ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

শেখ হাসিনার এক বছরে খাওয়া-দাওয়ার খরচ ৩৫ কোটি টাকা: অর্থমন্ত্রী


শেখ হাসিনার এক বছরে খাওয়া-দাওয়ার খরচ ৩৫ কোটি টাকা: অর্থমন্ত্রী

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ ৩৫ কোটি টাকা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রবিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)-এর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রতিটি জেলা ও উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন এবং শেখ মুজিবের ছবি ও বেদী তৈরি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা, মার্বেল পাথরের মূর্তি বানানো এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সব মন্ত্রণালয় ও বিভাগ কর্তৃক সর্বমোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করা হয়েছে।

সম্পূরক প্রশ্নে মাহবুবুর রহমান জানতে চান, এই ব্যয় নিরীক্ষা বা তদন্তের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না। অপচয় বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে কোনো ব্যক্তির প্রচারে অপ্রয়োজনীয় সরকারি ব্যয় বন্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, তাও জানতে চান তিনি।

আরও পড়ুন: ৬৭ পুলিশ পরিদর্শক এসএসপি পদে পদোন্নতি পেলেন

জবাবে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, এটা তো শুধু মুজিববর্ষ। এছাড়া প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) এক বৎসরের খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা।

বিগত সরকারের সময়ের বিভিন্ন ব্যয়ের তথ্য পর্যায়ক্রমে যাচাই করা হচ্ছে তুলে ধরে আমির খসরু বলেন, মুজিববর্ষের ব্যয় এর একটি অংশ মাত্র। সব তথ্য যাচাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেশম দ্বীপে ১০ থেকে ১১টি ‘শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র’ আঘাত করেছে, দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:০৭ পি.এম


কেশম দ্বীপে ১০ থেকে ১১টি ‘শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র’ আঘাত করেছে, দাবি ইরানের

দক্ষিণ ইরানের পূর্ব বন্দর আব্বাস এবং কেশম দ্বীপের পার্শ্ববর্তী জলভাগে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

পরে স্থানীয় কর্তৃপক্ষে নিশ্চিত করা হয়েছে যে, শত্রুপক্ষের একাধিক গোলা দ্বীপটির সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই ঘটনা ঘটে রোববার (১২ জুলাই)।

প্রাথমিক প্রতিবেদন অনুসারে, স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ৪৫ নাগাদ বন্দর আব্বাসের পূর্ব উপকণ্ঠে এবং কেশমের নিকটবর্তী সামুদ্রিক এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

কেশম দ্বীপের দক্ষিণে অবস্থিত মাসেন গ্রামের বাসিন্দারাও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

পরে, কেশমের গভর্নর হোসেন আমির তৈমুরি উল্লেখ করেন যে, রোববার বিকেল থেকে দ্বীপটিতে শত্রুপক্ষের ১০ থেকে ১১টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

তিনি আরও জানান, লক্ষ্যবস্তুতে আঘাত হানা সবগুলোই সামরিক স্থাপনা ছিল এবং তিনি নিশ্চিত করেন যে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:১১ পি.এম


ইরানে আবারও যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা

ইরানে আবারো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম এক্সিওস জানাচ্ছে, মার্কিন সেনারা ইরানের মিসাইল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে বেশ কিছু হামলা চালিয়েছে। এ ছাড়াও, হরমুজ প্রণালির বিভিন্ন জায়গায় বিপ্লবী গার্ডের ছোট নৌকাগুলোর ওপর হামলা হয়েছে।

গতকাল রাতে যুক্তরাষ্ট্রের আক্রমণে ইরানে প্রায় সারারাত হামলা চলেছে। এরপর ইরান তেহরান থেকে পাঁচটি আরব দেশে অবস্থিত মার্কিন অবকাঠামোর ওপর পাল্টা হামলা চালায়।

এক্সিওস খবর প্রকাশের পূর্বে, ইরানের দুটি বার্তাসংস্থার মাধ্যমে জানা যায়, বন্দর নগরী বন্দর আব্বাস এবং হরমুজ প্রণালির কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

কিছুক্ষণের মধ্যেই কেশম দ্বীপের গভর্নর হোসেইন আমির জানান, শত্রুদের তরফ থেকে ছোড়া ১০ থেকে ১১টি বস্তু, সম্ভাব্য মিসাইল, দ্বীপে আঘাত হেনেছে।

বার্তাসংস্থা ইরনাকে তিনি জানিয়েছেন, হামলাগুলো সবই হয়েছে সামরিক অবকাঠামোতে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: এক্সিওস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:১৫ পি.এম


ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ করেই পরিদর্শন করেছেন জেলার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহামেদ। রবিবার সকাল ১০টার দিকে তিনি ওই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে হাসপাতালের সার্বিক কার্যক্রম, পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীসেবার মান এবং বিভিন্ন বিভাগের কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় স্বাস্থ্যসেবার গুণগত মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শেখ হাসিবুর রেজা, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মনিরুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার, সহকারী পাবলিক হেলথ নার্স এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন মেডিকেল অফিসার, নার্স ও অন্যান্য কর্মকর্তা।

প্রসঙ্গত, পরিদর্শন শেষে সিভিল সার্জন হাসপাতালের সার্বিক পরিবেশ, রোগীসেবা এবং ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি রোগীবান্ধব, পরিচ্ছন্ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবার প্রতি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেঁয়াজ নিতে গিয়ে আলমারিতে থাকা বিষাক্ত সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


পেঁয়াজ নিতে গিয়ে আলমারিতে থাকা বিষাক্ত সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারির মধ্যে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আক্তার (২৫) নামে একজন গৃহবধূর মৃত্যু ঘটে।

রোববার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের মিরওয়ারিশপুর গ্রামের চাপরাশি বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা চলাকালীন অবস্থায় শাহানাজের মৃত্যু ঘটে।

নিহত শাহানাজ আক্তার স্থানীয় জায়েদ হোসেনের স্ত্রী এবং তিনি দুই সন্তানের জননী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহানাজ সকালে প্রতিদিনের মতো রান্নার কাজের প্রস্তুতি নিচ্ছিলেন। দুপুরে আলমারি থেকে পেঁয়াজ নিতে গিয়ে হাত দিলে সেখানে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তাকে কামড়িয়ে ফেলে। এই কামড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দিতে চেষ্টা করেন। এরপর দুপুর আড়াইটার দিকে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে প্রাণ হারান।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) রাজীব আহমেদ চৌধুরী জানিয়েছেন, বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত অবস্থায় শাহানাজ হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসার সময় বিকালে তার মৃত্যু ঘটে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ঘটনাটি স্বজনরা পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানায়নি। কিন্তু বিষয়টি নিয়ে তারা খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগী হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%