১০:০৮ এম
বাংলা চলচ্চিত্রের সার্বিক উন্নয়ন এবং শিল্পের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে দেশের চলচ্চিত্র-সংশ্লিষ্ট ১৯টি সংগঠন একত্রিত হয়ে একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে। স্লোগান ‘ঐক্যে শক্তি, সৃজনে সমৃদ্ধি’ সামনে রেখে গঠিত এই প্ল্যাটফর্মের নাম রাখা হয়েছে ‘উনিশ সংগঠন’।
সোমবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৭ নম্বর ফ্লোরে নবগঠিত ‘উনিশ সংগঠন’-এর ৪৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই কমিটিতে চিত্রনায়ক হেলাল খানকে আহ্বায়ক এবং শিবা সানুকে সদস্যসচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি নবগঠিত এই প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী।
দায়িত্ব গ্রহণের পর জয় চৌধুরী তার প্রতিক্রিয়ায় বলেন, ১৯টি সংগঠনের নেতাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁকে এই দায়িত্বের জন্য উপযুক্ত মনে করে মুখপাত্র নির্বাচিত করায় তিনি সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করবেন এবং এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
আরও পড়ুন: সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ২২ হাজার যাত্রী ভোগান্তিতে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন