০৯:৩৩ এম
নেদারল্যান্ডস জয় প্রায় নিশ্চিত করেই ফেলেছিল। কিন্তু যোগ করা সময়ের শুরুতে মরক্কোর দিয়পের গোলে পুরো খেলার সমিরকরণ বদলে যায়। ৯০+১ মিনিটে গোল করে তিনি ম্যাচে ১-১ সমতা ফেরান।
গোলের পূর্বে মরক্কো একের পর এক আক্রমণ চালিয়ে যায়, যদিও ডাচ রক্ষা ছিল দুর্ভেদ্য। ৮৫তম মিনিটে মরক্কোর ইসমাইল সাইবারি গোলমুখে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় দুর্দান্ত একটি ট্যাকলে তাকে থামিয়ে দেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক।
ম্যাচের শেষের দিকে দুই দলই একাধিক পরিবর্তন আনে। নতুন খেলোয়াড় নামিয়ে মরক্কো আক্রমণের গতি বাড়ানোর চেষ্টা করে, অন্যদিকে নেদারল্যান্ডস রক্ষা আরও শক্ত করার চেষ্টা করে।
আরও পড়ুন: বিএনপির দুই সদস্য সিউলে আইসিএপিপি সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ
তবুও শেষ রক্ষা হয়নি ডাচদের। যোগ করা সময়ে তালবি ডান দিক থেকে লম্বা বল প্রতিপক্ষের বক্সে ভাসিয়ে দেন। ঘুরে দাঁড়িয়ে দারুণ একটা হেডে বল জালে পাঠান দিয়প। আন্তর্জাতিক ফুটবলে এটি তার প্রথম গোল এবং সেই গোলেই বিশ্বকাপে মরক্কোর নতুন করে আশা জেগে ওঠে।
এর আগে ৭২তম মিনিটে কোডি গাকপোর গোলের মাধ্যমে এগিয়ে ছিল নেদারল্যান্ডস। তবে শেষ মুহূর্তের এই সমতাসূচক গোল ম্যাচটিকে নতুন নাটকীয় মোড়ে নিয়ে গেছে। এখন জয় নির্ধারণের জন্য দুই দলকে অতিরিক্ত সময়ে খেলতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন