ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

চিলমারী-রৌমারী নৌপথে ফেরি প্রত্যাহার, অচলাবস্থা


চিলমারী-রৌমারী নৌপথে ফেরি প্রত্যাহার, অচলাবস্থা

কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌপথে, দুই পাড়ে মালবাহী যানবাহনের দীর্ঘ সারি সত্ত্বেও, চলাচলরত দুটি ফেরির মধ্যে একটি ফেরি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮ টার দিকে, চিলমারী ঘাট থেকে ফেরি কুঞ্জলতাকে সার্ভে সনদ নবায়ন ও ডকিং সংস্কারের জন্য নারায়ণগঞ্জে পাঠানো হয়েছে।

নাব্যতা সংকটের অজুহাত দেখিয়ে টানা পাঁচ দিন ফেরি বন্ধ থাকার পর, সদ্য চালু হওয়া এই গুরুত্বপূর্ণ নৌপথ থেকে একটি ফেরি সরিয়ে নেওয়ার কারণে, আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে এই নৌপথ।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মাজারের দানবাক্স ভেঙে টাকা ও মালামাল চুরি, ক্ষতি ১ লাখ ৪৫ হাজার টাকা

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) প্রধান কার্যালয়ের নির্দেশে ফেরিটি প্রত্যাহার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বর্তমানে এই নৌপথে 'কদম' নামে একটি ফেরি থাকলেও, সেটি দিয়ে পুরো রুটে যানবাহনের চাপ সামাল দেওয়া কঠিন হবে বলে মনে করছেন চালক ও সহকারীরা। ইতিমধ্যে চিলমারী ও রৌমারী ঘাটের দুই পাড়ে অন্তত ৪৯টি পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

জানা গেছে, বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র নদে পর্যাপ্ত পানি থাকার পরও 'নাব্যতা সংকট' এর কারণ দেখিয়ে গত ৭ জুলাই থেকে টানা পাঁচ দিন চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরে ১২ জুলাই সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হলেও, দুই দিনের মাথায় চলাচলরত ফেরি কুঞ্জলতাকে ডকিংয়ের জন্য সরিয়ে নেওয়ায় সংকট আরও গভীর হয়েছে।

চিলমারী-রৌমারী নৌপথ উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ নৌপথ। এই পথ ব্যবহার করে কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার যানবাহন জামালপুর-ময়মনসিংহ হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে স্বল্প দূরত্বে যাতায়াত করে। এ নৌপথ ব্যবহার করলে প্রায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার সড়কপথ কমে যায়, ফলে জ্বালানি, সময় ও পরিবহন ব্যয় সাশ্রয় হয়।

আরও পড়ুন: সন্দ্বীপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত

বুড়িমারী থেকে পাথর নিয়ে আসা ট্রাকচালক দুলাল মিয়া জানালেন, আগে দুটি ফেরি চলত। একটি যেত, আরেকটি আসত। এখন শোনা যাচ্ছে একটি ফেরি পাঠিয়ে দেওয়া হয়েছে। একটি ফেরি দিয়ে এত গাড়ি পারাপার সম্ভব নয়। এতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে। এভাবে চললে এই রুট ব্যবহার করাই কঠিন হয়ে যাবে।

বগুড়া থেকে আসা ট্রাকচালক জাহাঙ্গীর হোসেন জানালেন, এই রুটে ফেরি কখন চলে, আর কখন বন্ধ থাকে তা বোঝা যায় না। প্রায়ই নাব্যতার অজুহাতে ফেরি বন্ধ থাকে। এখন আবার একটি ফেরি সরিয়ে নেওয়া হয়েছে। একটি ফেরি দিয়ে এত গাড়ি পারাপার করলে সময় ও খরচ দুটোই বাড়বে, অথচ এই রুট ব্যবহার করি সময় ও জ্বালানি বাঁচানোর কারণে।

আরেক ট্রাকচালক নয়ন মিয়া জানালেন, প্রতিদিন শত শত যানবাহন এই ঘাট ব্যবহার করে। এখানে অন্তত চারটি ফেরি প্রয়োজন। নিয়মিত দুটি ফেরিই চাপ সামলাতে হিমশিম খায়। সেখানে একটি সরিয়ে নেওয়া হলে পুরো নৌপথই মুখ থুবড়ে পড়বে। একটি ফেরি এনে এটি সরিয়ে নেওয়া উচিত ছিল বলে মনে করছেন তিনি।

