০৪:৫১ পি.এম
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর অভিযোগ করেছেন যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির জুলাইয়ে নাম বিভিন্ন প্ল্যাটফর্ম খুলে মব করাচ্ছে। তার মতে, জামায়াত-শিবির এই কর্মকাণ্ডগুলো ৫ আগস্টের পর থেকে পরিচালনা করছে।
আজ রবিবার, তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এই দাবি তুলে ধরেন। পোস্টের মাধ্যমে তিনি, বিশ্বকবি রবীন্দ্রনাথের ছবিতে চুনকালির মতো সাম্প্রদায়িক জামায়াতের অপকর্ম রুখে দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, "বিশ্বকবি রবীন্দ্রনাথের ছবিতে চুনকালির মতো সাম্প্রদায়িক জামাতি অপকর্ম রুখে দাঁড়ান। ৫ আগস্টের পর থেকে জামায়াত-শিবির জুলাইয়ে নাম বিভিন্ন প্ল্যাটফর্ম খুলে এসব মব ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড করাচ্ছে।"
আরও পড়ুন: মুম্বাইয়ে বাংলাদেশি স্ত্রী সোনিয়া খাতুনকে হত্যা: স্বামী রঞ্জিত গ্রেপ্তার
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় গতকাল চারজনকে আটক করা হয়েছে। আজ রবিবার রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
আটক হওয়া ব্যক্তিরা হলেন আ এন এম আয়াশ (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন