১০:১৯ পি.এম
প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ছাত্রদল, যুবদল এবং বিএনপির একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে।
প্রতিনিধিদলের এই সফরের প্রেক্ষিতে মঙ্গলবার (৩ জুন) ঢাকায় চীনা দূতাবাসের তরফ থেকে একটি সংবর্ধনা আয়োজন করা হয়।
এতে জানা গেছে যে, প্রতিনিধিদলটি ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চীনের ঐতিহাসিক শহর চংকিং এবং অর্থনৈতিক কেন্দ্র সাংহাই সফর করবে।
আরও পড়ুন: বিকালে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত হবে
এই সফরের সময় তারা চীনের উৎপাদনশীল শক্তির উন্নয়ন, আধুনিক উন্নয়নের কৌশল, উচ্চ পর্যায়ের অর্থনৈতিক উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করার সুযোগ পাবে।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ডাকসু ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম, ডাকসু ছাত্রদলের জি এস প্রার্থী তানভীর বারি হামিম, জাকসু ভিপি আবিদুর রশিদ জিতু, চকসু এ জি এস তৌফিকসহ মোট ২০ জন সদস্য।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, সংসদ সদস্য জেবা আমিনা খান এবং প্রতিনিধিদলের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জামায়াত আমির: ১৫ আগস্ট সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনবিপ্লব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন