ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

শাকিরা-পিকের বাড়ি কিনছেন ইয়ামাল, মূল্য ১৫৭ কোটি টাকা


শাকিরা-পিকের বাড়ি কিনছেন ইয়ামাল, মূল্য ১৫৭ কোটি টাকা

মাত্র ১৮ বছর বয়সেই লামিনে ইয়ামাল বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকা হয়ে উঠেছেন। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি, তাঁর বিপুল আয় ও বিলাসবহুল জীবনযাপনও এখন নিয়মিত খবরের শিরোনাম হচ্ছে। এবার জানা গেছে, বার্সেলোনায় প্রায় ১৫৭ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল বাড়ি কিনতে যাচ্ছেন এই স্প্যানিশ উইঙ্গার।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পাইস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ামাল যে বাড়িটি কিনতে আগ্রহী, সেখানে একসময় থাকতেন বার্সেলোনার সাবেক তারকা জেরার্দ পিকে ও তাঁর সাবেক সঙ্গী পপ তারকা শাকিরা।

পিকে ও শাকিরার সম্পর্ক শুরু হয়েছিল ২০১০ সালে। ২০১২ সালে নির্মিত ওই বাড়িতে ২০২২ সালে বিচ্ছেদের আগপর্যন্ত একসাথে বসবাস করতেন তাঁরা। বিচ্ছেদের পর বাড়িটি বিক্রির জন্য বাজারে তোলা হয়।

আরও পড়ুন: ঢামেকে ভুয়া চিকিৎসক মো. রাকিব আটক, থানায় হস্তান্তর

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৩ হাজার ৮০০ বর্গমিটার জায়গাজুড়ে বিস্তৃত এই সম্পত্তিতে রয়েছে মূল বাড়িসহ মোট তিনটি ভবন। আছে ইনডোর ও আউটডোর সুইমিংপুল, টেনিস কোর্ট, জিমনেসিয়াম, একাধিক খোলা চত্বর এবং একটি রেকর্ডিং স্টুডিও।

বাড়িটির প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ কোটি ৪০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০০ কোটি টাকা। পরে তিনটি ভবনের একটি বিক্রি হয়ে যাওয়ায়, সম্পত্তিটির দাম কমে দাঁড়ায় ১ কোটি ১০ লাখ ইউরোতে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫৬ কোটি ৬৭ লাখ টাকা।

‘এল পাইস’ জানিয়েছে, বর্তমানে বাড়িটি কেনার বিষয়ে আগ্রহী ইয়ামাল। তবে তিনি নিজের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী সম্পত্তিটিতে সংস্কার ও পরিবর্তন আনতে চান। এ জন্য বাড়তি অর্থ খরচ করার পরিকল্পনাও রয়েছে তাঁর।

বিলাসবহুল এই সম্পত্তি কেনার সামর্থ্য ইয়ামালের রয়েছে, তাঁর আয়ের পরিমাণ দেখলেই তা বোঝা যায়। কয়েক মাস আগে বার্সেলোনার সাথে ছয় বছরের নতুন চুক্তি করেছেন তিনি। চুক্তি অনুযায়ী, বছরে প্রায় ৩ কোটি ইউরো আয় করতে পারেন ইয়ামাল। ছয় বছর চুক্তিতে থাকলে শুধু বেতন থেকেই তাঁর আয় হতে পারে প্রায় ১৮ কোটি ইউরো।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার তিন দাবি

এর বাইরে বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ডের সাথে চুক্তি থেকেও বিপুল অর্থ আয় করছেন ইয়ামাল। ‘ফোর্বস’-এর হিসাবে, সব মিলিয়ে তাঁর বার্ষিক আয় প্রায় ৩ কোটি ৭০ লাখ ইউরো হতে পারে।

এই বিপুল আয়ের সুবাদে বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলারদের তালিকাতেও জায়গা করে নিতে পারেন ইয়ামাল। সেই তালিকায় রয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের মতো তারকারা।

মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব ফুটবলের শীর্ষ তারকাদের কাতারে উঠে আসার পাশাপাশি শতকোটি টাকার বিলাসবহুল সম্পত্তির মালিক হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন ইয়ামাল। মাঠের বাইরেও তাঁর জীবনযাপন যে কতটা বর্ণিল হয়ে উঠেছে, এই বাড়ি কেনার খবর যেন তারই আরেকটি উদাহরণ।

আরও পড়ুন: সুনামগঞ্জে মাদক নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিককে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে মাদকের আসক্ত ইয়ামিন, চিকিৎসাধীন আছেন যে আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

১০:০১ এম


নারায়ণগঞ্জে মাদকের আসক্ত ইয়ামিন, চিকিৎসাধীন আছেন যে আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র

গতকাল রাত ৮:০০ ঘটিকার সময়, নারায়ণগঞ্জের শিবু মার্কেটে অবস্থিত জে আর মাদকাসক্তি নিরাময়ী কেন্দ্রে চিকিৎসাধীন ইয়ামিনকে নিয়ে তার স্ত্রী তালাশ বিডির প্রতিনিধির নিকট একটি অভিযোগ দাখিল করেছেন। তিনি অভিযোগ করেন যে, তার স্বামীকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে বাড়িতে আনার জন্য দিচ্ছে না। এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, তার স্বামী কোন মাদকের নেশাগ্রস্ত নয় এবং তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। অভিযোগের মধ্যে আরও বলা হয়েছে, ইয়ামিনের মা নাকি তাকে চক্রান্ত করে মাদকাসক্তি নিরাময়ের জন্য ভর্তি করিয়েছেন, যা তার ছেলের মাদক ব্যবসার নিয়ন্ত্রণ রক্ষায় করা হয়েছে।

পরবর্তীতে, জে আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান মোঃ মনির হোসেনের সাথে কথা বললে জানা যায় যে, ইয়ামিনের মা এবং তার স্ত্রী উভয়ই ইয়ামনকে নেওয়ার জন্য আসছেন এবং তারা মাদক বিক্রির সাথে জড়িত। তাঁরা জানিয়েছেন যে, ইয়ামিনকে হাসপাতাল থেকে বের করে পুনরায় মাদক ব্যবসা করতে দেওয়া উচিত। তেমনকি, চেয়ারম্যান মহোদয় জানান যে, জে আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পক্ষ থেকে ইয়ামিনের চিকিৎসা সম্পূর্ণ করার জন্য তারা পরামর্শ দেন এবং প্রয়োজনে সহযোগিতা করার কথা বলেন।

তবে, এরপরেও ইয়ামিনের স্ত্রী এ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে তাকে রাখতে রাজি হননি। বিষয়টি আমাদের কাছে সুবিধাজনক মনে হয়নি, তাই আইনশৃঙ্খলা বাহিনীর নজরে রাখার অনুরোধ জানানো হল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরা জেলা বিটিএসএফ-এর কমিটি ঘোষণা: সভাপতি- মীর জাহাঙ্গীর সাধারণ সম্পাদক -মামুন বিল্লাহ,সাংগঠনিক সম্পাদক সোহরাব সবুজ

আন্তর্জাতিক ডেস্ক

সাতক্ষীরা প্রতিনিধি

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৩ এম


সাতক্ষীরা জেলা বিটিএসএফ-এর কমিটি ঘোষণা: সভাপতি- মীর জাহাঙ্গীর সাধারণ সম্পাদক -মামুন বিল্লাহ,সাংগঠনিক সম্পাদক সোহরাব সবুজ

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) সাতক্ষীরা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে মীর জাহাঙ্গীর হোসেন সভাপতি এবং প্রভাষক মামুন বিল্লাহ সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন, এছাড়া সোহরাব সবুজ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিটিএসএফের চেয়ারম্যান কায়সার হাসানের পরামর্শক্রমে ১০ আগস্ট ২০২৬ তারিখে এই কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব মোঃ আল-আমিন শাওন জানিয়েছেন, দ্রুত বাকি শূন্য পদগুলো পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের চেয়ারম্যান, মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা সাংবাদিকদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

এদিকে, সাতক্ষীরা জেলা বিটিএসএফের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসির ফল প্রকাশ ঘিরে মিষ্টির দোকানে অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৪ এম


এসএসসির ফল প্রকাশ ঘিরে মিষ্টির দোকানে অভিযান

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে সোমবার সকালে ১০টায়। এ ফল প্রকাশের সঙ্গে সঙ্গে মিষ্টির চাহিদা বৃদ্ধি পায়।

ভালো ফল করা শিক্ষার্থীরা এবং তাদের স্বজনরা প্রতিবেশীদের মিষ্টি খাওয়ানোর মাধ্যমে উদযাপন করে। ওদিকে ক্রেতাদের স্বাস্থ্যকর মিষ্টি পাওয়ার লক্ষ্যে রবিবার ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

এই অভিযানে কয়েকটি মিষ্টির দোকানকে ১ লাখ ৪০ হাজার টাকার জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান।

অভিযানের সূত্রে জানা যায়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দুপুরে পৌর এলাকার প্রসিদ্ধ মিষ্টির দোকানগুলোতে অভিযান চালায়। অভিযান চলাকালীন অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, মিষ্টিতে মাছি ও পোকার উপস্থিতি, ঢাকনাবিহীন সংরক্ষণসহ নানা ধরনের অনিয়ম পরিলক্ষিত হয়। এসব অসঙ্গতি দেখে নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম কায়সার চারটি মিষ্টির দোকানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেন। দোকানগুলো হলো– আদর্শ মাতৃভান্ডার, মেসার্স মধুরাজ, ভোলাগিরি মিষ্টান্ন ভান্ডার এবং মহাদেব মিষ্টান্ন ভান্ডার কারখানা।

ব্রাহ্মণবাড়িয়ার নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান জানিয়েছেন, দেশে পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ হলে মিষ্টির চাহিদা বেশ বেড়ে যায়। সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে বিধায় একই পরিস্থিতির সৃষ্টি হবে। এ বিষয়টি মাথায় রেখেই অভিযান পরিচালনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৬ এম


এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে দেখা যাচ্ছে পাসের হার ৬২.২৫ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ফলাফল ঘোষণা করেন।

তিনি উল্লেখ করেন, দেশের ১১টি শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। বিশেষ করে, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর সংখ্যা ৩১২টি বলে জানা গেছে।

ঢাকা বোর্ডের পাসের হার ৭১.৬৩ শতাংশ, যেখানে জিপিএ-৫ পেয়েছে ৩৩ হাজার ২৫৩ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৬৩.৬৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন। যশোর বোর্ডে পাসের হার ৬৬.২৭ শতাংশ, যেখানে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন।

কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ, সেখানে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫৯.৪৮ শতাংশ, এবং জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৬০.৩৫ শতাংশ, যেখানে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৭৮ জন।

সিলেট বোর্ডের পাসের হার ৫৮.৩৩ শতাংশ, এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮.০৫ শতাংশ, যেখানে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ, যেখানে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭০০ জন।

গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সে হিসেবে এবারের পাসের হার কমেছে ৬ দশমিক ২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩৫৬ জন কম।

এছাড়া, মাদ্রাসা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, এবং জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন। কারিগরি বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ, যেখানে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%