ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

তৃতীয় প্রান্তিকে ফ্রান্সের জিডিপি ০.২ শতাংশ হ্রাস


তৃতীয় প্রান্তিকে ফ্রান্সের জিডিপি ০.২ শতাংশ হ্রাস

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : ফ্রান্সের জিডিপি পূর্বাভাসের চেয়ে বেশি হ্রাস পেয়েছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) আগের প্রান্তিকের তুলনায় ০.২ শতাংশ কমে গেছে। শুক্রবার এই তথ্য প্রকাশ করেছে দেশটির জাতীয় পরিসংখ্যান সংস্থা।

অর্থনৈতিক প্রবৃদ্ধির এই নিম্নমুখী প্রবণতা সরকারের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে, কারণ পুরো বছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। একই সময়ে বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে ব্যয় ব্যাপকভাবে কমানোর পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার।

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ফ্রান্সের জাতীয় পরিসংখ্যান সংস্থা ইনসির প্রাথমিক পূর্বাভাসে তৃতীয় প্রান্তিকে জিডিপি ০.১ শতাংশ কমতে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে চূড়ান্ত হিসাবে দেখা গেছে, এটি ০.২ শতাংশে নেমে এসেছে। এর ফলে ইউরোজোনের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে টানা তৃতীয় প্রান্তিকেও প্রবৃদ্ধির স্থবিরতা অব্যাহত রইল।

আরও পড়ুন: বেলুচিস্তানে পাকিস্তানি সেনার অভিযানে ভারত সমর্থিত ১২ সন্ত্রাসী নিহত

চলতি বছরের প্রথম প্রান্তিকে ফ্রান্সের অর্থনীতি ০.২ শতাংশ সংকুচিত হয়েছিল, এবং দ্বিতীয় প্রান্তিকে কোনো প্রবৃদ্ধি দেখা যায়নি। ইনসির তথ্য অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ ০.৯ শতাংশ কমে যাওয়ার ফলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। একই সময়ে ভোক্তাদের ব্যয়েও কোনো পরিবর্তন দেখা যায়নি।

বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে চলতি বছরে ফ্রান্সের অর্থনৈতিক প্রবৃদ্ধি মাত্র ০.১ শতাংশে সীমাবদ্ধ থাকতে পারে, যা সরকারের নির্ধারিত ০.৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম। অর্থনীতিবিদদের পাশাপাশি ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকও সরকারের এই লক্ষ্যমাত্রা নিয়ে সংশয় প্রকাশ করেছে।

অর্থমন্ত্রী রোলান্ড লেস্কুর গত অক্টোবরের শেষ দিকে সতর্ক করে বলেছিলেন, ২০২৭ সালের বাজেট থেকে কয়েকশ কোটি ইউরো ব্যয় কমাতে না পারলে দেশটির অর্থনীতি বড় ধরনের সংকটের সম্মুখীন হতে পারে।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত সীমার অনেক ওপরে থাকা ফ্রান্সের বিপুল সরকারি ঋণ ও বাজেট ঘাটতি নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির সরকারি বন্ডের সুদের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আরও পড়ুন: পাকিস্তানকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে সময় কাটালেন তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে সময় কাটালেন তারেক রহমান

শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে, তাদের খোঁজখবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহিত করতে ব্যতিক্রমী সময় কাটান প্রধানমন্ত্রী তারেক রহমান। জুমার নামাজ শেষে তিনি শিশুদের সঙ্গে কথা বলেন। তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেওয়ার পাশাপাশি, খেলাধুলা করছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।

শুক্রবার রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটানোর সময়, প্রধানমন্ত্রী তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন। শিশুদের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে, তিনি জানতে চান সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না এবং কেউ বাদ পড়ছে কি না।

এছাড়া, প্রধানমন্ত্রী শিশুদের পরামর্শ দেন নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার জন্য। তিনি বলেন, একজনের খেলার সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করতে হবে।

এর মাধ্যমে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং নিজেদের আনন্দ ও সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই ছাত্রীকে পালিয়ে বিয়ের পর এবার আরেক ছাত্রীকে নিয়ে পালালেন শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


দুই ছাত্রীকে পালিয়ে বিয়ের পর এবার আরেক ছাত্রীকে নিয়ে পালালেন শিক্ষক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় প্রাইভেট শিক্ষক মো. রাজিব হোসেন (৩৮) ফরিদপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) হাতে আটক হয়েছেন। অভিযানে ভুক্তভোগী ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এসআরবি-১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। রাজিব হোসেনের বিরুদ্ধে এর আগেও একই কায়দায় আরো দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ফরিদপুর কোতোয়ালি থানার বাখুন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে যৌথ বাহিনী রাজিব হোসেনকে আটক করে। এর কিছুক্ষণ পর একই থানার টেপাখেলা বাজার এলাকা থেকে ওই ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তার রাজিব সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কাঁঠালতলা গ্রামের আল মামুনের ছেলে। তিনি স্থানীয় ‘অধ্যায়ন একাডেমি’ নামের একটি প্রাইভেট কোচিং সেন্টারের পরিচালক।

গত ৪ নভেম্বর স্কুলে নির্বাচনি পরীক্ষা দিতে বাসা থেকে বের হয়েছিল দশম শ্রেণির ওই শিক্ষার্থী। পরীক্ষা শেষে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন এবং জানতে পারেন, প্রাইভেট শিক্ষক রাজিব হোসেন তাকে ফুঁসলিয়ে নিয়ে গেছেন। এই ঘটনার পর ৫ নভেম্বর রাজিব হোসেন ও তার মা রোজি খাতুনকে অভিযুক্ত করে উল্লাপাড়া থানায় অপহরণের মামলা দায়ের করেন ওই ছাত্রীর মা।

এজাহারে অভিযোগে আরো বলা হয়, এর আগেও রাজিব তার দুই ছাত্রীকে একই উপায়ে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। পরে তাদের বিয়ে করলেও কয়েক মাসের ব্যবধানে দুজনকেই ডিভোর্স দেন তিনি। বর্তমানে তার ঘরে একজন স্ত্রী রয়েছেন।

এসআরবি-১২ জানায়, গ্রেপ্তার আসামিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজাদপুরে নিখোঁজ ৩ মাদ্রাসাছাত্রী উদ্ধার শাহজাদপুর থানা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রাসেল সরকার ( স্টাফ রিপোর্টার)

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


শাহজাদপুরে নিখোঁজ ৩ মাদ্রাসাছাত্রী উদ্ধার শাহজাদপুর থানা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া তিন মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

উদ্ধার হওয়া তিনজন হলো—হরিরামপুর গ্রামের মোছা. মনিজা খাতুন (১৫), মোছা. সালমিদা (১৩) ও মোছা. কাতেমা (১৩)। তারা শাহজাদপুর থানাধীন একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, গত ২৬ নভেম্বর সকাল ১০টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে তিনজন নিজ নিজ বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে তাদের অভিভাবকরা শাহজাদপুর থানায় এসে অভিযোগ করেন। এ ঘটনায় থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পুলিশের তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় শাহজাদপুর থানাধীন নগরডালা গ্রামে অবস্থান শনাক্ত করে তিন কিশোরীকে উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া কিশোরীরা জানায়, তারা প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে এসেছিল। পরবর্তীতে তাদের প্রেমিকদের সঙ্গে নিয়ে অজানা পথে চলে যাওয়ার পরিকল্পনা ছিল বলেও তারা জানায়। তবে প্রেমিকদের সুনির্দিষ্ট ঠিকানা তারা জানে না বলে পুলিশকে জানিয়েছে।
শাহজাদপুর থানার পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল মো. হাফিজুর রহমান ও অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের দিকনির্দেশনায় এবং তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. এরশাদুল হকের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, নিখোঁজ কিশোরীদের নিশ্চিত বিপদ থেকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দিতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেজুর গুড়ের ভাপা পিঠা তৈরির সহজ রেসিপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


খেজুর গুড়ের ভাপা পিঠা তৈরির সহজ রেসিপি

শীতের আগমন ঘটলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা তৈরির জন্য প্রস্তুতি শুরু হয়। সবাই শীতের শীতল আবহাওয়ায় গরম, ধোঁয়া ওঠা পিঠার স্বাদ গ্রহণ করতে চান। বিভিন্ন ধরনের পিঠার মধ্যে একটি বিশেষ পিঠা হলো ভাপা পিঠা।

নরম ও তুলতুলে ভাপা পিঠা তৈরি করতে প্রয়োজন চালের গুঁড়া, খেজুরের গুড় এবং কোরানো নারকেলের সঠিক পরিমাণ। যারা পিঠাটি তৈরির সময় পরিমাপ নিয়ে বিভ্রান্ত হন, তারা খেজুর গুড়ের ভাপা পিঠা তৈরির সহজ রেসিপিটি একবার দেখে নিতে পারেন।

প্রয়োজনীয় উপকরণ

• চালের গুঁড়া: ৪ কাপ (প্রায় ৫০০ গ্রাম, আতপ বা সেদ্ধ চালের মিহি গুঁড়া)

• খেজুরের পাটালি গুড়: ১ কাপ (কুচি করা)

• কোরানো নারকেল: ১ কাপ

• লবণ: স্বাদমতো

• পানি: পরিমাণমতো (চালের গুঁড়া ঝরঝরে করে ভেজানোর জন্য)

• অতিরিক্ত যা লাগবে: পাতলা সুতি কাপড় (বা নেটের টুকরো) ও ছোট বাটি/হাঁড়ি

যেভাবে তৈরি করবেন

১. চালের গুঁড়া প্রস্তুত করা

• প্রথমে চালের গুঁড়ায় সামান্য লবণ মিশিয়ে অল্প অল্প করে পানি ছিটিয়ে দিন।

• হাত দিয়ে ভালোভাবে ঝুরঝুরে করে মেখে নিন যাতে দলা না পাকায়।

• মুঠো করলে দলা বাঁধবে, আবার চাপ দিলে ভেঙে ঝুরঝুরে হয়ে যাবে—এমন অবস্থায় রাখতে হবে।

• এরপর চালনি দিয়ে চেলে নিন, যাতে পিঠা একদম নরম ও মসৃণ হয়।

২. পিঠায় পুর ভরা

• ছোট বাটির তলায় সামান্য চালের গুঁড়া ছড়িয়ে দিন।

• তার ওপর এক চামচ কুচি করা গুড় ও কোরানো নারকেল দিন।

• ওপরে আবার চালের গুঁড়া দিয়ে হালকা হাতে সমান করে দিন (চেপে বসাবেন না, তাহলে পিঠা শক্ত হতে পারে)।

৩. ভাপে সেদ্ধ করা

• হাঁড়িতে পানি ফুটিয়ে তার ওপর ভাপা পিঠার ছিদ্রযুক্ত ঢাকনা বা পাত্র বসান।

• বাটির ওপর পাতলা ভেজা সুতি কাপড় বিছিয়ে বাটি উল্টে ছিদ্রের ওপর রাখুন।

• আলতো করে বাটি তুলে নিয়ে কাপড় দিয়ে পিঠা ঢেকে দিন।

• ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ৩ থেকে ৪ মিনিট ভাপে সেদ্ধ করুন।

• পিঠা সেদ্ধ হয়ে গেলে কাপড়সহ তুলে গরম গরম পরিবেশন করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%