ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মুসলিম দেশগুলোর জন্য ইরানের নতুন বার্তা


মুসলিম দেশগুলোর জন্য ইরানের নতুন বার্তা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তারা মুসলিম দেশ, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতামূলক সম্পর্ক গভীর করতে চান। এরসঙ্গে যুক্তরাষ্ট্র যে অবৈধ হামলা চালিয়েছে সেটিও প্রতিহত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

গতকাল শুক্রবার (২৮ আগস্ট) ৪০তম আন্তর্জাতিক ইসলামিক ইউনিটি কনফারেন্সে মিসর ও লেবাননকে নিয়ে কথা বলেন আরাঘচি। তিনি বলেন, মিসর যখনই চাইবে তখনই তারা তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত আছেন।

আরাঘচি বলেন, ‘আমরা মিসরের সঙ্গে ভালো সম্পর্ক চাই। যখনই মিসরে আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপনে একটি সিদ্ধান্তে পৌঁছাবে, আমরাও তা করতে প্রস্তুত আছি।’

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

অপরদিকে লেবানন নিয়ে তিনি বলেন, লেবাননের সরকার এবং রাজনৈতিক সব পক্ষের সঙ্গে তারা সম্পর্ক স্থাপনে প্রস্তুত আছেন। তবে লেবাননের নেতৃবৃন্দের কিছু নীতি নিয়ে প্রশ্ন তোলেন আরাঘচি। তিনি বলেন, লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও অনেক বেশি যৌক্তিকতা দেখাতে হবে। তবে কোন বিষয়ে যৌক্তিকতা দেখাতে হবে সেটি স্পষ্ট করেননি তিনি।

অপরদিকে আরব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি নিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা কখনো প্রতিবেশী ও মুসলিম দেশগুলোতে হামলা চালাননি। এরবদলে সেসব দেশে থাকা মার্কিন অবকাঠামোকে টার্গেট করা হয়েছে। আর এ বিষয়ে এসব দেশকে আগে থেকেই সতর্কতা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলার পরই আরব দেশগুলোর সঙ্গে ইরানের উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: ইয়েনি সাফেক

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

হবিগঞ্জ, ২৯ আগস্ট, ২০২৬ : জেলার নবীগঞ্জ উপজেলায় আজ পিকআপ ভ্যানের ধাক্কায় মোহাম্মদ মাসুম পারভেজ (৪০) ও শামীম রেজা (৩৯) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ শনিবার বিকেলে ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা মোহাম্মদ মাসুম পারভেজ জেলার নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা এম এ মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। অন্যদিকে, নিহত শামীম রেজা একই বিদ্যালয়ের দপ্তরী। 

মাসুম পারভেজ নেত্রকোণা জেলার আটপাড়া থানার কৈলং এলাকার মো. আজিজুর রহমানের ছেলে। শামীম রেজা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বেতাপুর এলাকার ইছমত মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মাসুম পারভেজ ও শামীম রেজা মোটরসাইকেল যোগে নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় মাসুমের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তারা ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে দুই আরোহী গুরুতর আহত হন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মাসুম পারভেজের মৃত্যু হয়। অন্যদিকে, শামীম রেজার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও মোটরসাইকেলটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরাজিত পলাতক শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত: মীর হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


পরাজিত পলাতক শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত: মীর হেলাল

পরাজিত ও পলাতক শক্তি পরস্পর যোগসাজশে নানান কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। শনিবার চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবন চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মীর হেলাল বলেন, বিএনপি কোনো অপশক্তির ষড়যন্ত্রের কাছে মাথানত করবে না। দেশের সব দেশপ্রেমিক শক্তিকে সঙ্গে নিয়ে পরাজিত ও পলাতক অপশক্তির যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত রয়েছে। জনগণের আশা-আকাঙ্ক্ষাকে সামনে রেখে দেশকে এগিয়ে নিতে বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছে। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠনের যাত্রা মাত্র শুরু হয়েছে। এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করে দেশের অর্থনীতি পুনরুদ্ধার, জনগণের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্রকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে সময় ও সবার সহযোগিতা প্রয়োজন। দেশের স্বার্থে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপির সভাপতিত্বে  সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় বিএনপি সদস্য শামসুল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহামেদুল আলম চৌধুরী রাসেল ও শিহাব উদ্দিন মুবিন উপস্থিত ছিলেন। নগর বিএনপির সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, আবুল হাশেম, মুজিবুল হক, মো. মহসিন, মো. খোরশেদ আলম, মো. সালাউদ্দিন ও কামরুল ইসলামসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৭ বছর ধরে দখলে থাকা সোহরাওয়ার্দী মার্কেট পুনরুদ্ধারের দাবি, ৩ মাসের আল্টিমেটাম

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


১৭ বছর ধরে দখলে থাকা সোহরাওয়ার্দী মার্কেট পুনরুদ্ধারের দাবি, ৩ মাসের আল্টিমেটাম

দীর্ঘ ১৭ বছর ধরে দখলে থাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী মার্কেট পুনরুদ্ধার করে দোকান মালিকদের বুঝিয়ে দেওয়ার দাবিতে বিশেষ সাধারণ সভা করেছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী মার্কেট দোকান মালিক সমিতি।

শনিবার (২৯ আগস্ট) সকালে ডেমরার সাইনবোর্ড উত্তর এলাকায় দেলোয়ার প্লাজায় অবস্থিত আলমাস রেস্টুরেন্ট, চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মার্কেট দোকান মালিক সমিতির নেতারা অভিযোগ করেন, বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী মার্কেট দখল করে রেখেছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৫ আগস্টের পরও প্রকৃত দোকান মালিকরা এখনো তাদের মার্কেট বুঝে পাননি বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আগামী তিন মাসের মধ্যে মার্কেটটি প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার দাবি জানান। এ সময় তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ (অব.) এবং সমিতির প্রধান আইন উপদেষ্টা ড. মোঃ শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিক, মোঃ আকবর হোসেন, এস. এম. মিজানুর রহমান এবং ব্যানারে পূর্বে সঞ্চালক হিসেবে উল্লেখ থাকা সুরুজ ইসলাম।

সভায় প্রধান অতিথি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন এবং প্রধান আলোচক ড. মোঃ শাহজাহান উভয়েই মার্কেটটি প্রকৃত দোকান মালিকদের বুঝিয়ে দেওয়ার বিষয়ে সহযোগিতা ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন আমির হোসেন বাদশাহ।

সভায় সমিতির নেতৃবৃন্দ ও মার্কেটের দোকান মালিকরা উপস্থিত ছিলেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিনের এ জটিলতার অবসান ঘটানোর দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘরের মাঠে স্প্যানিশ তারকা মুনোজের গোলে হার এড়াল লিভারপুল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


ঘরের মাঠে স্প্যানিশ তারকা মুনোজের গোলে হার এড়াল লিভারপুল

লিভারপুল স্প্যানিশ তারকা মুনোজের গোলে হার এড়াল ঘরের মাঠে।

 

প্রিমিয়ার লিগের অ্যানফিল্ডে নটিংহাম ফরেস্টের বিরুদ্ধে অভিষেক ঘটে স্প্যানিশ উইঙ্গার ভিক্টর মুনোজের, যার ফলে লিভারপুল হার থেকে রক্ষা পায়। মুনোজের শেষ মুহূর্তের অসাধারণ গোলে ফরেস্টের সাথে ২-২ গোলে ড্র করে দ্য রেডসরা, ফলে ১ পয়েন্ট নিশ্চিত হয়।

 

ম্যাচের শুরুতে নটিংহাম ফরেস্ট দুবার এগিয়ে গেলেও লিভারপুল শেষ পর্যন্ত সমতা ফেরাতে সক্ষম হয়। নতুন ম্যানেজার আন্দোনি ইরাওলার অধীনে লিভারপুল লিগের প্রথম দুই ম্যাচেই ড্রয়ের স্বাদ গ্রহণ করল।

ম্যাচের ২৪ মিনিটে, মর্গান গিবস-হোয়াইটের পাস পেয়ে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড দান এনদোয়ে চমৎকার ফিনিশিংয়ের মাধ্যমে নটিংহাম ফরেস্টকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ১৫ মিনিটের মধ্যে কোডি গাকপোর বাড়ানো লো-ক্রস থেকে আলেকজান্ডার ইসাক ফাঁকা পোস্টে ট্যাপ-ইন করে লিভারপুলকে সমতায় ফেরান।

 

ম্যাচের ৭০ মিনিটে লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার বক্সের ভেতর নিকো উইলিয়ামসকে ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করে ফরেস্টকে ২-১ ব্যবধানে পুনরায় এগিয়ে নেন মর্গান গিবস-হোয়াইট।

শেষ সময়ের ৮ মিনিট আগে ফ্লোরিয়ান ওয়ার্টজের পাস থেকে বল পেয়ে ভিক্টর মুনোজ চমৎকারভাবে ঘুরে দাঁড়িয়ে বক্সের ভেতর থেকে জোরালো শটে ক্রসবারে লাগিয়ে বল জালে জড়ান।

শেষ পর্যন্ত আর কোনো দলই জয়সূচক গোলের দেখা পায়নি।

 

ফলে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%