ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘বন্দে ভারত’ এক্সপ্রেস ঘণ্টায় ১০০ কিমি গতিতে বিশ্বের সর্বোচ্চ রেলসেতু পার করলো


‘বন্দে ভারত’ এক্সপ্রেস ঘণ্টায় ১০০ কিমি গতিতে বিশ্বের সর্বোচ্চ রেলসেতু পার করলো

ভারত নতুন একটি মাইলফলক অর্জন করেছে, যখন বন্দে ভারত এক্সপ্রেস ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে বিশ্বের সর্বোচ্চ রেলসেতু পার করেছে। জম্মু-কাশ্মীরের ১১১ কিলোমিটার দীর্ঘ কাটরা-বানিহাল রেলপথে ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ৭৫ কিলোমিটার থেকে বৃদ্ধি করে ১০০ কিলোমিটার করা হয়েছে। ভারতের রেলওয়ের কর্মকর্তারা সম্প্রতি জানিয়েছেন, এ সেকশনে গতি বৃদ্ধির মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে।

রেল মন্ত্রণালয় কর্তৃক কাটরা-বানিহাল সেকশনে সর্বোচ্চ গতিসীমা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়, যেখানে উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ প্রকল্প অন্তর্ভুক্ত। অনুমোদনের পর ট্রেনের সফল মহড়া পরিচালিত হয়। এনডিটিভি সূত্রে জানা যায়, গতি পরীক্ষার সময় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চেনাব নদীর ওপর নির্মিত বিশ্বের সর্বোচ্চ রেলসেতু এবং দেশের প্রথম কেবল-স্টেয়েড আঞ্জি সেতু ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে অতিক্রম করে।

এটি উল্লেখযোগ্য যে, পীর পাঞ্জাল ও হিমালয়ের কঠিন পার্বত্য ভূখণ্ডের মধ্য দিয়ে যাতায়াতকারী কাটরা-বানিহাল রেলপথ প্রকৌশলবিদ্যার একটি বড় নিদর্শন। এই রেলপথে ৩৩টি টানেল বা সুড়ঙ্গ এবং একাধিক উঁচু সেতু রয়েছে। রেল কর্তৃপক্ষের মতে, গতিসীমা বৃদ্ধির ফলে এই রুটে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং কাশ্মীর উপত্যকার সঙ্গে মূল ভারতের রেল যোগাযোগ আরো দ্রুত ও আরামদায়ক হবে।

আরও পড়ুন: বোম্বে হাইকোর্ট ইমরান খানের ভারত ছাড়ার নোটিশ স্থগিত করেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন সুমাইয়া সুলতানা ছিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন তিনি।

পোস্টে সুমাইয়া সুলতানা ছিয়া উল্লেখ করেন, "দীর্ঘদিন ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং গণতন্ত্রের প্রতি বিশ্বাস ধারণ করে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি।" তবে তিনি মনে করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি তার রাজনৈতিক বিশ্বাস, মূল্যবোধ ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও বলেন, সংগঠনের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিবেশ তাকে গভীরভাবে ভাবিয়েছে। তাই নিজের বিবেক ও মূল্যবোধের জায়গা থেকে এ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সুমাইয়া লেখেন, "আমার এই পদত্যাগকে কোনোভাবেই জাতীয়তাবাদী রাজনীতি থেকে আমার সরে দাঁড়ানো হিসেবে দেখার সুযোগ নেই। আমি পদ থেকে সরে দাঁড়াচ্ছি, আদর্শ থেকে নয়।"

তিনি জানান, এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতি থেকে তার সাময়িক বিরতি। ভবিষ্যতে সংগঠনটি শহীদ জিয়ার আদর্শ, শৃঙ্খলা, নীতি ও সাংগঠনিক মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হচ্ছে মনে হলে পুনরায় সক্রিয় হওয়ার বিষয়টি বিবেচনা করবেন তিনি।

পরে নিজের পোস্টের মন্তব্যের ঘরে দেওয়া এক রিপ্লেতে পদত্যাগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন সুমাইয়া। সেখানে তিনি লেখেন, "প্রতিবাদ করলে বহিষ্কারই খেতে হয়। বহিষ্কার থেকে স্বেচ্ছায় চলে যাওয়াই ভালো না?"

