ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

বাস্তুহারাদের ঘর নির্মাণ করে দিতে চান প্রধানমন্ত্রী: বিদ্যুৎ প্রতিমন্ত্রী


বাস্তুহারাদের ঘর নির্মাণ করে দিতে চান প্রধানমন্ত্রী: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যাদের পাহাড়ের পাদদেশে বসবাস রয়েছে, তাদেরকে বোঝাতে হবে। যদি তাদের বিকল্প জায়গায় আবাস করে দিতে পারা যায়, তবে সেটিই হবে স্থায়ী সমাধান। প্রধানমন্ত্রী বাস্তুহারা যারা, তাদের জন্য বিকল্প জমিতে ঘর নির্মাণ করতে চান এবং এই বিষয়ে সংসদেও আলোচনা হয়েছে।

আজ রোববার, জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভা শেষে, তিনি সাংবাদিকদের সাথে ব্রিফিং করতে গিয়ে এসব মন্তব্য করেন।

আজ একটি তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ৬৭ পুলিশ পরিদর্শক এসএসপি পদে পদোন্নতি পেলেন

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সবাইকে ধৈর্য সঙ্গে দুর্যোগ মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, সরকার সবসময় দুর্গত মানুষের পাশে রয়েছে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং সুশীল সমাজসহ সবাই মিলে সচেতনতা তৈরি করলে, তবেই ঝুঁকিপূর্ণ বসবাসের পরিমাণ কমানো সম্ভব হবে।

দুর্যোগ মোকাবিলায় যদি কোনো ঘাটতি থাকে তাহলে সংশ্লিষ্টদের জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, দুর্গম এলাকায় সশস্ত্র বাহিনী এবং মাঠ পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন। আমরা এ বিষয়টিকে সার্বক্ষণিক মনিটরিং করছি। সবার সহযোগিতায় আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে চাই।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্যোগ শেষে সকলেই বাসায় ফিরবে, কিন্তু বাসাবাড়ি আগের মতো থাকবে না। ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মেরামতের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে। এটি জনগণের কাছে আমাদের ওয়াদা।

এ সময় রাঙ্গামাটি জেলার সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মাদক নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে: বিদ্যুৎমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাটজারীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


হাটজারীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

চট্টগ্রামের হাটহাজারীতে গতকাল রবিবার (১২ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছেন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বেলা এগারোটায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুরাদ হোসেন। এবার বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল 'তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি'। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান। অনুষ্ঠানে অন্যান্য বক্তব্য রাখেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা মোহাম্মদ একরাম উদ্দিন, মেডিকেল অফিসার ডাঃ মুমতাহিনা আলম, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা খুশী ত্রিপুরা, ছিপাতলী ইউ পি চেয়ারম্যান নূরুল আহসান লাভু, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সজল বড়ুয়া, শারমিন ইসলাম চৌধুরী, এবং জাকিয়া সুলতানা। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী নির্বাচিত হয়েছেন মস্তুরা বেগম, পরিবার কল্যাণ সহকারী মোঃ জাভেদ, পরিবার পরিকল্পনা পরিদর্শক লিপি দাশ গুপ্তা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ ডালিয়া আক্তার, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ফতেপুর, এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ছিপাতলী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালি দিয়ে চলাচলে ইরানের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


হরমুজ প্রণালি দিয়ে চলাচলে ইরানের সতর্কতা

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে ওয়াশিংটন এবং তেহরানের পক্ষ থেকে পাল্টাপাল্টি বক্তব্য প্রদান করা হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে এই সমুদ্রপথটি দিয়ে নৌ চলাচল বা ট্রানজিট সম্পূর্ণরূপে সম্ভব নয়, এমনটাই জানিয়েছে পার্সিয়ান গালফ ওয়াটারওয়ে কর্তৃপক্ষ।

সংস্থাটির মতে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে এই কৌশলগত জলপথ দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আশা করা হচ্ছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সমস্ত অপেক্ষমান আবেদন পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনে ট্রানজিট বা চলাচলের জন্য অনুমতিপত্র ইস্যু করা হবে।

কর্তৃপক্ষ উল্লেখ করেছে, ট্রানজিট অনুমোদনের জন্য একমাত্র আনুষ্ঠানিক মাধ্যম হচ্ছে পার্সিয়ান গালফ ওয়াটারওয়ের ওয়েবসাইটের প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করা। এ ছাড়া, হরমুজ প্রণালী দিয়ে নৌ-চলাচল সংক্রান্ত সর্বশেষ তথ্য এবং ঘোষণাগুলো সংস্থাটির সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের অফিসিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে প্রকাশিত হবে বলেও জানানো হয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালীতে সকল জাহাজের জন্য উন্মুক্ত করা হয়েছে। সেন্টকম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, আন্তর্জাতিক এই জলপথ দিয়ে বৈধভাবে চলাচলকারী সকল জাহাজের জন্য হরমুজ প্রণালী খোলা রয়েছে। ইরানের অযৌক্তিক আগ্রাসন, হয়রানি, হুমকি এবং খেয়ালখুশিমতো ঘোষণার মুখেও নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে মার্কিন বাহিনী প্রস্তুত ও সতর্ক অবস্থানে রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরান এই প্রণালী নিয়ন্ত্রণ করতে পারছে না। এখানে নৌ-চলাচল অব্যাহত রয়েছে। সামুদ্রিক ট্র্যাকিং সংস্থা ‘মেরিনট্রাফিক’-এর তথ্য অনুসারে, ইরান ঘোষণার পর থেকে প্রণালীটিতে নৌ-চলাচল আবার কমতে শুরু করেছে।

সূত্র: সিএনএন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার এক বছরে খাওয়া-দাওয়ার খরচ ৩৫ কোটি টাকা: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


শেখ হাসিনার এক বছরে খাওয়া-দাওয়ার খরচ ৩৫ কোটি টাকা: অর্থমন্ত্রী

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ ৩৫ কোটি টাকা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রবিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)-এর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রতিটি জেলা ও উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন এবং শেখ মুজিবের ছবি ও বেদী তৈরি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা, মার্বেল পাথরের মূর্তি বানানো এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সব মন্ত্রণালয় ও বিভাগ কর্তৃক সর্বমোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করা হয়েছে।

সম্পূরক প্রশ্নে মাহবুবুর রহমান জানতে চান, এই ব্যয় নিরীক্ষা বা তদন্তের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না। অপচয় বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে কোনো ব্যক্তির প্রচারে অপ্রয়োজনীয় সরকারি ব্যয় বন্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, তাও জানতে চান তিনি।

জবাবে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, এটা তো শুধু মুজিববর্ষ। এছাড়া প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) এক বৎসরের খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা।

বিগত সরকারের সময়ের বিভিন্ন ব্যয়ের তথ্য পর্যায়ক্রমে যাচাই করা হচ্ছে তুলে ধরে আমির খসরু বলেন, মুজিববর্ষের ব্যয় এর একটি অংশ মাত্র। সব তথ্য যাচাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেশম দ্বীপে ১০ থেকে ১১টি ‘শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র’ আঘাত করেছে, দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:০৭ পি.এম


কেশম দ্বীপে ১০ থেকে ১১টি ‘শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র’ আঘাত করেছে, দাবি ইরানের

দক্ষিণ ইরানের পূর্ব বন্দর আব্বাস এবং কেশম দ্বীপের পার্শ্ববর্তী জলভাগে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

পরে স্থানীয় কর্তৃপক্ষে নিশ্চিত করা হয়েছে যে, শত্রুপক্ষের একাধিক গোলা দ্বীপটির সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই ঘটনা ঘটে রোববার (১২ জুলাই)।

প্রাথমিক প্রতিবেদন অনুসারে, স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ৪৫ নাগাদ বন্দর আব্বাসের পূর্ব উপকণ্ঠে এবং কেশমের নিকটবর্তী সামুদ্রিক এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

কেশম দ্বীপের দক্ষিণে অবস্থিত মাসেন গ্রামের বাসিন্দারাও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

পরে, কেশমের গভর্নর হোসেন আমির তৈমুরি উল্লেখ করেন যে, রোববার বিকেল থেকে দ্বীপটিতে শত্রুপক্ষের ১০ থেকে ১১টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

তিনি আরও জানান, লক্ষ্যবস্তুতে আঘাত হানা সবগুলোই সামরিক স্থাপনা ছিল এবং তিনি নিশ্চিত করেন যে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%