প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকার গঠনের পর প্রথমবারের মতো বিদেশ সফরের জন্য যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের মধ্যে চীন সফরে ঢাকা আশা করছে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে।
শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন সচিব আসাদ আলম সিয়াম।
সফর প্রসঙ্গে পররাষ্ট্র সচিব জানালেন, চীন সফরে ঢাকা দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রত্যাশা করছে। সেখানে চীনের প্রধানমন্ত্রী সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এছাড়া চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের গ্লোবাল ইনিশিয়েটিভগুলোর প্রতি ঢাকা স্বাগত জানাবে। সফরের পর অংশ নেয়ার বিষয়ে জানানো সম্ভব হবে বলেও জানান সচিব।
সফরের সময় তিস্তা মহাপরিকল্পনাসহ বাংলাদেশের নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হওয়ার কথা থাকছে।
অন্যদিকে, মালয়েশিয়া সফরে সেখানে বাংলাদেশের শ্রমবাজারে আরও বেশি শ্রমিক প্রবেশের সুযোগ তৈরি করার চেষ্টা করা হবে। তবে, তাদের দেশটির নিজস্ব রিভিউ শেষ হওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।
এছাড়া আসিয়ানের সদস্য হওয়ার প্রয়াসে মালয়েশিয়াকে বাংলাদেশ সমর্থন জানাতে অনুরোধ করবে বলেও জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দেশের প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পাশাপাশি মালয়েশিয়ার বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
ফেব্রুয়ারির নির্বাচনে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন তারেক রহমান। এতে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরের জন্য ভারত ও চীনকে এড়িয়ে তৃতীয় দেশ বেছে নেয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে। পরিকল্পনা অনুযায়ী, প্রধানমন্ত্রী ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফরে থাকবেন। এরপর ২৩ জুন কুয়ালালামপুর থেকেই বেইজিংয়ে যাবেন এবং ২৬ জুন তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন