বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং
১১:১৮ পি.এম
কিছুদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রন সিরিয়া সফর করেছেন।
ফ্রান্স উপসাগরীয় অঞ্চল থেকে তেল পরিবহনের জন্য নতুন পথের কথা ভাবছে। তারা হরমুজ প্রণালির পরিবর্তে সিরিয়াকে একটি বিকল্প পথ হিসেবে দেখছে।
সম্প্রতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হামলা ও পাল্টা হামলা ফের শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের সরবরাহ ঠিক রাখা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এ বিষয়টি নিয়ে ফ্রান্সের পররাষ্ট্ৰ্যমন্ত্রী জঁ-নোয়েল বারো ফরাসি টিভি নেটওয়ার্ক ‘টিএফওয়ান’-কে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি তেলের জন্য একাধিক বিকল্প পথের প্রয়োজনীয়তার কথা বিশেষভাবে তুলে ধরেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই সংকট শুরু হওয়ার পর থেকে আমরা নানা রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর মধ্যে একটি প্রধান কাজ হলো বিকল্প পথ প্রস্তুত রাখা। যাতে কোনো একটি জায়গায় পথ বন্ধ হয়ে গেলে আমরা এর ওপর নির্ভর করে বসে থাকতে না হয়।
কয়েকদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রন সিরিয়া সফর করেছেন। সেখানে তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারা'র সরকারের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা আরো বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফ্যাসিস্ট আমলের রাজনীতি আর হবে না বলছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
তিনি বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণের পর এ মন্তব্য করেন।
হাবিব বলেন, দীর্ঘদিন পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির পক্ষ থেকে আমাদের সবসময় চেষ্টা থাকবে সাধারণ শিক্ষার্থীদের সমস্যাগুলির সমাধান করা। আমাদের দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রাম রয়েছে। ফ্যাসিস্ট আমলে আমাদের ওপর যে অত্যাচার ও নির্যাতন হয়েছে, সেই সময়েও আমরা আন্দোলন ও সংগ্রামে ছিলাম। আগামী দিনে যে-ই ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে, তাঁর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করব।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ। আমরা সেই শিক্ষার্থীদের অধিকার আদায় করা এবং তাদের চিন্তাধারাকে কেন্দ্র করে রাজনীতি করবো। বিগত সময়ে যে রাজনীতি হয়েছিল, ফ্যাসিস্ট আমলের সেই রাজনীতি আর হবে না। ভাই-ভাই রাজনীতি হবে না, হল দখলের রাজনীতি হবে না, কোনো ধরনের অপসংস্কৃতির রাজনীতি এই বিশ্ববিদ্যালয়ে আর হবে না। এই বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা কাজ করবো।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৬৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে চারুকলা বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব হিসেবে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের মারুফ হাসান (মামুন সরকার) দায়িত্ব পেয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী এলাকার বজ্রপাতে মারা যাওয়া চারটি গরুর মালিক, দুই কৃষকের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে এ সহায়তার অর্থ তুলে দেন।
এটির পূর্বে, গত ৭ জুলাই দুপুরে চলমান বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাতে নলুয়াবাগী এলাকার মাঠে চরতে থাকা চারটি গরুর মৃত্যু ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বজ্রপাতে কৃষক মো. নিজাম প্যাদার তিনটি এবং কৃষক মো. রুহুল আমিনের একটি গরু মারা গেছে। ফলে দুই কৃষকের উল্লেখযোগ্য আকারে আর্থিক ক্ষতি সৃষ্টির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তের ক্ষতি লাঘবে, উপজেলা প্রশাসনের উদ্যোগে গরুপ্রতি ১০ হাজার টাকা করে প্রদান করা হয় আর্থিক সহায়তা। এর মধ্যে কৃষক মো. নিজাম প্যাদা তিনটি গরুর জন্য মোট ৩০ হাজার টাকা এবং কৃষক মো. রুহুল আমিন একটি গরুর জন্য ১০ হাজার টাকা অনুদান গ্রহণ করেন।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুল নবী, গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিব বিশ্বাস এবং গলাচিপা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদুর রহমান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক কৃষকদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সব সময় রয়েছে। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে।
গলাচিপার সর্বস্তরের জনগণ ইউএনও ইজাজুল হকের এ কাজের জন্য সাধুবাদ জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেনীর সোনাগাজীতে জুলাই পদযাত্রা কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এই সময় অনুষ্ঠানমঞ্চে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় সোনাগাজী পৌরসভা চত্বরে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
সরেজমিনে দেখা গেছে, পদযাত্রা শেষে সোনাগাজী পৌর চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা মঞ্চে অবস্থান নেন।
বিকেল ৫টা ৫০ মিনিটে মঞ্চ থেকে বক্তব্য দেওয়ার জন্য এনসিপির জেলা যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল যোবায়েরের নাম ঘোষণা করা হলে জেলা কমিটির সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ মানিকের অনুসারীরা এতে বাধা দেন। একপর্যায়ে অতিথিদের উপস্থিতিতেই মঞ্চে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপের পর আবদুল্লাহ আল যোবায়ের আর বক্তব্য দেননি।
পরে অনুষ্ঠান শেষে ফেরার পথে সভাস্থলের সামনের সড়কে এনসিপির জেলা সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়ের আল মুজাহিদকে লাথি মেরে কয়েকজন মারধর শুরু করেন। এ সময় সেখানে জুলাই যোদ্ধা শাহাদাতসহ কয়েকজন উপস্থিত ছিলেন। অতিথিরা চলে যাওয়ার কয়েক মিনিট পর মঞ্চের সামনে তৃতীয় দফায় স্থানীয় এনসিপির কয়েকজন নেতাকর্মীর মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে।
এনসিপির সোনাগাজী উপজেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রথম ঘটনায় মঞ্চে জেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল যোবায়েরের নাম বক্তব্যের জন্য ঘোষণা করা হলে অন্য যুগ্ম সদস্যসচিবরা বিরোধিতা করেন। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। পরে অনুষ্ঠান চলাকালে মঞ্চে থাকা সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিব এবং কেন্দ্রীয় নেতা নিজাম উদ্দিনের মোবাইল ফোনসহ অন্তত ৫-৬টি ফোন হারিয়ে যায়। অনুষ্ঠান শেষে মোবাইল ফোন হারানোর ঘটনাকে কেন্দ্র করে পুনরায় কিছুটা বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এসব বিষয় নিয়ে আমরা বসে আলোচনা করার চেষ্টা করব।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত বলেন, অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেওয়ার জন্য জেলা যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল যোবায়েরের নাম ঘোষণা করালে তাৎক্ষণিকভাবে জেলা সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ মানিকের অনুসারীরা বাধা দেন এবং মঞ্চে হট্টগোল সৃষ্টি করেন। এতে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরবর্তী সময়ে অনুষ্ঠানশেষে আবারও অন্য দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় আমাদের জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়ের আল মুজাহিদকেও আক্রমণ করা হয়। ওই হামলাকারীরা কোনো পদ-পদবিতে নেই। হট্টগোল ও বিশৃঙ্খলার ভিডিওগুলো আমরা ইতোমধ্যে কেন্দ্রে পাঠিয়েছি। তাদের ভিডিওগুলো পর্যালোচনা করার কথা রয়েছে। শিগগিরই এসব ঘটনায় দোষীদিগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই পদযাত্রা-২০২৬’-এ অংশগ্রহণ করেন এনসিপি নেতারা। এর মাধ্যমে এনসিপির দক্ষিণাঞ্চলের কর্মসূচির সূচনা হয়। কর্মসূচির শুরুর আগে জুলাই অভ্যুত্থানে নিহত দুই শহীদের কবর জিয়ারত করেও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে। পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এই প্রেক্ষাপটে চলমান সামরিক পদক্ষেপের কারণে ইরানের সঙ্গে সমঝোতা স্মারক নিয়ে আলোচনা বাতিলের সিদ্ধান্তে মার্কিন প্রশাসন বেশ কঠোর অবস্থানে রয়েছে, এমন ধারণা করা হচ্ছে।
ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্কের আঙ্কারায় ৫৩ ঘণ্টার সফর করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফর শেষে, প্রায় ছয় ঘণ্টা আগে, তিনি হোয়াইট হাউসে ফিরে এসেছেন। বুধবার সকালের সময় মার্কিন প্রশাসনের পক্ষ থেকে খুব বেশি কিছু জানানো হয়নি। তবে প্রেসিডেন্ট ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যে, যুদ্ধবিরতি এখন ‘শেষ’ হয়ে গেছে।
অন্যদিকে, প্রশাসনের কিছু কর্মকর্তা ভিন্ন মত দিয়েছেন। তাদের বক্তব্য হল, চলমান এই সংঘাতের মধ্যেও আলোচনা চলতে পারে এবং তা চালিয়ে যাওয়া উচিত।
ওয়াশিংটন ডিসি থেকে সাংবাদিক মাইক হান্না জানিয়েছেন, এটা মনে রাখা দরকার যে, এই সংঘাতে প্রেসিডেন্ট ট্রাম্পের একচেটিয়া ক্ষমতা কমানোর পক্ষে ভোট দিয়েছিলেন খোদ রিপাবলিকান দলের কিছু সদস্য। তাই চলমান এই যুদ্ধের বিরুদ্ধে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই বাধা রয়েছে। এখন যেহেতু আর কোনো যুদ্ধবিরতি নেই, তাই ট্রাম্পের জন্য কংগ্রেস এবং মার্কিন জনগণকে বোঝানো বেশ কঠিন হয়ে যেতে পারে। কারণ, তিনি শুরুতে বলেছিলেন যে এই যুদ্ধ মাত্র তিন থেকে চার সপ্তাহ স্থায়ী হবে।
তাছাড়া, সামনেই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান হামলার ধরন ও পরিস্থিতি দেখে মনে হচ্ছে, ট্রাম্প যেন দ্রুত নিজের বিজয় ঘোষণা করে যুদ্ধ শেষ বলতে পারেন, সেজন্যই তড়িঘড়ি করে এই চুক্তিটি সাজানো হয়েছিল। তাই এই চুক্তির শর্তগুলো নিয়ে যে সংঘাত হবে, তা একরকম নিশ্চিতই ছিল। বিশেষ করে হরমুজ প্রণালি নিয়ে দ্বন্দ্ব অবধারিত ছিল। আর এই হরমুজ প্রণালিই এখন নতুন করে সংঘাত বাড়ার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