০৪:৪৬ পি.এম
ভারতীয় সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জের গানে মদ ও মাদকদ্রব্যের উল্লেখ থাকায় কিছু গান পরিবেশনের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে লাইভ কনসার্টে। এই বিষয়টি নিয়ে এবার প্রশ্ন তুলেছেন গায়ক দিলজিৎ নিজেই।
তিনি ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের জনপ্রিয় গান ‘হিমন ফর দ্য উইকেন্ড’-এর উদাহরণ তুলে ধরে জানতে চেয়েছেন, বিদেশি শিল্পীরা একই ধরনের কথা গানে ব্যবহার করলে সমস্যা না হলেও ভারতীয় শিল্পীদের ক্ষেত্রে আপত্তি কেন?
সম্প্রতি আহমেদাবাদে কনসার্টের আগে দেওয়া বক্তব্যে দিলজিৎ বলেন, গত বছর কোল্ডপ্লে ভারতে এসে কনসার্ট করেছিল। তাদের গান ‘হিমন ফর দ্য উইকেন্ড’-এ ‘ফিলিং ড্রাঙ্ক অ্যান্ড হাই’ কথাটি রয়েছে।
আরও পড়ুন: কনসার্টে দর্শক কর্তৃক বিয়ার ছোড়ার ঘটনায় গান থামালেন সোয়ে লি
অথচ গানটি পরিবেশনের সময় কেউ আপত্তি করেনি। কিন্তু তিনি যখন একই ধরনের গানের কথা পরিবেশন করতে যান, তখন বিধিনিষেধের মুখে পড়ছেন।
দিলজিতের প্রশ্ন, বিদেশি শিল্পীরা এ ধরনের গান গাইলে সমস্যা হয় না, অথচ ভারতীয় শিল্পীদের ক্ষেত্রে কেন আলাদা নিয়ম? তিনি উল্লেখ করেন, তিনি ভারতেই জন্মেছেন। বিশ্বের বিভিন্ন দেশে গান গাইলেও তার সঙ্গে কাজ করা সংগীতশিল্পীদের অধিকাংশই ভারতীয়।
এদিকে দিলজিতের মন্তব্যের পর নতুন করে আলোচনায় এসেছে কোল্ডপ্লের ২০১৫ সালের অ্যালবাম ‘আ হেড ফুল অব ড্রিমস’-এর গান ‘হিমন ফর দ্য উইকেন্ড’। গানটিতে কণ্ঠ দিয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন ও মার্কিন সংগীতশিল্পী বিয়ন্সে।
গানটির কথায় রয়েছে ‘ড্রাঙ্ক অ্যান্ড হাই’। তবে গানটির মূল ভাবনা মদ্যপান কিংবা মাদক গ্রহণ নয়। বরং ভালোবাসার মানুষের সান্নিধ্যে পাওয়া আনন্দ, আবেগ, উচ্ছ্বাস ও মানসিক প্রশান্তিকে রূপক অর্থে তুলে ধরা হয়েছে এতে।
আরও পড়ুন: ত্রিভুজ প্রেমের গল্প ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে বানসালির বার্তা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন