০৯:৫৯ এম
গৌতম গম্ভীরের অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরও ভারতের সময়টা ভালো যাচ্ছে না। কোনো সংস্করণেই ধারাবাহিকতা নেই। এই সাবেক বাঁহাতি ওপেনারের অধীনে টেস্টের অবস্থা আরও খারাপ হয়ে দাঁড়িয়েছে।
ঘরের মাঠে দীর্ঘ সংস্করণে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার কাছে ভারত হেরেছে। অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথম ম্যাচ জয়ের পরেও অধিনায়ক শুবমান গিলের নেতৃত্বাধীন দলটি নাকানিচুবানি খেয়েছে। পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজে তারা ৩-১ ব্যবধানে হারের শিকার হয়েছে।
সম্প্রতি ভারতের সীমিত সংস্করণ দলের ছন্দও নেই। জিম্বাবুয়েকে টি-টোয়েন্টি সিরিজে হারালেও একই সংস্করণে তারা আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছে। ইংলিশদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও হারার ফলে গম্ভীরের দলের অবস্থান দুর্বল হয়েছে। এতে করে স্বাভাবিকভাবেই কোচের চেয়ারটি নড়বড়ে হয়ে পড়েছে।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
এছাড়াও, সিনিয়র ক্রিকেটারদের অসন্তোষ যোগ হয়েছে। মাঠের বাইরে সাবেক ক্রিকেটাররাও অনেকদিন ধরেই সমালোচনা করছেন। সব মিলিয়ে গম্ভীর চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন, এমনটাই জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।
শুরুতে বোর্ড তাকে সমর্থন করলেও বর্তমানে বোর্ড কর্তাদের পক্ষ থেকে গম্ভীরের পিঠে হাত নেই। ৪৪ বছর বয়সী এই কোচের ওপর আস্থা হারিয়েছে তারা। বোর্ডের ছায়া ধীরে ধীরে তার মাথার ওপর থেকে সরতে শুরু করেছে এবং সিনিয়র ক্রিকেটাররাও সময়টা বেছে নিয়েছেন গম্ভীরের প্রতি অভিযোগ জানাতে।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, ড্রেসিংরুমে গম্ভীরের আচরণ ও কোচিং ধরন নিয়ে সিনিয়র ক্রিকেটাররা বোর্ডের কাছে নালিশ করেছেন। এমনকি বোর্ডের বাইরে পূর্বসূরিদের কাছেও অভিযোগ জানিয়েছেন সিনিয়ররা, এতে করে গম্ভীরের পায়ের নিচের শক্ত মাটি অনেকটাই সরে গেছে।
এখন গম্ভীর লিটমাস পরীক্ষার মুখে পড়েছেন। চলতি মাসে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্টের সিরিজ খেলবে। এই সিরিজে হারলে তাঁর পদ থাকবে না বলে শোনা যাচ্ছে।
আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন