ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

দেশের ৮ অঞ্চলে রাতে ঝড়ো বৃষ্টির পূর্বাভাস


দেশের ৮ অঞ্চলে রাতে ঝড়ো বৃষ্টির পূর্বাভাস

 

ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে এ সময়।

বুধবার (২২ জুলাই) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে এ তথ্য।

আরও পড়ুন: রূপগঞ্জে কম্প্রেসার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ, একজনের অবস্থা আশঙ্কাজনক

পূর্বাভাস অনুযায়ী, এদিন দিবাগত রাত ১টার মধ্যে ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের পৃথক আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমি বায়ু দক্ষিণাঞ্চলে সক্রিয় ও বাংলাদেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এই মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরও পড়ুন: আগারগাঁও মেট্রো স্টেশন ও ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

এর একটি বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত।

এর প্রভাবে আগামীকাল সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসাথে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে ৯ দফা নির্দেশনা, দুই সপ্তাহে প্রতিবেদন দাখিলের নির্দেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: সর্বশেষ পরিস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: সর্বশেষ পরিস্থিতি

 যুক্তরাষ্ট্র এবং ইরান পরস্পরের ওপর মঙ্গলবার নতুন করে হামলা চালিয়েছে। তেহরান তাদের পক্ষ থেকে আরও ‘দৃঢ় ও শক্তিশালী’ হামলার হুঁশিয়ারি দিয়েছে।

এদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরবের বন্দর অবরোধের ঘোষণায় সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবারের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হলো:

-ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা-

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ তীব্রতর হওয়ার মধ্যে মঙ্গলবার রাতে টানা ১১তম দিনের মতো ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা সম্পন্ন করেছে মার্কিন বাহিনী।

সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি দেওয়ার সক্ষমতা আরও দুর্বল করতে, ইরানের সামরিক অবকাঠামোতে হামলা চালানো হয়েছে।

-লেবাননকে সহায়তার প্রতিশ্রুতি ট্রাম্পের-

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি ইরান-সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ ও ইসরাইলের সঙ্গে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় লেবাননকে সহায়তার প্রতিশ্রুতি দেন।

লেবাননের প্রেসিডেন্সির প্রকাশিত বৈঠকের সারসংক্ষেপে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট আউন লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।’ বৈঠকের পর ট্রাম্প জানান, লেবাননে মার্কিন বিমান সংস্থাগুলোর সরাসরি ফ্লাইট পুনরায় চালুর অনুমোদন দেবেন তিনি।

১৯৮৫ সালে মার্কিন যাত্রীবাহী একটি টিডব্লিউএ উড়োজাহরণ লেবাননের ইসলামপন্থীদের ছিনতাইয়ের পর থেকে এসব ফ্লাইট বন্ধ রয়েছে।

-যুক্তরাষ্ট্রের যুদ্ধ ব্যয় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার-

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, ইরান যুদ্ধ বাবদ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার। মে মাসের মাঝামাঝি এ ব্যয়ের পূর্ববর্তী হিসাব ছিল প্রায় ২৯ বিলিয়ন ডলার।

মঙ্গলবার কংগ্রেসের শুনানিতে আইনপ্রণেতাদের তিনি বলেন, ‘আজ পর্যন্ত আমাদের হিসাব অনুযায়ী ব্যয় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার।’ এ সময় তিনি পেন্টাগনের জন্য অতিরিক্ত ৬৭ বিলিয়ন ডলার বরাদ্দের অনুরোধের পক্ষে যুক্তি তুলে ধরেন।

- ইরানে হামলা শেষ হয়নি: ট্রাম্প-

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা অব্যাহত রাখবে। তিনি দাবি করেন, বর্তমান ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে, ইরানের দুই দশক বা তারও বেশি সময় লাগবে।

লেবাননের প্রেসিডেন্ট আউনের সঙ্গে বৈঠকের সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা যদি এখনই চলে যাই, তাহলে ইরানের পুনর্গঠনে ২০ থেকে ২৫ বছর লেগে যাবে। তবে আমরা এখনো শেষ করিনি, আমরা এখনই যাচ্ছি না।’

