিৎসক থাকার কথা থাকলেও পদায়ন করা হয়েছে মাত্র একজনকে। কিন্তু প্রায়ই কেন্দ্রে এসে চিকিৎসককে পাওয়া যায় না। দূরদূরান্ত থেকে এসেও চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হয় অনেককে।

চিকিৎসা নিতে আসা মিজান মিয়া বলেন, সকাল ১১টার দিকে স্ত্রীকে চিকিৎসক দেখাতে এসে তিনি দেখেন, ডা. আশরাফুল আমিন চৌধুরীর কক্ষের দরজা বন্ধ। পরে হাসপাতালের একজন কর্মী জানান, চিকিৎসক মাঠপর্যায়ে কাজে গেছেন। এর আগেও কয়েক দিন চিকিৎসক না পেয়ে ফিরে যেতে হয়েছে তাকে।

আরও পড়ুন: নতুন পাসপোর্টের আবেদন করেও খুনি হাসিনা বাবাকে ফিরতে দেয়নি: ইশরাক

কেন্দ্রের অফিস সহায়ক মো. এরশাদ বলেন, স্যার আজকে আসেননি। অন্য কোথাও হয়তো গিয়েছেন। তিনি সদর, বিজয়নগর ও আখাউড়ার দায়িত্বেও আছেন।

সরকারি কর্মঘণ্টায় কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখার বিষয়ে জানতে চাইলে ডা. আশরাফুল আমিন চৌধুরী বলেন, "আমি অসুস্থ থাকায় আজকে ছুটিতে আছি। উপপরিচালক স্যারকে বলে মাঝেমধ্যে শনিবারে আমি একটু ছুটিতে থাকি। কেউ হয়তো শত্রুতা করে আপনাদের জানিয়েছে।"

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, "অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে সরকারি কর্মঘণ্টায় বেসরকারি চেম্বারে রোগী দেখার সুযোগ নেই। আমি এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।"

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের জলবায়ু মন্ত্রী কেন ভারত সফরে যাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


পাকিস্তানের জলবায়ু মন্ত্রী কেন ভারত সফরে যাচ্ছেন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সফরের জন্য পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক যাচ্ছেন, যা দীর্ঘদিনের বৈরী সম্পর্কের মধ্যে একটি বিরল ঘটনা।

তিনি আগামী সপ্তাহে আঞ্চলিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। গত বছর দুই দেশের মধ্যে চার দিনের সামরিক সংঘাতের পর এটি হবে পাকিস্তানের কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে শনিবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সভ্যতাবিষয়ক সংলাপে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন মুসাদিক মাসুদ মালিক।

এর আগে ২০২৩ সালের মে মাসে ভারতের গোয়ায় অনুষ্ঠিত এসসিওর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেছিলেন তৎকালীন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এবারই প্রথম পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফরে যাচ্ছেন।

পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা দীর্ঘকাল ধরে বিদ্যমান। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর কাশ্মীর অঞ্চল নিয়ে দেশ দুটি একাধিকবার যুদ্ধে জড়িয়েছে। উভয় দেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই ভূখণ্ডকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে।

গত বছরের মে মাসে কাশ্মীরে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় হিন্দু ধর্মাবলম্বীসহ দুই ডজনের বেশি পর্যটক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তান নতুন করে সংঘাতে জড়িয়ে পড়ে। নয়াদিল্লি অভিযোগ করে যে ওই হামলার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে, কিন্তু ইসলামাবাদ এ অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

হামলার পর দুই দেশ পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করে। এক পর্যায়ে উত্তেজনা চরমে পৌঁছে যায় এবং দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের গোলা ব্যবহারের মাধ্যমে সামরিক সংঘাত শুরু হয়। চার দিন ধরে চলা ওই সংঘাতে ৭০ জনের বেশি মানুষ নিহত হন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসলামাবাদ সাংহাই সহযোগিতা সংস্থার কাঠামোর মধ্যে বিভিন্ন সভ্যতার মধ্যে সংলাপ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর প্রতিশ্রুতিতে অটল রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে ও প্রবাসে ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে কাজ করছে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ’

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক:মোঃ শরীফ উদ্দিন

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


দেশে ও প্রবাসে ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে কাজ করছে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ’

দেশে ও প্রবাসে অসহায়, নির্যাতিত, প্রতারিত ও বিভিন্ন সমস্যায় জর্জরিত মানুষের পাশে দাঁড়ানোর মহান লক্ষ্য নিয়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ। মানবাধিকার সুরক্ষা, ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ, প্রয়োজনীয় সহায়তার জন্য আবেদন গ্রহণ এবং মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে সংগঠনটি আন্তর্জাতিক পরিসরে কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সেলিম রানার নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন পর্যায়ের সদস্যরা অনলাইন এবং অফলাইনে মানবিক কার্যক্রম পরিচালনায় কাজ করে যাচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহী ব্যক্তি এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন।
সংগঠনটির অন্যতম বিশেষ উদ্যোগ হচ্ছে অনলাইনভিত্তিক অভিযোগ ও সহায়তা কার্যক্রম। এর মাধ্যমে দেশে ও প্রবাসে অবস্থানরত যেকোনো ভুক্তভোগী ব্যক্তি অনলাইনে নিজের সমস্যার কথা জানাতে পারবেন। পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা পাওয়ার জন্য আবেদন করার সুযোগও থাকবে। সংগঠনের নির্ধারিত নিয়ম অনুযায়ী নিবন্ধন সম্পন্ন করে সদস্যপদ গ্রহণের মাধ্যমে এসব কার্যক্রমে অংশগ্রহণ করা যাবে।
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সেলিম রানার স্বপ্ন হলো—দেশে ও প্রবাসে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখা, মানবাধিকার প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধি করা এবং প্রতারণা ও হয়রানির শিকার মানুষের পাশে দাঁড়ানো।
তিনি সৌদি আরবের মক্কায় অবস্থান করেও সংগঠনের কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায়। দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, সাংবাদিকতা ও মানবাধিকারকর্মী হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে তিনি সংগঠনটিকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন।
সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব এম. এম. হোসাইন এবং সভাপতি হিসেবে রয়েছেন জনাব আবু বক্কর সিদ্দিক। তাঁদের দিকনির্দেশনা ও কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে সংগঠনটির কার্যক্রম দেশে-বিদেশে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সাংবাদিক, প্রশাসন, মানবাধিকারকর্মী, প্রবাসী এবং দেশপ্রেমিক সচেতন নাগরিকদের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে। দল-মত, ধর্ম-বর্ণ ও দেশ নির্বিশেষে মানবতার সেবায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনের মূল প্রত্যয়—মানুষ মানুষের জন্য। দেশে ও প্রবাসে কোনো ভুক্তভোগী যেন অসহায় হয়ে না পড়েন, সেই লক্ষ্যেই এগিয়ে যেতে চায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ।
সংগঠনের যোগাযোগ ও কার্যালয়ের ঠিকানা
সংগঠনের নাম: প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ সেলিম রানা
উপদেষ্টা: জনাব এম. এম. হোসাইন
সভাপতি: জনাব আবু বক্কর সিদ্দিক
ইমেইল: [email protected]
WhatsApp: +9660579353225
মোবাইল: +880 1842-570992
অস্থায়ী কার্যালয়:
আজিজ ভবন, ৮ম তলা, ৯৩ মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ।
কার্যক্রমের স্থান: সৌদি আরবের মক্কাসহ দেশে ও প্রবাসে।
স্লোগান: মানুষ মানুষের জন্য, মানবতার সেবায় আমরা ঐক্যবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে অপহরণের শিকার তরুন সাংবাদিক শেকলে বেঁধে মুক্তিপণ আদায়,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


শেরপুরে অপহরণের শিকার তরুন সাংবাদিক শেকলে বেঁধে মুক্তিপণ আদায়,

শেরপুরে অপহরণের শিকার সাংবাদিক, শেকলে বেঁধে মুক্তিপণ আদায়ছবি: সংগৃহীত
শেরপুর প্রতিনিধি: চিকিৎসা নিতে বাড়ি থেকে বের হয়েছিলেন সাংবাদিক আল আমিন। উদ্দেশ্য ছিল ময়মনসিংহে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া। কিন্তু সেই যাত্রা যে তাকে নিয়ে যাবে এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি, তা কল্পনাও করেননি তিনি।

অভিযোগ, পথেই কৌশলে অচেতন করে তাকে তুলে নেওয়া হয়। এরপর নির্জন একটি বাগানে নিয়ে লোহার শেকলে বেঁধে রাখা হয়। দাবি করা হয় ৫ লাখ টাকা মুক্তিপণ। টাকা দিতে না পারায় চলে শারীরিক নির্যাতন। জিম্মি অবস্থায় তার বিকাশ হিসাব থেকে দুই দফায় তুলে নেওয়া হয় ২০ হাজার ৫৫০ টাকা। কেড়ে নেওয়া হয় দুটি মুঠোফোন ও চারটি সিমকার্ড।

এমনই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দৈনিক খবরপত্র পত্রিকার সাংবাদিক আল আমিন।