সংশ্লিষ্টরা জানালেন, ২০২৫ সালের ১৯ নভেম্বর এ নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর চলতি বছরের মে মাসের শেষ সপ্তাহে ফেরি চলাচল পুনরায় শুরু হলেও ঈদুল আজহার সময় আবার সাত দিন বন্ধ থাকে। পরে ২ জুন ফেরি চলাচল চালু হলেও ৭ জুলাই থেকে আবারও বন্ধ হয়ে যায়। সর্বশেষ কুঞ্জলতা ফেরিটিও ডকিংয়ের জন্য প্রত্যাহার করায় এ নৌপথের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার সাপুটিয়া বিলে মাছ ধরতে শত শত নৌকার আগমন, আর্থিক ক্ষতির মুখে ইজারাদার

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারী ফেরি সার্ভিসের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আকিব সোহেল আকাশ জানান, প্রধান কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ফেরি ‘কুঞ্জলতা’ সার্ভে সনদ নবায়ন ও ডকিংয়ের জন্য নারায়ণগঞ্জে পাঠানো হয়েছে। ডকিং শেষে ফেরিটি ফিরতে অন্তত তিন থেকে চার মাস সময় লাগতে পারে। তবে বর্তমানে চিলমারী-রৌমারী নৌপথে যানবাহনের চাপ বেশি থাকায় অতিরিক্ত একটি ফেরির চাহিদা প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রধান ড. খন্দকার মোশাররফ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:১২ পি.এম


বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রধান ড. খন্দকার মোশাররফ

বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং সংসদীয় সম্পৃক্ততাকে আরও সুদৃঢ় এবং সম্প্রসারিত করার লক্ষ্য নিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন এমপিকে চেয়ারপার্সন করে ১০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করা হয়েছে।

নবগঠিত বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের সদস্যরা হলেন- বিএনপির শহিদুল ইসলাম এমপি (ফরিদপুর-৪), হাসান রাজিব প্রধান এমপি (লালমনিরহাট-১), খালেদ হোসেন মাহবুব এমপি (ব্রাহ্মণবাড়ীয়া-৩), শাকিলা ফারজানা এমপি (সংরক্ষিত মহিলা আসন-৮), জাহরাত আদিব চৌধুরী এমপি (সংরক্ষিত মহিলা আসন-২৭), মাহমুদা হাবিবা এমপি (সংরক্ষিত মহিলা আসন-১৩), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ নাজিবুর রহমান এমপি (পাবনা-১) এবং মোসলেহ উদ্দিন ফরিদ এমপি (যশোর-২) ও এনসিপির আবুল হাসানাত এমপি (কুমিল্লা-৪)।

বাংলাদেশ সংসদ সচিবালয়ের সহকারী সচিব ইকবাল বাশার (১৩ জুলাই) স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

নবগঠিত বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারপার্সন, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন একাধিক মেয়াদে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। দুই দেশের সম্পর্কের উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করেছেন। ড. খন্দকার মোশাররফ কুমিল্লা-১ এবং ২ আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং ৩ মেয়াদে বিএনপি সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে রেস্তোরাঁর রান্নাঘরে অভিযান, তিন লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


চট্টগ্রামে রেস্তোরাঁর রান্নাঘরে অভিযান, তিন লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদে অবস্থিত রেস্তোরাঁ ও ফাস্ট ফুড চেইন ‘সাদিয়াস কিচেন’র প্রধান রান্নাঘরে ভ্রাম্যমাণ আদালতের একটি অভিযান পরিচালিত হয়েছে, যার ফলে মালিকপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

এ অভিযান মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা কর্তৃক পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম কার্যালয়ের অফিসার ফরহানুল ইসলামসহ মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সিএমপির একটি টিম।

অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত ‘সাদিয়াস কিচেন’-এ মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশ দেখতে পায়। সেখানে পচা ডিম ও ব্রেডক্রাম্প ব্যবহার করা হচ্ছিল এবং ফ্রিজে উচ্ছিষ্টের সঙ্গে মুরগির মাংস ও খোলা অবস্থায় দই সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া, প্রক্রিয়াকরণ কেন্দ্রের মধ্যে ইঁদুর, তেলাপোকা ও মশা-মাছির উপদ্রবের পাশাপাশি খোলা ড্রেনেজসহ নানা অসঙ্গতি লক্ষ্য করা যায়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অনিবন্ধিত (মেয়াদোত্তীর্ণ নিবন্ধন) উপায়ে খাদ্যদ্রব্য উৎপাদনের মতো নানা অনিয়ম ধরা পড়ে। এসব কারণে সাদিয়াস কিচেনের মালিকপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা বলেন, ‘অভিযানের সময় নানা অনিয়ম পাওয়ার কারণে তিন লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং তা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রোয়েশিয়ার নতুন কোচ স্লাভেন বিলিচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


ক্রোয়েশিয়ার নতুন কোচ স্লাভেন বিলিচ

ক্রোয়েশিয়ার জাতীয় দলের নতুন কোচ হিসেবে স্লাভেন বিলিচকে নিয়োগ দিয়েছে ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন।

ফিফা বিশ্বকাপে পর্তুগালের কাছে লজ্জাজনক পরাজয়ের পর জ্লাতকো দালিচ কোচের পদ ছেড়েছেন। দালিচের বিদায়ের সঙ্গে সঙ্গেই ক্রোয়েশিয়ার কোচ হিসেবে পুরানো মুখ স্লাভেন বিলিচকে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্লাভেন বিলিচ আগে ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ক্রোয়েশিয়া জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। ওই সময়ে তিনি ৬৫ ম্যাচে ৪২ জয়, ১৫ ড্র এবং ৮টি হার নিয়েছিলেন। সেই পরিসংখ্যান অনুযায়ী, দালিচের তুলনায় বিলিচের জয়ের হার ছিল বেশি।

বিলিচের আগের মেয়াদে ২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে ক্রোয়েশিয়া বড় সাফল্য পেয়েছিল। সে সময় দলটি কোয়ার্টার ফাইনালে উঠেছিল, কিন্তু শেষ আটের লড়াইয়ে তুরস্কের কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নিতে হয়েছিল ক্রোয়েশিয়াকে।

কোচিং করানোর বিশাল অভিজ্ঞতা রয়েছে বিলিচের, ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যাম, ওয়েস্ট ব্রোমউইচ অ্যালবিয়ান এবং ওয়াটফোর্ডের মতো ক্লাবেও তিনি কোচ হিসেবে কাজ করেছেন।

জাতীয় দলের দায়িত্ব ফিরে পেয়ে আত্মবিশ্বাসী বিলিচ। তিনি বলেছেন, "২০০৬ সালের তুলনায় এবার আরও পরিপক্ব ও অভিজ্ঞ কোচ হিসেবে এই চ্যালেঞ্জ গ্রহণ করছি। ক্রোয়েশিয়াকে আবারও শক্তিশালী, সাহসী ও সফল দল হিসেবে গড়ে তোলার ইচ্ছা আমার আগের মতোই আছে। আমাদের প্রধান লক্ষ্য ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপে ভালো ফল করা।"

তবে বিলিচের সামনে চ্যালেঞ্জ কম নয়। কারণ জ্লাতকো দালিচের অধীনে ক্রোয়েশিয়া নিজেদের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা সময় কাটিয়েছে। দালিচের নেতৃত্বে ২০১৮ বিশ্বকাপে রানার্সআপ এবং ২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছেছিল ক্রোয়েশিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কীর্তনখোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার জব্দ ও এক লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


কীর্তনখোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার জব্দ ও এক লাখ টাকা জরিমানা

বরিশালের কালিজিরা সংলগ্ন কীর্তনখোলা নদীতে একটি অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বাংলাদেশ কোস্ট গার্ড একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করেছে। একই সঙ্গে এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পরে, ভ্রাম্যমাণ আদালত ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বরিশাল স্টেশনের সদস্যরা কীর্তনখোলা নদীতে অভিযান চালান। অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে আটকের সময় চারজনকে গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কলাকোপা এলাকার মো. জাফর (৩০), নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর রশিদ এলাকার মো. আব্দুল হাকিম (২৫), ভোলা সদর উপজেলার ডাইয়া গ্রামের মো. মুমিন (১৮) এবং মো. রাকিব (১৮)।

পরে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন। এছাড়া, আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নিয়ে ড্রেজার ও বাল্কহেডসহ ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, নদীতীরবর্তী ফসলি জমি এবং বসতভিটা রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভবিষ্যতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%