- হুথিদের সতর্ক করলেন ট্রাম্প -

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বন্দর অবরোধের হুমকি বাস্তবায়ন করলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ট্রাম্প।

তিনি বলেন, ‘এমন কিছু ঘটলে আমরা তার ব্যবস্থা নেব।’

- সংযমের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর-

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সংঘাতে জড়িত সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, শরিফ ‘সব পক্ষকে সংযম প্রদর্শন ও অঞ্চলকে আরও অস্থিতিশীল করতে পারে, এমন পদক্ষেপ থেকে বিরত থাকার’ আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, তিনি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনিকে জানিয়েছেন, পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা অব্যাহত রাখবে।

- ইরানের হামলার নিন্দা কুয়েতের -

কুয়েত জানিয়েছে, সোমবার ইরান দেশটির কয়েকটি বিদ্যুৎকেন্দ্র ও সমুদ্রের পানি লবণমুক্তকরণ কেন্দ্রে হামলা চালালে এতে আগুন লেগে যায়। টানা চার দিনের মধ্যে এটি ছিল এ ধরণের চতুর্থ হামলা।

-ইরানের হামলা প্রতিহতের দাবি বাহরাইনের-

বাহরাইন জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী ইরানের সর্বশেষ হামলা প্রতিহত করেছে। এর পরই দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক বিবৃতিতে জানায়, ‘সাইরেন বাজানো হয়েছে। নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার ও নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।’

- হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী জাহাজ আটকে দিল ইরান-

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা ‘নিয়ম না মানা’ দুটি তেলবাহী জাহাজকে তারা থামিয়ে দিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, জাহাজ দুটিতে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক অগ্নিকাণ্ডের পর সেগুলোকে থামানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চেলসিতে যোগ দিয়ে ইতিহাস গড়লেন রজার্স

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


চেলসিতে যোগ দিয়ে ইতিহাস গড়লেন রজার্স

মরগান রজার্স চেলসির সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছেন। চেলসির ওয়েবসাইট থেকে নেওয়া একটি ছবিতে এ বিষয়টি দেখা যায়।

রেকর্ড ট্রান্সফার ফি’তে ইংল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার মরগান রজার্স অ্যাস্টন ভিলা থেকে চেলসিতে যোগ দিয়েছেন। চেলসি নিশ্চিত করেছে ১১৭ মিলিয়ন পাউন্ডের এই চুক্তির বিষয়টি।

এই দলবদলের ফলে ব্রিটিশ ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হওয়ার গৌরব তিনি অর্জন করেছেন। মরগান রজার্স স্ট্যামফোর্ড ব্রিজে ব্লুজদের সাথে একটি দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষর করেছেন, যার মেয়াদকাল ৬ বছর এবং আরও ১ বছর বাড়ানোর সুযোগ রয়েছে।

এটি তার সঙ্গে চলতি গ্রীষ্মে ম্যানচেস্টার সিটিতে ১১৬ মিলিয়ন পাউন্ডে যোগ দেওয়া এলিয়ট অ্যান্ডারসনের গড়া রেকর্ডটি ভেঙে দিয়েছে। রজার্স সোমবার দেশে ফিরে গিয়ে বিশ্বকাপের পর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেছেন।

রজার্স এ সম্পর্কে বলেন, “আমি খুবই উত্তেজিত। আমার জন্য লন্ডনের সবচেয়ে বড় ক্লাব চেলসি। ছোটবেলা থেকেই আমি এই ক্লাবের সমর্থক। নতুন ম্যানেজারের অধীনে চেলসির ভবিষ্যত পরিকল্পনার সাথে কাজ করতে আমি মুখিয়ে আছি। এখাকার খেলোয়াড়রা বেশ প্রতিভাবан। এজন্যই আমি এখানে খেলতে এসেছি।”

এখন চেলসির ইতিহাসে রজার্স সবচেয়ে দামী ফুটবলার। এর আগে ২০২৩ সালে বেনফিকা থেকে ১০৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এনজো ফার্নান্দেজকে দলে নেওয়ার পর সেটি ছিল সর্বাধিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুজন রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুজন রিমান্ডে

রাজধানীর গাবতলীতে অবস্থিত ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনধিকার প্রবেশ, ভাঙচুর ও চুরির অভিযোগে করা মামলায় ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মকবুল আহমেদ খান (৭৫) ও তার ব্যক্তিগত সহকারী নিছার উদ্দীন আকাশের (৩৬) তিন দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালত এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার পরিদর্শক মো. নাজমুল হাসান আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে আসামিরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের গাবতলী ক্যাম্পাসের প্রথম ও দ্বিতীয় তলায় অনধিকার প্রবেশ করেন।

রাষ্ট্রপতি কর্তৃক জারীকৃত প্রজ্ঞাপন উপেক্ষা করে আসামিরা সরকার কর্তৃক নিয়োগকৃত বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরদের কক্ষে প্রবেশে বাধা দেন এবং তাণ্ডব চালান।

অভিযোগে আরো বলা হয়, আসামিরা অফিসের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করেন। এ সময় আলমারিতে রক্ষিত ১৫ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ফাইলপত্র, হিসাব শাখার কাগজপত্র ও রেজিস্ট্রারের ট্র্যাজারার দপ্তরের স্পর্শকাতর নথিপত্র চুরি করে নিয়ে যায়। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তিকর তথ্য ও রাষ্ট্রবিরোধী বক্তব্য ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগও আনা হয়েছে।

এই ঘটনায় মো. রাফিউল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে দারুস সালাম থানায় মামলাটি করেন। মামলা করার পর বুধবার ভোররাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে প্রধান আসামি ড. মকবুল আহমেদ খানকে এবং গাবতলী এলাকা থেকে নিছার উদ্দীন আকাশকে গ্রেপ্তার করে পুলিশ।

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, ঘটনার মূল রহস্য উদঘাটন, চুরি হওয়া টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার এবং মামলার অন্যান্য পলাতক আসামিদের অবস্থান শনাক্ত করার জন্য আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

এ বিষয়ে উল্লেখ্য, গ্রেপ্তার ড. মকবুল আহমেদ খানের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় আরো দুটি মামলা চলমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উচ্চ আমদানি নির্ভর পণ্য রপ্তানিকারকদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


উচ্চ আমদানি নির্ভর পণ্য রপ্তানিকারকদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

বাংলাদেশ ব্যাংক উচ্চ আমদানি নির্ভর পণ্য রপ্তানিকারকদের জন্য এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবে বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সীমা দ্বিগুণ করেছে।

এখন থেকে এসব রপ্তানিকারকরা দেশে প্রত্যাবাসিত এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্যের ১৫ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা ইআরকিউ হিসাবে সংরক্ষণ করতে পারবেন। ২০২৫ সালের ৩১ জুলাইয়ে জারি করা সার্কুলারে এই সীমা ছিল ৭ দশমিক ৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি-১) বুধবার এক সার্কুলার জারি করেছে যা দেশের সব অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের (অথরাইজড ডিলার) প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ৩১ জুলাই জারি করা বৈদেশিক মুদ্রা সার্কুলার নং-৩১-এর অনুচ্ছেদ ৭৬(১)-এর সংশোধন অনুযায়ী উচ্চ আমদানি-নির্ভর পণ্য রপ্তানিকারকদের জন্য নতুন এ সুবিধা কার্যকর করা হয়েছে।

তবে, ইআরকিউ হিসাব পরিচালনা সংক্রান্ত বৈদেশিক মুদ্রা সার্কুলার নং-৩১-এর অনুচ্ছেদ ৭৬-এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলেও সার্কুলারে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করেছে, নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং সব অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংককে সংশ্লিষ্ট গ্রাহকদের বিষয়টি দ্রুত অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%