এ বিষয়ে ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর মন্তব্য করেন, তিনি ব্যক্তিগত ইচ্ছা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই।

উল্লেখ্য, সুমাইয়া সুলতানা ছিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেত্রী আঞ্জুমান ইকরাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলায় হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলায় হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত

ইয়েমেনের সেনাবাহিনী গত ২৪ ঘণ্টায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির ওপর ৪৭৪টি হামলা পরিচালনা করেছে। এই হামলায় গোষ্ঠীটির ১ হাজার ৫৪০ জন সেনা নিহত বা আহত হয়েছে।

দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র মাজেদ আব্দুল্লাহ আল-নাজিলি দাবি করেছেন, গতকাল শুক্রবার (২ সেপ্টেম্বর) ইয়েমেনের বিভিন্ন স্থানে এই হামলা সংঘটিত হয়। আনাদোলুর খবর অনুযায়ী, আল-নাজিলি বলেন, হুথিদের অবস্থান, গতিবিধি, অতিরিক্ত সেনা বা রসদ এবং সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

এই অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, আর্টিলারি, ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছে। তিনি উল্লেখ করেছেন, দক্ষিণাঞ্চলীয় হারাদ এবং উপকূলীয় এলাকা থেকে শুরু করে কিতাফ, আল-জাউফ, মারিব, আল-বায়দা, লাহজ, সানা ও সাদা পর্যন্ত বিভিন্ন রণাঙ্গনে অভিযান চালানো হয়েছে। তবে বিশেষভাবে তাইজ অঞ্চলের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল।

সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, হুথিদের সমাবেশস্থল, অতিরিক্ত সেনা বা রসদ, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং অন্যান্য সামরিক সক্ষমতাই ছিল এসব অভিযানের লক্ষ্য। নাজিলি দাবি করেন, অভিযানে ১ হাজার ৫৪০ জন হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছে, যাদের অধিকাংশই তাইজ রণাঙ্গনের। এ ছাড়া ২১৬টি সামরিক যান ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও দাবি করেন, এসব অভিযানের ফলে তাইজে হুথিদের অগ্রযাত্রা থমকে গেছে এবং তারা স্থলভাগে কোনো বড় ধরনের সাফল্য বা অগ্রগতি অর্জনে ব্যর্থ হয়েছে।

ইয়েমেনজুড়ে তীব্র লড়াইয়ের মধ্যে এই ঘোষণা এসেছে। এর আগে শুক্রবার সেনাবাহিনী জানিয়েছিল, তাইজে হুথিদের গতিবিধি লক্ষ্য করে তাদের যুদ্ধবিমান ২০টি হামলা চালিয়েছে। সরকারি বাহিনী সানা ও সাদায় ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু’ হিসেবে চিহ্নিত স্থানগুলোতে হামলার কথা জানিয়েছে।

এর আগে গত বুধবার সেনাবাহিনী জানিয়েছিল, তারা তিনটি রণাঙ্গনে হুথি যোদ্ধা ও সামরিক সরঞ্জামের বিরুদ্ধে ৪৬৮টি অভিযান চালিয়েছে এবং এতে শত শত হুথি হতাহত হয়েছে। ২০১৪ সালে হুথিরা সানা ও বেশ কয়েকটি প্রদেশ দখল করে নেওয়ার পর থেকেই ইয়েমেন সংঘাতের কবলে পড়ে। এর পর ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট সেখানে সামরিক হস্তক্ষেপ শুরু করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীলঙ্কার কাছে ৬৩ রানের হারে ‘দেশবাসীর কাছে আমরা লজ্জিত’ কোচ সালাউদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


শ্রীলঙ্কার কাছে ৬৩ রানের হারে ‘দেশবাসীর কাছে আমরা লজ্জিত’ কোচ সালাউদ্দিন

স্বর্ণ জয়ের স্বপ্ন ছিল বাংলাদেশের। কিন্তু দিন শেষে, কোনোটাই তাদের কপালে জোটেনি। আজ ব্রোঞ্জ জয়ের শেষ আশা শ্রীলঙ্কার কাছে হেরে শেষ হয়ে গেছে। ৬৩ রানের এই হারটি আবারও হয়েছে অত্যন্ত বাজেভাবে।

শ্রীলঙ্কা শক্তি-সামর্থ্যের দিক থেকে অনেকটা দ্বিতীয় সারির দল হিসেবে বিবেচিত ছিল। অন্যদিকে, জাতীয় দল হিসেবে বাংলাদেশ ছিল। এমন একটি হারের পর সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। কোচ মোহাম্মদ সালাউদ্দিন বুঝতে পেরেছেন যে সমর্থকরা হতাশ হয়েছে। তাই তিনি দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।

শ্রীলঙ্কার কাছে বাজে হার নিয়ে সালাউদ্দিন মন্তব্য করেছেন, ‘সত্যিকার অর্থে আমরা দেশবাসীর কাছে লজ্জিত। কোচ হিসেবে আমি মনে করি, আমরা ব্যর্থ হয়েছি। আমাদের কাছে দেশবাসীর যে প্রত্যাশা ছিল, সেটা পূরণ করতে পারিনি। এটি খুবই হতাশাজনক এবং পুরো দেশবাসীর কাছে আমরা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী।’

লিটন দাস এবং মুস্তাফিজুর রহমানদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে সালাউদ্দিন বলেন, ‘মুস্তাফিজ আসলে অনেক দিন ধরে ইনজুরিতে ছিল। গত ১০ বছরে সে সেরা খেলোয়াড়দের একজন। খেলার সময় নতুন কোনো নির্দেশনা পাঠানো হয় না। বিশেষ করে সে ডেডওভার স্পেশালিস্ট। ফলে তার ওপর আমাদের ভরসা রাখতে হবে। সব সময় বলব- তারা দেশের জন্য লড়ে। তারা ব্যর্থ হয়েছে, সেটা নিয়ে আমরা অবশ্যই লজ্জিত। সত্যি বলতে আমরা দল হিসেবে ভালো পারফর্ম করিনি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে মাদকবিরোধী অবস্থানের জন্য ছাত্রদল নেতার ওপর হামলা, বিচার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


শেরপুরে মাদকবিরোধী অবস্থানের জন্য ছাত্রদল নেতার ওপর হামলা, বিচার দাবি

শেরপুরে মাদকবিরোধী কার্যক্রমে যুক্ত থাকার কারণে ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে শেরপুর সরকারি কলেজ ছাত্রদল এবং ডা. সেকান্দর আলী কলেজ ছাত্রদল।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় শহরের গৌরীপুর এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রাব্বী।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, সম্প্রতি তিনি এবং ডা. সেকান্দর আলী কলেজ ছাত্রদলের সভাপতি স্বাধীন মিয়াসহ অন্যরা মাদকবিরোধী সভা-সমাবেশ ও বিভিন্ন কার্যক্রম শুরু করেন। এর ফলস্বরূপ গত ৩০ সেপ্টেম্বর রাতে গৌরীপুর ব্র্যাক অফিসসংলগ্ন এলাকায় তাদের ওপর হামলা চালানো হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার প্রেক্ষিতে ১২ জনের নাম উল্লেখ করে এবং ৬ থেকে ৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশ এ ঘটনায় মো. খোকন মিয়া ও মো. কুরবান আলীকে গ্রেপ্তার করেছে।

সংবাদ সম্মেলনে হামলার সাথে জড়িত ব্যক্তিদের এবং মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। এছাড়া ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করা হয়।

শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রাব্বী বলেন, "ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স করতে চাই। যাতে করে আমরাসহ আমাদের পরবর্তী প্রজন্ম মাদকের দিকে আর ঝুঁকে না পড়ে।"

এ সময় শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল কোরাইশী, ডা. সেকান্দর আলী কলেজ ছাত্রদল সভাপতি মো. স্বাধীন মিয়া, সাধারণ সম্পাদক মো. সৌরভ হাসান, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল সভাপতি মো. জুয়েল রানা, বিএম কলেজ ছাত্রদল সভাপতি স্বাধীনুর ইসলাম শ্রাবণ, কসবা বিএম কলেজ ছাত্রদল সভাপতি ঝলক আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%