ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

হবিগঞ্জে ‘দেশ নাট্যগোষ্ঠী’র ৩৩ বছর পূর্তি উদযাপন


হবিগঞ্জে ‘দেশ নাট্যগোষ্ঠী’র ৩৩ বছর পূর্তি উদযাপন

হবিগঞ্জ, ১০ অক্টোবর, ২০২৬ : আনন্দঘন পরিবেশে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘দেশ নাট্যগোষ্ঠী’র ৩৩ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

৩৩ বছরের দীর্ঘ পথচলায় নাট্যচর্চা, সংস্কৃতির বিকাশ এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার প্রত্যয়ে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

গতকাল শুক্রবার রাত ৮টায় সংগঠনের দেশমঞ্চে সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, আলোচনা ও নাটকের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

আরও পড়ুন: নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

‘নাটক হোক শৃঙ্খলিত মানুষের মুক্তির গান’ শ্লোগান নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকে ‘দেশ নাট্যগোষ্ঠী’ শায়েস্তাগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নাটকের মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে ধরা, তরুণ প্রজন্মকে সংস্কৃতিমুখী করা এবং স্থানীয় শিল্পী ও সংস্কৃতিকর্মীদের প্রতিভা বিকাশে সংগঠনটির অবদান প্রশংসনীয়।

৩৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ উদযাপন অনুষ্ঠান সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। দীর্ঘ পথচলা সংগঠনটির জন্য যেমন গৌরবের, তেমনি শায়েস্তাগঞ্জের সাংস্কৃতিক ইতিহাসেও একটি উল্লেখযোগ্য অধ্যায়।

সংগঠনের সভাপতি হারুন সাঁই’র সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আ স মআফজল আলী, জেলা কালচারাল অফিসার অসীত বরণ দাস গুপ্ত, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সহকারী অধ্যাপক নাসরিন হক, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, দেশ নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য জিতু আহমেদ মাখন, সাধারণ সম্পাদক মো. মুখলিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন প্রমুখ।

আরও পড়ুন: চাটখিলে সাংবাদিক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ

বক্তারা সুস্থ সংস্কৃতিচর্চা একটি আলোকিত ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন। দেশ নাট্যগোষ্ঠী আগামী দিনেও নাট্যচর্চার ধারাবাহিকতা বজায় রেখে নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি, মুক্তচিন্তা ও সামাজিক সচেতনতা ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা সবার। শেষে হারুন সাঁইয়ের নির্দেশনায় ইম্প্রোভাইজেশন নাটক ‘টাক বদন’ মঞ্চস্থ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদির ভারতকে ‘টুঁটি চেপে ধরা গণতন্ত্র’ বললেন খাড়গে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


মোদির ভারতকে ‘টুঁটি চেপে ধরা গণতন্ত্র’ বললেন খাড়গে

ভারতের বর্তমান সরকারকে ‘গণতন্ত্রের টুঁটি চেপে ধরা’ (muzzled democracy) হিসেবে চিহ্নিত করেছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, যিনি দেশের প্রধান বিরোধী দলের নেতা।

দিল্লিতে যুব বিক্ষোভকারী ও সাংবাদিকদের পুলিশি আটক করার ঘটনাকে তীব্রভাবে নিন্দা জানিয়ে তিনি এই মন্তব্যটি করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে খাড়গে উল্লেখ করেন, “মোদির সরকার ‘গণতন্ত্রের জননীকে’ এক ‘মুখবন্ধ গণতন্ত্রে’ পরিণত করেছে!”

তিনি আরও বলেন, “আটকে রাখা, গ্রেফতার, কারাগার, লাঠিচার্জ এবং পেলেট গান দিয়ে ভারতীয় জনগণকে দমিয়ে রাখা যাবে না। আমাদের স্বাধীনতা সংগ্রামের দিন থেকেই দেশের ভবিষ্যৎ রূপদানে যুবসমাজ অগ্রণী ভূমিকা পালন করে আসছে।” মূল সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে জেলা রোভার মুট উপলক্ষে দিনব্যাপী ডে ক্যাম্প শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


নাটোরে জেলা রোভার মুট উপলক্ষে দিনব্যাপী ডে ক্যাম্প শুরু

নাটোর, ১০ অক্টোবর, ২০২৬ : জেলা রোভার মুটের দ্বাদশ আয়োজন উপলক্ষে একটি দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা স্কাউট ভবনে এই ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।

জেলা প্রশাসক মন্তব্য করেন, "স্কাউট আন্দোলনের মাধ্যমে জীবন হয় সুন্দর। নিজেকে সুন্দর করে গড়ে তুলতে পারলে আলোকিত হবে সমাজ, সমৃদ্ধ হবে দেশ।" তিনি আরও বলেন, প্রত্যেক স্কাউট তথা রোভার সদস্যদের উচিৎ জীবনের সূবর্ণ সময়ের সূবর্ণ ব্যবহার নিশ্চিত করা, পড়াশুনার পাশাপাশি মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখা, এবং যে কোন প্রতিকূল পরিস্থিতিকে অতিক্রম করে যেতে সক্ষম হওয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা রোভারের কমিশনার ড. মো. আল আমিন ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জান্নাতআরা ফেরদৌস, এম কে কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ বিন আজাদ এবং নাটোর জেলা রোভারের সহকারী কমিশনার ফারাজী আহম্মদ রফিক বাবন।

পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী রোভার মুট ডে ক্যাম্পের সূচনা করা হয়। ক্যাম্পের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে দক্ষতা উন্নয়ন বিষয়ক বিভিন্ন সেশন, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি, গ্রান্ড ক্যাম্প ফায়ার, এবং সার্টিফিকেট বিতরণ।

জেলার ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ জন রোভার এই ডে ক্যাম্পে অংশগ্রহণ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের অধিকার পূরণে জামায়াতের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: গোলাম পরওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


জনগণের অধিকার পূরণে জামায়াতের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: গোলাম পরওয়ার

জনঅধিকার প্রতিষ্ঠা ও মানুষের প্রত্যাশা পূরণে জামায়াতের দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

তিনি উল্লেখ করেন, জনগণের অধিকার, সমস্যা এবং প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সংগঠনের প্রতিটি স্তরে জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে, স্থানীয় সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। জনগণের সঙ্গে দূরত্ব তৈরি না করে তাদের কথা শুনতে হবে এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে সংগঠনের প্রতি মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে।

তিনি আরও বলেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ত্যাগ, ধৈর্য ও অবিচলতার কোনো বিকল্প নেই। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা দ্বীনের পথে অবিচল থেকে হাসিমুখে শাহাদাত বরণ করে ত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের আত্মত্যাগ, আদর্শ ও সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে দায়িত্বশীলদের দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। ব্যক্তিগত স্বার্থ, আরাম-আয়েশ ও প্রতিকূলতাকে উপেক্ষা করে মানুষের কল্যাণে কাজ করতে হবে। ঈমানি দৃঢ়তা, নৈতিক শুদ্ধতা ও সাংগঠনিক শৃঙ্খলাকে ধারণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।

তিনি শনিবার সিলেট নগরীর মদিনামার্কেট এলাকার একটি মিলনায়তনে সিলেট অঞ্চল জামায়াত আয়োজিত জেলা ও মহানগর কর্মপরিষদ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে সিলেট মহানগর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নায়েবে আমির, সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্যরা অংশগ্রহণ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, স্থানীয় নির্বাচনে সংগঠনের প্রার্থীদের পক্ষে কার্যকর ভূমিকা রাখতে হলে আগে থেকেই সুপরিকল্পিত কৌশল নির্ধারণ করতে হবে। এলাকার মানুষের চাহিদা, সমস্যা ও প্রত্যাশা বুঝে নির্বাচনী কার্যক্রম সাজাতে হবে। প্রার্থীর যোগ্যতা, দক্ষতা, সততা ও জনসম্পৃক্ততা মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি কর্মীদের মধ্যে সমন্বয়, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্ববোধ বাড়াতে হবে। জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ, ঘরে ঘরে মতবিনিময় এবং স্থানীয় সমস্যা সমাধানে বাস্তবসম্মত পরিকল্পনা উপস্থাপনের ওপর গুরুত্ব দিতে হবে। মানুষের আস্থা অর্জন ও জনসমর্থন বৃদ্ধিতে দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শিক্ষাশিবিরে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান এবং সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন।

উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান, মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সিলেট মহানগর নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদীন প্রমুখ।

সভাপতির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতের দায়িত্বশীলদের নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ, আত্মশুদ্ধি ও জ্ঞানচর্চার বিকল্প নেই। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে এবং জবাবদিহিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। জনসম্পৃক্ততা বাড়ানো, মানুষের অধিকার ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া এবং স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার মাধ্যমে দায়িত্বশীলদের নিজেদের যোগ্যতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে হবে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের পাশে থেকে দায়িত্ব পালনে সবাইকে আরও আন্তরিক ও সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


ভোলায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির আলোচনা সভা

ভোলা, ১০ অক্টোবর, ২০২৬ : জেলায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) জেলা শাখার আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

সভাটি সংগঠনের জেলা সভাপতি শেখ ফরিদের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর। প্রধান বক্তব্য প্রদান করেন অসকস বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আহসান হাবিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মো. মোতাছিন বিল্লাহ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন এবং অসকস বাংলাদেশ এর বিশেষ উপদেষ্টা মো. সেলিম আহামেদসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা উল্লেখ করেন, "আমরা চাকরি থেকে অবসর নিয়েছি, কিন্তু দেশ প্রেম থেকে অব্যাহতি নেইনি। আমাদের যে প্রধান দাবিটি ছিল ওয়ান র‌্যাঙ্ক ওয়ান পেনশন অর্থাৎ বর্তমানে যিনি অবসর গ্রহণ করেন, তিনি পাচ্ছেন ২৫ হাজার টাকা। আর আমরা যারা ২০১৫ সালের আগে অবসর নিয়েছি, তারা পাচ্ছি ৬ হাজার টাকা।" বক্তারা নিজেদের স্ত্রীদের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়ার দাবি জানান।

সংগঠনের ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন জানান, অসকস- বাংলাদেশ একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। এই সংগঠনটি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%