গত বৃহস্পতিবার ময়মনসিংহে চিকিৎসা নিতে যাওয়ার পথে তিনি অপহরণের শিকার হন বলে অভিযোগ করেছেন।

আল আমিনের দাবি, এই ঘটনার সঙ্গে কারা জড়িত, কীভাবে তাকে অপহরণ করা হয়েছিল এবং কারা অর্থ উত্তোলন করেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হোক।

আল আমিন জানান, বৃহস্পতিবার চিকিৎসার উদ্দেশ্যে ময়মনসিংহের পথে রওনা হন তিনি। যানজটের কারণে ব্রিজের ওপর দিয়ে হেঁটে পার হওয়ার সময় এক হকারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে ব্রিজের শেষ মাথা থেকে একটি অটোতে ওঠেন।

তার অভিযোগ, অটোতে ওঠার প্রায় এক মিনিটের মধ্যে মোটরসাইকেলে আসা তিন যুবক সেখানে ওঠে। একপর্যায়ে তাদের একজন পকেট থেকে টিস্যুজাতীয় একটি বস্তু বের করে তার নাকের সামনে ঝাঁকিয়ে দেয়। এরপর কী ঘটেছিল, কোথায় নেওয়া হয়েছিল তাকে কিছুই বুঝতে পারেননি তিনি। কিছুটা স্বাভাবিক হওয়ার পর নিজেকে অপহরণকারীদের কবলে আবিষ্কার করেন আল আমিন। তার ভাষ্য, প্রথমে অটোতে করে ব্রিজ মোড় থেকে সানকিপাড়া মোড় পর্যন্ত নেওয়া হয় তাকে। পরে মোটরসাইকেলে করে গোয়ালিকান্দা এলাকার একটি নির্জন বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি টং বা মাচার নিচে লোহার শেকলে দিয়ে বেঁধে রাখা হয়।

আল আমিনের অভিযোগ, নির্জন বাগানে প্রথমে চারজন ব্যক্তি অবস্থান করছিল। কিছুক্ষণ পর আরও তিন-চারজন সেখানে যোগ দেয়। এরপর তার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এত টাকা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় শারীরিক নির্যাতন। আকাশমণি গাছের মোটা ডাল, কাটার, কাঁচি ও দেশীয় বিভিন্ন অস্ত্র দিয়ে তার হাত-পা ও নখে আঘাত করা হয়। প্রায় এক ঘণ্টা ধরে তাকে নির্যাতন করা হয় বলে দাবি তার।

একপর্যায়ে রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার দিকে পাঁচ হাজার টাকা দিতে রাজি হন তিনি। কিন্তু তাতেও সন্তুষ্ট হয়নি অপহরণকারীরা। পরে আরেকটি দল এসে তার কাছে ২০ হাজার টাকা দাবি করে।

জিম্মি অবস্থায় অর্থ আদায়ের অভিযোগের পক্ষে বিকাশ অ্যাপের লেনদেনের স্ক্রিনশট গণমাধ্যমকর্মীদের দেখিয়েছেন আল আমিন। সেখানে ওইদিনের দুটি ক্যাশ আউট লেনদেনের তথ্য পাওয়া গেছে।

আল আমিনের দাবি, অপহরণকারীদের নির্দেশ ও নিয়ন্ত্রণেই এসব লেনদেন হয়েছে। তার বিকাশ হিসাব ব্যবহার করে অন্যরা দোকানে গিয়ে টাকা তুলে নেয়। লেনদেনের তথ্য ও সংশ্লিষ্ট নম্বরগুলো যাচাই করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন তিনি।

অর্থ আদায়ের পাশাপাশি আল আমিনের ব্যবহৃত দুটি মুঠোফোন ও চারটি সিমকার্ড নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ফোন দুটি হলো Motorola Edge 50 ও একটি Symphony বাটন ফোন। তার দেওয়া হিসাব অনুযায়ী, ফোন দুটির আনুমানিক বাজারমূল্য যথাক্রমে ৩৫ হাজার ও ১ হাজার ৫০০ টাকা।

আল আমিনের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যায় মাগরিবের আজানের পর পুলিশের একটি ফোন আসে। এরপর অপহরণকারীরা তার দুটি মুঠোফোন বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে। চলে যাওয়ার আগে কাউকে কিছু জানালে কিংবা কোথাও দেখা হলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।

সাংবাদিক আল আমিন বলেন, ‘আমি প্রাণ নিয়ে ফিরে এসেছি, কিন্তু এই ভয়াবহ ঘটনার বিচার চাই। আমার সঙ্গে যা ঘটেছে, তা যেন আর কারও সঙ্গে আর না ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%