ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

'আমি ইতিহাসের সেরা ফুটবলার' : রোনালদো


ক্রিস্টিয়ানো রোনালদো নিজেকে ইতিহাসের সর্বকালের সেরা এবং সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার হিসেবে বিবেচনা করেন। পর্তুগিজ এই তারকা লিওনেল মেসি, পেলে কিংবা দিয়েগো ম্যারাদোনার ভক্তদের পছন্দকে সম্মান করেন। তবে, নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে তার মনে কোনো সন্দেহ নেই।

সম্প্রতি সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে রোনালদো উল্লেখ করেন, মানুষ তার বর্তমান ফর্ম এবং গোলের রেকর্ডকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না। ক্লাব ও জাতীয় দলের হয়ে ১ হাজার ৩৩৭ ম্যাচে তার গোলসংখ্যা ৯৮০। হাজার গোলের মাইলফলক ছোঁয়ার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, লক্ষ্য পূরণ হলে সেটি হবে দারুণ অর্জন। তবে, তিনি এ নিয়ে খুব বেশি দূর পর্যন্ত ভাবছেন না।

রোনালদোর এমন মন্তব্যের আগে পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে এসে তিনি বিতর্কে জড়ান। কোচ জর্জ জেজুসের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও তোলেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। এ ঘটনার পর পর্তুগিজ ফুটবল ফেডারেশন তার বিরুদ্ধে শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছে এবং তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন: লিটনকে নিয়ে সুখবর পেল বাংলাদেশ

২০০২ সালে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করা রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো ক্লাবে খেলেছেন। বর্তমানে আল নাসরের এই তারকা পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন। তবে, তার বিশ্বকাপ জেতা হয়নি।

অবসর নিয়ে রোনালদো নিশ্চিত নন। তার ভাষায়, আগামীকাল কী হবে, তা তিনি জানেন না। হঠাৎ একদিন খেলার আগ্রহ হারিয়ে ফেলতে পারেন বলেও মনে করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি-ইয়েমেন উত্তেজনায় ইসরাইলের লাভ, আঞ্চলিক শান্তির আহ্বান ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


সৌদি-ইয়েমেন উত্তেজনায় ইসরাইলের লাভ, আঞ্চলিক শান্তির আহ্বান ইরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, আরব উপদ্বীপের পরিস্থিতির সাম্প্রতিক পরিবর্তন নিয়ে তেহরান গভীর উদ্বেগ প্রকাশ করছে। তিনি উল্লেখ করেছেন যে, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপ সহজতর করতে ইরান প্রস্তুত রয়েছে।

আজ সোমবার (১২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, ‘আমরা মনে করি, উত্তেজনা অব্যাহত থাকলে তাতে কেবল ইসরায়েলি শাসনব্যবস্থাই লাভবান হবে। আমরা চাই না, দুটি মুসলিম দেশের মধ্যে শত্রুতা চলতে থাকুক। বিশেষ করে এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কারণে পুরো অঞ্চল আগে থেকেই উত্তেজনার মধ্যে রয়েছে।’

ইরানের মুখপাত্র আরও উল্লেখ করেন, ইয়েমেনের জনগণের মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। তিনি বলেন, চাপ, নিষেধাজ্ঞা ও অবরোধ থেকে মুক্ত থাকার অধিকারও তাদের রয়েছে। বাঘাই বলেন, ‘গত ১০ থেকে ১২ বছরে ইয়েমেনের জনগণ যে দুর্ভোগের মধ্য দিয়ে গেছে, ইসলামের নীতি ও আন্তর্জাতিক আইন, উভয়ের দৃষ্টিতেই তা কোনোভাবেই ন্যায্যতা পেতে পারে না।’

সৌদি আরবকে কূটনৈতিক সমাধানের আহ্বান

ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষিতে ইরান সৌদি আরবকে কূটনৈতিক সমাধানের পথে এগোনোর আহ্বান জানিয়েছে। তেহরান সতর্ক করে বলেছে, সামরিক পদক্ষেপ অব্যাহত রাখলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।

রোববার (১১ অক্টোবর) সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে আলাপকালে এই আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী দেশটির বিভিন্ন বিমানবন্দরে প্রাণঘাতী হামলা চালানোর পর আঞ্চলিক সহিংসতা বৃদ্ধি নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হয়।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপের পর টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, সামরিক পন্থার ওপর জোর দিয়ে রাজনৈতিক সমাধান উপেক্ষা করলে পরিস্থিতি আরও জটিল হবে। তিনি মন্তব্য করেন, এ অঞ্চলের সংকটগুলোর কোনো সামরিক সমাধান নেই।

আরাঘচি জানান, সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে সংলাপ শুরু করতে এবং রাজনৈতিক সমাধানে পৌঁছাতে প্রয়োজনীয় সহায়তা দিতে ইরান প্রস্তুত রয়েছে।

দীর্ঘদিনের বৈরিতার মধ্যেও ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বজায় রয়েছে। ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় দুই দেশ সম্পর্ক পুনঃস্থাপনের চুক্তি করে। এর পর দুই দেশের দূতাবাস পুনরায় চালু হয় এবং এখনো কার্যক্রম পরিচালনা করছে।

এর আগে সাত বছর ধরে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন ছিল। ওই সময়ে মধ্যপ্রাচ্যে দুই দেশের সমর্থিত বিভিন্ন পক্ষের মধ্যে সংঘাত ও প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়ে ওঠে।

ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর তেহরান ও রিয়াদের সম্পর্ক আরও অবনতি হয়েছে। হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট বাহিনীগুলো উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। সৌদি আরবের তেলক্ষেত্রও এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল।

গত মার্চে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল সতর্ক করে বলেছিলেন, সৌদি আরব ও প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের হামলা আর কত দিন সহ্য করা হবে, তার সীমা রয়েছে। তিনি তেহরানকে নিজেদের কৌশল পুনর্বিবেচনার আহ্বান জানান।

তথ্যসূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চকবাজারে দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৫ ফায়ার সার্ভিস ইউনিট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


চকবাজারে দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৫ ফায়ার সার্ভিস ইউনিট

রাজধানীর চকবাজারের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, চকবাজারের ছোট কাটারা এসি মসজিদের পাশে মনজুর খান প্লাজার ছয়তলায় একটি দোকানে আগুন লেগেছে। ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাজমীন হত্যাকাণ্ড: রাজু এখন কুমিল্লা পুলিশ হেফাজতে, তদন্ত চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


তাজমীন হত্যাকাণ্ড: রাজু এখন কুমিল্লা পুলিশ হেফাজতে, তদন্ত চলছে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমীনকে প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রিয়াজ উদ্দিন রাজুকে আটক করা হয়েছে। তিনি হোটেলমালিকের ছেলে ও স্নাতক পাসের ভুয়া পরিচয় ব্যবহার করছিলেন। হত্যাকাণ্ডের সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে কুমিল্লা জেলা পুলিশের একটি তদন্ত দল তাকে নিজেদের হেফাজতে নিয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে কক্সবাজার থেকে রাজুকে কুমিল্লা পুলিশ নিয়ে যায়। এর আগে রোববার রাতে কক্সবাজারের কলাতলী এলাকার বিকাশ বিল্ডিং থেকে তাকে আটক করে সদর মডেল থানা-পুলিশ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান জানান, তাজমীন হত্যা মামলার তদন্তের স্বার্থে রাজুকে জিজ্ঞাসাবাদ করা হবে। হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রাজু নিজেকে হোটেলমালিকের ছেলে ও স্নাতক পাস বলে পরিচয় দিলেও প্রকৃতপক্ষে তিনি একটি গেস্টহাউসের কর্মচারী। এসএসসি পরীক্ষাও তিনি পাস করেননি বলে পুলিশ জানিয়েছে। নিজের প্রকৃত পরিচয় গোপন করে তাজমীনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তিনি। পরে প্রেমের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে কক্সবাজারে নিয়ে আসেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

পুলিশ আরও জানিয়েছে, অন্য মেয়েদের সঙ্গেও একই ধরনের প্রতারণার অভিযোগের ইঙ্গিত পাওয়া গেছে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্ত করে দেখা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান বলেন, রাজুর সঙ্গে তাজমীনের সম্পর্ক এবং হত্যাকাণ্ডের আগে তার কর্মকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে তার ভূমিকা সম্পর্কে তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

গত ৪ অক্টোবর নিখোঁজ হয় জান্নাতুল তাজমীন। চার দিন পর কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাশে একটি ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার সিএনজিচালক সুমন ধর্ষণের পর তাজমীনকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে গৃহবধূ তামান্না আক্তারের রহস্যজনক মৃত্যু, স্বামী-দেবর পুলিশ হেফাজতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


বরিশালে গৃহবধূ তামান্না আক্তারের রহস্যজনক মৃত্যু, স্বামী-দেবর পুলিশ হেফাজতে

বরিশালের বাবুগঞ্জে তামান্না আক্তার ঐশী (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু রহস্যময়ভাবে ঘটেছে। এই ঘটনার প্রেক্ষিতে নিহতের স্বামী ও তার ছোট ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঐশীর মরদেহ উদ্ধার করা হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ।

নিহত ঐশী বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর সাধুকাঠী গ্রামের শাহ আলম হাওলাদারের কন্যা। প্রায় ১০ মাস আগে কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের কাদের খানের পুত্র সোহেল খানের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়েছিল।

নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের প্রথম কয়েক মাস সবকিছু স্বাভাবিক থাকলেও হঠাৎ করে সোহেল ঐশীর ওপর শারীরিক নির্যাতন শুরু করেন। প্রায় সময়ই তাকে মারধর করা হতো।

নিহতের চাচা মো. সোহেল জানান, সোহেলের এটি দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর তিনি ঐশীকে বিয়ে করেছিলেন। কিন্তু কয়েক মাস আগে থেকে সাবেক স্ত্রীর সঙ্গে সোহেলের পুনরায় যোগাযোগ শুরু হয়। এরপর থেকেই প্রতিদিন ঐশীকে মারধর করা হতো।

নিহতের বড় বোনের স্বামী ফয়েজ রহমান জানান, ঐশীকে মারধরের ঘটনায় তারা একাধিকবার প্রতিবাদ করলেও কোনো সুরাহা হয়নি। তাকে নিজেদের কাছে নিয়ে এলেও আবার ফিরিয়ে নিয়ে গিয়ে নির্যাতন শুরু করা হতো। শেষ পর্যন্ত তাকে দুনিয়া থেকেই বিদায় নিতে হলো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঐশীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বামী সোহেল। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মনিরুল ইসলাম জানান, ঐশীকে হাসপাতালে মৃত অবস্থাতেই আনা হয়েছিল। তার কপালে ও চোখে আঘাতের কালচে দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় আঘাতজনিত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। এছাড়া নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ বলেন, ‘হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সোহেল খান ও তার ছোট ভাইকে থানা হেফাজতে নেয়া হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%