ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ১৭৪ (একশত চুয়াত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৫ (পাঁচ) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।


বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ১৭৪ (একশত চুয়াত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৫ (পাঁচ) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ আব্দুল মুত্তালীব সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৭/১১/২০২৬ খ্রিঃ তারিখ ১৬:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন রাজাশন পালোয়ান পাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ ফিরোজ (৩০), পিতা-মৃত খায়রুজ্জামান, মাতা-রহিমা বেগম, সাং-তরফপাহাড়ী,থানা- সাদুল্লাহপুর, গাইবান্ধা, এ/পি রাজাশন পালোয়ান পাড়া খোরশেদ এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা ২। মোঃ সুজন(৩৪), পিতা-মৃত তারা শেখ, মাতা- সাজেদা বেগম, সাং-কাজীকাটা, থানা-মেলান্দহ, জেলা-জামালপুর, এ/পি রাজাশন পালোয়ান পাড়া জমীর এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৩। মোঃ জামরুল ইসলাম(৩৬), পিতা- তারাজামান সরকার, মাতা- সমেলা বেগম, সাং-তরফপাহাড়ী, থানা-সাদুল্লাহপুর, জেলা-গাইবান্ধা, এ/পি রাজাশন পালোয়ান পাড়া, খোরশেদ এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৪। মোঃ সবুজ (২৪), পিতা-মোঃ সাদা মিয়া, মাতা-মোসাঃ আলাতন খাতুন, সাং-আগপয়লা, থানা-মেলান্দহ, জেলা-জামালপুর, এ/পি রাজাশন আমতলা মন্ডল এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৫। মোঃ চাঁন মিয়া (৩৫), পিতা-মৃত হাসান আলী, মাতা-হাজেরা বেগম, সাং- সৈয়দপুর,থানা-গোপালপুর, জেলা-টাঙ্গাইল, এ/পি রাজাশন পালোয়ান পাড়া আতা মন্ডল এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ১৭৪ (একশত চুয়াত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ১৭.০৪ গ্রাম (মূল্য অনুমান ৫২,২০০/-(বায়ান্ন হাজার দুইশত) টাকা গ্রেফতার করেন।

উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামী মোঃ ফিরোজ (৩০), এর বিরুদ্ধে ০২ টি মাদক মামলা ও ২ নং আসামী মোঃ সুজন(৩৪), এর বিরুদ্ধে ০১ টি মাদক মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: কাউখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের বরণ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৭ পি.এম


কাউখালীতে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের বরণ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে নব যোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বেলা সাড় এগারোটায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার।
কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম. আহসান কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ.এম. দীন মোহাম্মদ এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির, শ্রেষ্ঠ শিক্ষক আল মামুন, গুণি শিক্ষক শামসুন্নাহার এবং নব যোগদানকৃত শিক্ষকদের পক্ষে আহসানুল হক শান্ত ও ফেরদৌসী জাহান উপমা।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন,
প্রাথমিক শিক্ষা হলো একটি শিশুর ভবিষ্যৎ জীবন ও শিক্ষার মূল ভিত্তি। শিক্ষকরাই জাতির গড়ার কারিগর। নতুন যোগদানকারী সহকারী শিক্ষকরা তাঁদের মেধা, সততা ও নিষ্ঠার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেবেন বলে আমরা বিশ্বাস করি। কাউখালীর প্রাথমিক শিক্ষার গুণগত মান ত্বরান্বিত করতে প্রশাসন সব সময় শিক্ষকদের পাশে থাকবে।
অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান বলেন,
কাউখালীতে নতুন প্রাণবন্ত ও মেধাবী সহকারী শিক্ষকদের পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। বিদ্যালয়ের শ্রেণি পাঠদানকে আরও আকর্ষণীয় ও যুগোপযোগী করে তুলতে তাঁদের আন্তরিক ভূমিকা কাম্য। শিক্ষক সমিতির সঙ্গে সমন্বয় রেখে এবং সরকারি নীতি অনুসরণ করে প্রাথমিক শিক্ষাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই আমাদের প্রধান লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধার চরাঞ্চলে ৮,৫০০ পরিবার পাবে ৬০ হাজার টাকার শর্তহীন অনুদান: জিইউকে ও গিভডিরেক্টলির মহতী উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম, স্টাফ রিপোর্টার

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


গাইবান্ধার চরাঞ্চলে ৮,৫০০ পরিবার পাবে ৬০ হাজার টাকার শর্তহীন অনুদান: জিইউকে ও গিভডিরেক্টলির মহতী উদ্যোগ

এককালীন অনুদানের মাধ্যমে দরিদ্র চরাঞ্চলীয় পরিবারগুলোর জীবনযাত্রায় টেকসই পরিবর্তন এবং দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে শুরু হয়েছে ‘চয়েস, হোপ অ্যান্ড রেজিলিয়েন্স (চর) বাংলাদেশ’ প্রকল্প। আন্তর্জাতিক সংস্থা ‘গিভডিরেক্টলি’-এর সহযোগিতায় এবং স্থানীয় সংস্থা ‘গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)’-এর বাস্তবায়নে এই প্রকল্প পরিচালিত হচ্ছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফুলছড়ি উপজেলার ফুলছড়ি, ফজলুপুর, এরেন্ডাবাড়ি এবং সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের মোট ৮ হাজার ৫০০ দরিদ্র পরিবারকে এই সহায়তার আওতাভুক্ত করা হয়েছে। নির্বাচিত পরিবারগুলোকে দুই কিস্তিতে সর্বমোট ৬০ হাজার টাকা করে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে। এর মধ্যে প্রথম কিস্তিতে চলতি নভেম্বর মাসেই ৯ হাজার টাকা এবং দ্বিতীয় কিস্তিতে আগামী ডিসেম্বর মাসে বাকি ৫১ হাজার টাকা সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে।
অনুষ্ঠানের প্রধান আলোচক এম. আবদুস্ সালাম জানান, অর্থ ব্যবহারের ক্ষেত্রে কোনো ধরনের শর্ত বা বাধ্যবাধকতা রাখা হয়নি। সুবিধাভোগী পরিবারগুলো নিজেদের প্রয়োজন ও অগ্রাধিকার বিবেচনা করে ঘর মেরামত, গবাদিপশু ক্রয়, ব্যবসা বিস্তার, শিক্ষা কিংবা সঞ্চয়ের কাজে এই অর্থ ব্যয় করতে পারবে। এর ফলে প্রক্রিয়ায় জটিলতা কমবে এবং চরাঞ্চলের অবহেলিত মানুষ সহজে আর্থ-সামাজিক অগ্রগতির সুযোগ পাবে।
‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিইউকে-এর পরিচালক আবু সায়েম মো. জান্নাতুন নূর রিশাত, গিভডিরেক্টলি’র অ্যাসোসিয়েট ফিল্ড ম্যানেজার মো. রাশেদুল ইসলাম এবং প্রকল্প সমন্বয়কারী জয়া প্রসাদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএসআরএমের নম্বরবিহীন কন্টেইনার লরির অবাধ চলাচল, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

​ প্রতিবেদক সাকিব চৌধুরী

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএসআরএমের নম্বরবিহীন কন্টেইনার লরির অবাধ চলাচল, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএসআরএম (BSRM) কোম্পানির নম্বরবিহীন কন্টেইনারবাহী লরি অবাধে চলাচল করছে। কোনো ধরনের লাইসেন্স প্লেট বা রেজিস্ট্রেশন নম্বর ছাড়াই দাপিয়ে বেড়ানো এসব ভারী যানবাহনের কারণে মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। তবে রহস্যজনকভাবে এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা না নিয়ে নির্বিকার ভূমিকা পালন করছে হাইওয়ে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

আন্তর্জাতিক ডেস্ক

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


কাউখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

"করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় অফিসার মোঃ ইব্রাহীম খলিলুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রেহানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস, এম আহসান কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ, এম দ্বীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষক সমবায় সমিতির সভাপতি শামসুর রহমান মিজান, ইমাম সমবায় সমিতির সভাপতি মাওলানা এবাদাত হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সন্ধ্যা সমবায় সমিতির সভাপতি জাহিদুর রহমান ফিরোজ, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, সমবায় সমিতির নেতা মোঃ সাইদুল ইসলাম, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শামসুর রহমান মিল্টন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৩৭টি সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার রেহানা আক্তার বলেন, সমবায় হলো পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের প্রতীক। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং স্বাবলম্বী সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অনস্বীকার্য। আজকের এই দিনে কাউখালীর ৩৭টি সমবায় সমিতির উপস্থিতি প্রমাণ করে যে এ অঞ্চলের মানুষ সমবায়মুখী। আমরা চাই শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং তৃণমূল পর্যায়ে সমবায় সমিতিগুলোকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং লাভজনক উদ্যোগে পরিণত করা। বিশেষ করে যুব সমাজ ও নারীদের সমবায়ে সম্পৃক্ত করে বেকারত্ব দূরীকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%