১২:০৩ পি.এম
রাজধানীর হাতিরঝিলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আনসার মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২০ জুন) সকালে হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করার পর তিনি এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘হাতিরঝিলে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এখানে ঢাকা মহানগর পরিকল্পনা কর্তৃপক্ষের (রাজউক) পক্ষ থেকে আনসার নিয়োগ দেয়া হবে।’
আরও পড়ুন: ঈশ্বরদীতে জমি বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবি
তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে রাজধানীর হাতিরঝিলকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে জানান মীর শাহে আলম।
এ সময় হাতিরঝিলের আলোকসজ্জা এবং সৌন্দর্যবর্ধন নিয়েও কাজ করা হবে বলে জানান রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
তিনি বলেন, ‘হাতিরঝিল পরিচ্ছন্নতা কাজ দ্রুত করতে হবে। এজন্য এক সপ্তাহ সময় দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দরকার হলে আরও লোকবল নিয়ে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে।’
হাতিরঝিলে সুয়ারেজ লাইন এবং ভাসমান ময়লা যাতে না থাকে এ নিয়ে কাজ চলছে বলেও জানান রাজউক চেয়ারম্যান।
আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন